Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 23, 2026
বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2026, 06:00 pm
Last modified: 16 April, 2026, 06:13 pm

Related News

  • রাজস্ব আয়ে মোংলা বন্দরের রেকর্ড, বেড়েছে ৪০৮ কোটি ২৬ লাখ টাকা
  • বাগেরহাট ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে পর্যটন করপোরেশন
  • নেপালে বন্যায় ভেসে গেছে বাড়ি, তবু পুরোনো ভিটা ছাড়ছে না বিশ্বস্ত কুকুর
  • চার মাস ধরে নিখোঁজ বাগেরহাটের মিরাজ; গণ-অভ্যুত্থানের পর ‘প্রথম গুমের’ ঘটনা, দাবি এইচআরএসএস’র
  • নেকড়ে থেকে কুকুর! বাস্তব দুনিয়ার এক অসম্ভব ‘মেটামরফোসিস’

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তিন সদস্যবিশিষ্ট ওই কমিটি বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
টিবিএস রিপোর্ট
16 April, 2026, 06:00 pm
Last modified: 16 April, 2026, 06:13 pm
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে মারা যাওয়া কুকুরটি প্রাণঘাতী 'জলাতঙ্ক' রোগে আক্রান্ত ছিল। তবে কুকুরটিকে কেউ ইচ্ছা করে কুমিরের মুখে ঠেলে দেয়নি, বরং এটি ছিল একটি দুর্ঘটনা। জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তিন সদস্যবিশিষ্ট ওই কমিটি বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল বিকেলে মাজারের প্রধান ঘাটে দিঘির একমাত্র কুমির 'ধলা পাহাড়' একটি কুকুরকে শিকার করে নিয়ে যায়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই অভিযোগ করেন, কুকুরটিকে পরিকল্পিতভাবে কুমিরের খাবার হিসেবে দেওয়া হয়েছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

তদন্তের অংশ হিসেবে ১১ এপ্রিল জেলা প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে কুকুরটির ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং এর মাথা পরীক্ষার জন্য ঢাকার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে (সিডিআইএল) পাঠানো হয়।

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

বুধবার (১৫ এপ্রিল) পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে যে কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল। বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলী বলেন, "সিডিআইএল থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী কুকুরটি জলাতঙ্ক আক্রান্ত ছিল। কুকুরটি ওই সময় মাজার এলাকায় যাঁদের কামড়েছে বা আঁচড় দিয়েছে, তারা জলাতঙ্ক সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। তবে আক্রান্ত কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে, তারা ইতিমধ্যে ভ্যাকসিন নিয়েছেন।"

কুমিরটির কোনো ঝুঁকি আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, "কুমির হিংস্র প্রাণি এবং সরীসৃপ হওয়ায় এর জলাতঙ্ক আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই। তবে মানুষের ক্ষেত্রে ঝুঁকি থাকায় কামড় খাওয়া ব্যক্তিদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছি।"

তদন্ত কমিটির প্রধান ও সদর ইউএনও আতিয়া খাতুন বলেন, "ঘটনাস্থল পরিদর্শন ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা রিপোর্ট জমা দিয়েছি। তদন্তে কুকুরটিকে কেউ ইচ্ছা করে কুমিরের মুখে ফেলে দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। এটি দুর্ঘটনাবশত দিঘিতে পড়ে গিয়েছিল। তদন্তকালে আমরা দেখেছি কুকুরটি একাধিক মানুষকে কামড় দিয়েছিল। মাজারের নিরাপত্তা প্রহরী ফোরকানকেও কামড়েছিল এবং তিনি হাসপাতাল থেকে টিকা নিয়েছেন—এমন প্রমাণও আমরা সংগ্রহ করেছি।"

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, "ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী নিশ্চিত হওয়া গেছে যে কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল। পাশাপাশি এটিকে কেউ ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে ফেলে দেয়নি।"

Related Topics

টপ নিউজ

কুকুর / বাগেরহাট / খান জাহান আলী মাজার / কুমির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ৫ আগস্ট চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলের মরদেহ উত্তোলন করা হবে
  • ছবি: সংগৃহীত
    ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার
  • জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত
    এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
  • বাংলাদেশে কেন বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
    বাংলাদেশে কেন বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনারের নিয়োগের অনুমোদন দিয়েছে ভারত: হিন্দুস্তান টাইমস
  • ছবি- মুমিত এম/ টিবিএস
    অর্থ আত্মসাৎকারী পাঁচ ব্রোকারেজ প্রতিষ্ঠানের ১৭,৩৩২ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ

Related News

  • রাজস্ব আয়ে মোংলা বন্দরের রেকর্ড, বেড়েছে ৪০৮ কোটি ২৬ লাখ টাকা
  • বাগেরহাট ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে পর্যটন করপোরেশন
  • নেপালে বন্যায় ভেসে গেছে বাড়ি, তবু পুরোনো ভিটা ছাড়ছে না বিশ্বস্ত কুকুর
  • চার মাস ধরে নিখোঁজ বাগেরহাটের মিরাজ; গণ-অভ্যুত্থানের পর ‘প্রথম গুমের’ ঘটনা, দাবি এইচআরএসএস’র
  • নেকড়ে থেকে কুকুর! বাস্তব দুনিয়ার এক অসম্ভব ‘মেটামরফোসিস’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫ আগস্ট চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলের মরদেহ উত্তোলন করা হবে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার

3
জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

4
বাংলাদেশে কেন বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
বাংলাদেশ

বাংলাদেশে কেন বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা

5
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
বাংলাদেশ

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনারের নিয়োগের অনুমোদন দিয়েছে ভারত: হিন্দুস্তান টাইমস

6
ছবি- মুমিত এম/ টিবিএস
অর্থনীতি

অর্থ আত্মসাৎকারী পাঁচ ব্রোকারেজ প্রতিষ্ঠানের ১৭,৩৩২ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net