Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
নেপালে বন্যায় ভেসে গেছে বাড়ি, তবু পুরোনো ভিটা ছাড়ছে না বিশ্বস্ত কুকুর

আন্তর্জাতিক

ইন্ডিপেন্ডেন্ট
01 September, 2026, 08:50 pm
Last modified: 01 September, 2026, 08:57 pm

Related News

  • নেপালে এবার ভূমিধস থেকে আকস্মিক বন্যা, গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ
  • বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি
  • ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রেখে প্রাণঘাতী বন্যার উদ্ধার অভিযান শেষ করল নেপাল
  • আকস্মিক বন্যা থেকে বাঁচতে চার হিমবাহ হ্রদের পানি সেচার ঝুঁকিপূর্ণ উদ্যোগ নিচ্ছে নেপাল
  • নেপালে নতুন করে ভূমিধস, পাহাড়ে আটকা পড়া পর্যটকদের হেলিকপ্টারে উদ্ধার

নেপালে বন্যায় ভেসে গেছে বাড়ি, তবু পুরোনো ভিটা ছাড়ছে না বিশ্বস্ত কুকুর

কুকুরটি বন্যায় ধসে যাওয়া বাড়িটির ওই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে চাইছে না। উদ্ধারকর্মীরা বারবার চেষ্টা করেও কুকুরটিকে সেখান থেকে সরাতে পারেননি।
ইন্ডিপেন্ডেন্ট
01 September, 2026, 08:50 pm
Last modified: 01 September, 2026, 08:57 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি। চারপাশে শুধু ছড়িয়ে-ছিটিয়ে আছে কাদামাটি আর ভেসে যাওয়া ঘরবাড়ির ধ্বংসাবশেষ। এমনই একটি বাড়ির ধ্বংসাবশেষের মধ্যে সারাক্ষণ বসে থাকছে একটি কুকুর। আশপাশ দিয়ে কেউ গেলেই এটি মাথা উঁচু করে তাকে দেখছে। সামান্য এগিয়ে গিয়ে আবার ফিরে যাচ্ছে আগের জায়গাতেই। যেন মণিব বা পরিচিত মানুষের আসার অপেক্ষায় সাদা-কালো রঙা কুকুরটি। 

কুকুরটি যেখানে বসে আছে, সেখানে ও এর আশপাশে চারটি বাড়ি ছিল। বন্যায় সবগুলো বাড়িই ভেসে গেছে। কুকুরটি ওই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে চাচ্ছে না। উদ্ধারকর্মীরা বারবার চেষ্টা করেও কুকুরটিকে সেখান থেকে সরাতে পারেননি। বন্যায় বাসস্থান হারানো এই কুকুরের কোনো নাম ওই মুহূর্তে জানা সম্ভব হয়নি।  

ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, নুওয়াকোট জেলার ত্রিশুলি বাজারে ভেসে যাওয়া ওই চারটি বাড়ির ধ্বংসাবশেষের মধ্যেই বসে থাকছে কুকুরটি। এটির চারপাশে উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি দিয়ে কাদা, কাঠ ও অন্যান্য ধ্বংসাবশেষ অপসারণ করলেও কুকুরটি ওই জায়গা ছাড়ছে না।

উদ্ধারকর্মীদের ভাষ্য, কুকুরটির গলায় এখনো কলার রয়েছে। কুকুরটির আশপাশে যেসব মানুষ কাজ করছেন, তাদের দিকে কোনো নজরই দিচ্ছে না প্রাণীটি। কুকুরটি লেজও নাড়ছে না। বারবার শুধু সেই জায়গাতেই যাচ্ছে, যেখানে সম্ভবত একসময় বাড়িটির গেট বা প্রবেশপথ ছিল।

বিক্রম থাপা নামের এক স্বেচ্ছাসেবক জানান, উদ্ধারকর্মীরা প্রথমে খাবার ও পরিচিত ডাক দিয়ে কুকুরটিকে সেখান থেকে সরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কোনোভাবেই তারা সেটি করতে পারেননি।  

এ বিষয়ে তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, "আমরা বিস্কুট দিয়ে কুকুরটিকে কাছে টানার চেষ্টা করেছি, নানা আদুরে নামে নামে ডেকেছি। কিন্তু এটি মাথাটাও ঘোরায় না। এর গলার কলারটিও অক্ষত আছে। কুকুরটি এই জায়গা ছেড়ে যাবে না।" 

