Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
পুরস্কার নয়, হৃদয় জিতে নিয়েছে 'রেহানা মরিয়ম নূর' 

বিনোদন

টিবিএস রিপোর্ট
17 July, 2021, 02:35 pm
Last modified: 17 July, 2021, 02:51 pm

Related News

  • কান-এ প্রশংসিত জাফর পানাহির নতুন সিনেমার উত্তর আমেরিকা অঞ্চলের স্বত্ব কিনল নিওন
  • ইসরায়েলি বিমান হামলায় নিহত আলোকচিত্রী ফাতিমা, কান উৎসবে তাকে নিয়ে প্রামাণ্যচিত্র
  • উইকিপিডিয়ার ‘নিম্নমানের’ ছবিগুলো বদলাতে নেমেছেন অপেশাদার আলোকচিত্রীরা
  • অস্কার ও স্বর্ণ পামজয়ী পরিচালক ডেভিড লিঞ্চ মারা গেছেন
  • প্রথম ভারতীয় হিসেবে গ্রাঁ প্রি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পরিচালক পায়েল কাপাডিয়া

পুরস্কার নয়, হৃদয় জিতে নিয়েছে 'রেহানা মরিয়ম নূর' 

প্রথম বাংলাদেশি চলচ্চিত্র এবং একমাত্র দক্ষিণ এশীয় চলচ্চিত্র হিসেবে কানের এবারের আঁ সার্তে রিগা শাখায় নির্বাচিত হয় 'রেহানা মরিয়ম নূর'।
টিবিএস রিপোর্ট
17 July, 2021, 02:35 pm
Last modified: 17 July, 2021, 02:51 pm

৭৪ তম কান চলচ্চিত্র উৎসবের 'আঁ সার্তে রিগা' শাখার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় গতকাল। সেখানে বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ-এর 'রেহানা মরিয়ম নূর' কোনো পুরস্কার জিততে না পারলেও দর্শকদের মন জিতে নিয়েছে নিঃসন্দেহে।

প্রথম বাংলাদেশি চলচ্চিত্র এবং একমাত্র দক্ষিণ এশীয় চলচ্চিত্র হিসেবে কানের আঁ সার্তে রিগা শাখায় নির্বাচিত হয় 'রেহানা মরিয়ম নূর'।

১৬ জুলাই কানের আঁ সার্তে রিগা শাখায় ৬টি টাইটেলে পুরস্কার দেয়া হয়। টাইটেলগুলো হলো- সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা পারফরমেন্স, জুরি প্রাইজ, স্পেশাল জুরি প্রাইজ ও ক্যু দে কোয়্যার পুরস্কার। ডেবুসি থিয়েটারে গতকাল এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

'রেহানা মরিয়ম নূর' কোনো পুরস্কার জিততে না পারলেও, আন্তর্জাতিক সকল প্ল্যাটফর্মেই এর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। গত ৭ জুলাই কান চলচ্চিত্র উৎসবের প্রিমিয়ারে দর্শকেরা দাঁড়িয়ে সম্মাননা জানায় 'রেহানা মরিয়ম নূর'কে।

ভ্যারাইটি, হলিউড রিপোর্টার, স্ক্রিনডেইলি, ফ্রান্স২৪, এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়ার মত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও চলচ্চিত্রটির হৃদয়স্পর্শী চিত্রনাট্যের প্রশংসা করেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের গাউন পরিহিত ছবি পোস্ট করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। লাল মসলিনের চমৎকার জাম্পস্যুট গাউনে নজর কেড়েছেন বাঁধন।

পোস্টের ক্যাপশনে বাঁধন লিখেছেন, "সপ্তম শতকে বাংলায় ভ্রমণ করতে আসা এক চীনা পর্যটক ঢাকার মসলিনকে বলেছিলেন, ''ভোরের হালকা কুয়াশা'। আজকের দিনের জন্য আমিও তাই মসলিন ব্যতীত অন্য কোনো কাপড় পরার কথা ভাবতেই পারছিলাম না। 'আঁ সার্তে রিগা' অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 'আজারাজ বাই সুমি'র এই  গ্ল্যামারাস, লাল মসলিনের ঢেউ খেলানো জাম্পস্যুটটি পরতে পেরে আমি ভীষণ গর্বিত। লাল মসলিন দিয়ে এক ধরনের জাদুই দেখিয়েছে সুমি। আজ মনে হচ্ছে আমি বিশ্বজয় করতে প্রস্তুত!"  

'রেহানা মরিয়ম নূর'-এর কাহিনী আবর্তিত হয়েছে একজন মেডিকেল কলেজ শিক্ষক, রেহানাকে নিয়ে; যিনি কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় একটি অপ্রত্যাশিত দৃশ্যের সাক্ষী হন। সকল স্রোতের বিপরীতে গিয়ে তিনি প্রচলিত প্রথার বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন।

চলচ্চিত্রে বাঁধন ছাড়াও আরও অভিনয় করেছেন আফিয়া জাহিন, কাজী সামি হাসান, তুহিন তাজিমুল ও অন্যান্যরা।

কান চলচ্চিত্র উৎসবের 'আঁ সার্তে রিগা' ২০২১ বিজয়ীরা হলেন-

স্পেশাল মেনশন
'নচে দে ফুয়েগো' (প্রেয়ারস ফর দ্য স্টোলেন), তাতিয়ানা হুয়েজো 

প্রাইজ অফ অরিজিনালিটি
'ল্যাম্ব', ভ্লাদিমির জোহানসন

প্রাইজ অফ কারেজ
'লা সিভিল', টেওডরা আনা মিহাই

এনসেম্বল প্রাইজ
'বন মেয়ার', হাফসিয়া হারজি

জুরি প্রাইজ
'গ্রেট ফ্রিডম', সেবাস্তিয়ান মেইজ

গ্র্যান্ড প্রাইজ
'আনক্লেঞ্চিং দ্য ফিস্টস', কিরা কোভালেংকো
 
 

Related Topics

টপ নিউজ

কান চলচ্চিত্র উৎসব / রেহানা মরিয়ম নূর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • কান-এ প্রশংসিত জাফর পানাহির নতুন সিনেমার উত্তর আমেরিকা অঞ্চলের স্বত্ব কিনল নিওন
  • ইসরায়েলি বিমান হামলায় নিহত আলোকচিত্রী ফাতিমা, কান উৎসবে তাকে নিয়ে প্রামাণ্যচিত্র
  • উইকিপিডিয়ার ‘নিম্নমানের’ ছবিগুলো বদলাতে নেমেছেন অপেশাদার আলোকচিত্রীরা
  • অস্কার ও স্বর্ণ পামজয়ী পরিচালক ডেভিড লিঞ্চ মারা গেছেন
  • প্রথম ভারতীয় হিসেবে গ্রাঁ প্রি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পরিচালক পায়েল কাপাডিয়া

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net