Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
হৃত্বিককে সমন ক্রাইম ব্রাঞ্চের, কঙ্গনার বিরুদ্ধে মামলায় দিতে হবে জবানবন্দি

বিনোদন

হিন্দুস্তান টাইমস
26 February, 2021, 01:40 pm
Last modified: 26 February, 2021, 01:43 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • পাকিস্তান থেকে এসেছিলেন নিঃস্ব অবস্থায়, আজ তার নাতি ৩,১০০ কোটি টাকার সুপারস্টার
  • নরম-গরম-ধরম

হৃত্বিককে সমন ক্রাইম ব্রাঞ্চের, কঙ্গনার বিরুদ্ধে মামলায় দিতে হবে জবানবন্দি

হৃত্বিকের অভিযোগ, ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে কঙ্গনার ই-মেইল অ্যাকাউন্ট থেকে তাকে ১৪৩৯টি মেইল পাঠানো হয়েছিল। অভিনেতার কথায় এই সমস্ত ই-মেইল তার ওপর মানসিক চাপ সৃষ্টি করেছে।
হিন্দুস্তান টাইমস
26 February, 2021, 01:40 pm
Last modified: 26 February, 2021, 01:43 pm
চলচ্চিত্রের দৃশ্যে হৃত্বিক-কঙ্গনা

বলিউড তারকা হৃত্বিক রোশনকে সমন জারি করেছে ভারতের মহারাষ্ট্রের ক্রাইম ইন্টালিজেন্স ইউনিট। অভিনেতার দায়ের করা ই-মেইল মামলায় জবানবন্দি দিতেই হৃত্বিককে ডেকে পাঠাল মুম্বাই পুলিশের সাইবার সেলের এই বিশেষ ইউনিট।

২০১৬ সাল থেকে চলে আসা এই মামলা নতুন মোড় নিয়েছিল গত বছর ডিসেম্বরে। গত বছরের শেষেই কঙ্গনা-হৃত্বিক 'ই-মেইল' বিতর্ক মামলা  সাইবার সেল থেকে চলে যায় ক্রাইম ব্রাঞ্চের ইন্টালিজেন্স ইউনিটের হাতে।

তদন্তভার হাতে নেওয়ার প্রায় দু-মাস পর হৃত্বিককে সমন পাঠাল মহারাষ্ট্রের ক্রাইম ইন্টালিজেন্স ইউনিট। সংবাদ সংস্থা এএনআই এই খবর নিশ্চিত করেছে।

২৭ ফেব্রুয়ারি সকাল ১১টার সময় ক্রাইম ব্রাঞ্চের মুম্বাই দফতরে হাজির থাকতে বলা হয়েছে হৃত্বিক রোশনকে। 

গোটা ঘটনার সূত্রপাত্র ২০১৬ সালে। সেই সময় এক সাক্ষাৎকারে কঙ্গনা হৃত্বিককে 'সিলি এক্স' বলে খোঁচা দেন। এরপরই ই-মেইল চালাচালির ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন হৃত্বিক।

রাকেশ রোশন পুত্রের অভিযোগ, ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে কঙ্গনার ই-মেইল অ্যাকাউন্ট থেকে হৃত্বিককে ১৪৩৯টি মেইল পাঠানো হয়েছিল। অভিনেতার কথায় এই সমস্ত ই-মেইল তার ওপর মানসিক চাপ সৃষ্টি করেছে। হৃত্বিকের আইনজীবী দাবি করেন, কঙ্গনার কিছু মন্তব্যে তার মক্কেলের মানহানি হয়েছে। এর ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯-এর ৬৬ (সি এবং ডি) ধারায় মামলা রুজু হয়েছিল। 

২০১০ সালে 'কাইট' ছবিতে একসঙ্গে অভিনয় করেন হৃত্বিক-কঙ্গনা। এরপর ২০১৩ সালে 'কৃশ-থ্রি' ছবিতে অভিনয়ের সময়ই ঘনিষ্ঠতা বাড়ে দুজনের। ২০১৪ সালে করণ জোহরের পার্টিতে অন্তরঙ্গ অবস্থায় কঙ্গনা-হৃত্বিকের একটি ছবিও ভাইরাল হয়।

কঙ্গনা বারবার হৃত্বিকের সঙ্গে প্রেম সম্পর্ক থাকার কথা দাবি করে এলেও সেটি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন হৃত্বিক রোশন। হৃত্বিকের কথায়, তাদের মধ্যে শুধুমাত্র প্রফেশনাল সম্পর্ক ছিল।

হৃত্বিক-কঙ্গনা ই-মেইল মামলা বিত্রক নিয়ে, 'সুপার ৩০' মুক্তির আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে হৃত্বিক বলেছিলেন, 'কাউকে বুলি করা হলে সেটা অত্যন্ত সংবেদনশীলভাবে এবং গুরুত্ব সহকারে দেখা উচিত।…. সত্যি বলতে সরাসরি ওই মহিলার (কঙ্গনা) বিরুদ্ধে আমার কোনো আইনি মামলা নেই। কারণ এ দেশে ধরে নেওয়া হয়, পুরুষদের কেউ উত্ত্যক্ত করতে পারে না।'

Related Topics

টপ নিউজ

বলিউড / হৃত্বিক রোশন / কঙ্গনা রানাওয়াত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • পাকিস্তান থেকে এসেছিলেন নিঃস্ব অবস্থায়, আজ তার নাতি ৩,১০০ কোটি টাকার সুপারস্টার
  • নরম-গরম-ধরম

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net