ধ্বংসাবশেষ অপসারণের কাজে যুক্ত সুনীল তামাং বলেন, খননযন্ত্র ও অন্যান্য ভারী যন্ত্রপাতির প্রচণ্ড শব্দও কুকুরটিকে সেখান থেকে সরাতে পারেনি।

ধ্বংসাবশেষ অপসারণে কাজে নিয়োজিত সুনীল তামাং টাইমস অব ইন্ডিয়াকে বলেন, "চারপাশে এক্সকাভেটরের মতো ভারী ভারী সব যন্ত্রের ইঞ্জিনের শব্দ, ধ্বংসাবশেষ অপসারণের কাজ, এসবের মধ্যেও কুকুরটি ওই কাদামাখা জায়গাতেই বসে আছে।"

"কুকুরটি একবারও লেজ নাড়েনি। প্রাণীটি যেই বাড়িতে থাকত, সেই বাড়ির সীমানা পার হতে এটি রাজি নয়", যোগ করেন সুনীল। 

তিনি এও জানান, খননযন্ত্রগুলো যখন প্রাণীটির কাছাকাছি চলে আসে, তখনও এটিকে খুব একটা ভয় পেতে দেখা যায়নি।

উদ্ধারকর্মীরা জানান, কখনো কখনো কোনো গাড়ি বা মানুষ ধ্বংসস্তূপের মধ্য দিয়ে যাওয়ার সময় কুকুরটি মাথা তোলে, কিছুটা এগিয়ে আসে। কিন্তু তারা চলে গেলে কুকুরটি আবার একই জায়গায় ফিরে যায়।

কুকুরটি যেই জায়গায় বসে থাকছে, সেই জায়গার আশপাশে যে চারটি বাড়ি ছিল, বন্যায় সেগুলো সম্পূর্ণ ভেসে গেছে। এখন জায়গাটিতে আছে শুধু কাদা আর বাড়িগুলোর ধ্বংসাবশেষ। কুকুরটি কার ছিল বা চারটি বাড়ির মধ্যে কোন বাড়িতে কুকুরটি থাকত, সেটি নিশ্চিত হওয়া যায়নি। 

তবে কুকুরটির আচরণ দেখে সেখানে থাকা লোকজনের ধারণা, কুকুরটি এর পরিচিত পুরোনো এলাকা বা নিজের সীমানার মধ্যেই থাকতে চাইছে। এটি বারবার সেই বাড়ির জায়গায় ফিরে যাচ্ছে, যেটি একসময় বাড়িটির উঠান ছিল। 

প্রাণী উদ্ধারকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক রিতা গুরুং জানান, এখন মানুষজন কুকুরটিকে জোর করে সরানোর চেষ্টা বন্ধ করে দিয়েছেন। বরং তারা তার জন্য খাবার ও পানি রেখে যাচ্ছেন। 

রিতা গুরুং বলেন, "আমরা কয়েক ঘণ্টা পরপর তার কাছে শুকনো খাবার রেখে আসি। রাস্তা যখন শান্ত থাকে, তখন সে শুধু একটু খাবার খায়।"

বন্যায় ঘর হারানো বাসিন্দা মায়া অধিকারী বলেন, বন্যা শুরু হওয়ার সময় এলাকার বেশিরভাগ কুকুরই উঁচু জায়গায় চলে গিয়েছিল। কিন্তু এই কুকুর ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলোর কাছেই থেকে যায়।

উল্লেখ্য, নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, দেশটিতে বন্যায় এখন পর্যন্ত ৯৮৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন, যাদের মধ্যে ৫৮৩ জন বিদেশি। 

Related Topics

টপ নিউজ

নেপাল / বন্যা / কুকুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের
  • ছবি: টিবিএস
    নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • ছবি: টিবিএস
    গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
    ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

Related News

  • নেপালে এবার ভূমিধস থেকে আকস্মিক বন্যা, গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ
  • বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি
  • ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রেখে প্রাণঘাতী বন্যার উদ্ধার অভিযান শেষ করল নেপাল
  • আকস্মিক বন্যা থেকে বাঁচতে চার হিমবাহ হ্রদের পানি সেচার ঝুঁকিপূর্ণ উদ্যোগ নিচ্ছে নেপাল
  • নেপালে নতুন করে ভূমিধস, পাহাড়ে আটকা পড়া পর্যটকদের হেলিকপ্টারে উদ্ধার

Most Read

1
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

6
ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
অর্থনীতি

ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net