Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
অস্কার ও স্বর্ণ পামজয়ী পরিচালক ডেভিড লিঞ্চ মারা গেছেন

বিনোদন

দ্য গার্ডিয়ান
17 January, 2025, 12:00 pm
Last modified: 20 January, 2025, 06:03 pm

Related News

  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ৯৬ বছর বয়সে মারা গেলেন জার্মান দার্শনিক ও সমাজতাত্ত্বিক ইয়ুর্গেন হাবারমাস
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী

অস্কার ও স্বর্ণ পামজয়ী পরিচালক ডেভিড লিঞ্চ মারা গেছেন

লিঞ্চ তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ইরেজারহেড’-এর মাধ্যমে কাল্ট সাফল্য অর্জন করেন। পরবর্তীতে তিনি ‘ব্লু ভেলভেট’, ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ এবং ‘মুলহল্যান্ড ড্রাইভ’-এর মতো পুরস্কারজয়ী সিনেমা নির্মাণ করেন। 
দ্য গার্ডিয়ান
17 January, 2025, 12:00 pm
Last modified: 20 January, 2025, 06:03 pm
ডেভিড লিঞ্চ। ছবি: ডিলান কুল্টার/ দ্য গার্ডিয়ান

অস্কার ও স্বর্ণ পামজয়ী মার্কিন পরিচালক ডেভিড লিঞ্চ ৭৮ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তার পরিবার এক ফেসবুক পোস্টে লিঞ্চের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

তার পরিবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, "গভীর দুঃখের সঙ্গে আমরা, তার পরিবার শিল্পী ও মানুষ ডেভিড লিঞ্চের মৃত্যুর সংবাদ জানাচ্ছি। এখন পৃথিবীতে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে, কারণ তিনি আর আমাদের মধ্যে নেই। তবে, তিনি যেমন বলতেন, 'ডোনাটের দিকে তাকাও, গর্তের দিকে নয়।' আজ একটি সুন্দর দিন, সোনালি রোদ এবং নীল আকাশে পরিপূর্ণ।"

গত আগস্টে লিঞ্চ জানিয়েছিলেন, তার এমফিসেমা (শ্বাসকষ্ট) ধরা পড়েছে এবং নভেম্বরে শ্বাসপ্রশ্বাসের সমস্যার কথা প্রকাশ করেন। তিনি বলেছিলেন, "আমি একটি রুমের মধ্যে হাঁটতেও পারি না। এটা মাথার চারপাশে একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে হাঁটার মতো।"

সূত্রের বরাতে ডেডলাইন তাদের প্রতিবেদনে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের দাবানলে নিজের বাড়ি ছাড়ার পর লিঞ্চের শারীরিক অবনতি ঘটে।

লিঞ্চ আমেরিকান সিনেমায় একান্ত নিজস্ব একটি ধারা তৈরি করেছিলেন। শিল্পকলার ছাত্র হিসেবে যাত্রা শুরু করা লিঞ্চ পরীক্ষামূলক শর্ট ফিল্ম বানানো এবং পরে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা 'ইরেজারহেড'-এর মাধ্যমে কাল্ট সাফল্য অর্জন করেন। পরবর্তীতে তিনি 'ব্লু ভেলভেট', 'ওয়াইল্ড অ্যাট হার্ট' এবং 'মুলহল্যান্ড ড্রাইভ'-এর মতো পুরস্কারজয়ী সিনেমা এবং 'টুইন পিকস'-এর মতো অনবদ্য টিভি শো নির্মাণ করেন। 

তিনি ব্লু ভেলভেট, দ্য এলিফেন্ট ম্যান এবং মুলহল্যান্ড ড্রাইভ সিনেমার জন্য অস্কারে তিনবার সেরা পরিচালক হিসেবে মনোনীত হন। ২০১৯ সালে তাকে একটি সারা জীবনের কাজের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক অস্কার প্রদান করা হয়। ১৯৯০ সালে ওয়াইল্ড অ্যাট হার্ট-এর জন্য কান চলচ্চিত্র উৎসবে তিনি পাম দ'র (স্বর্ণ পাম) জিতেছিলেন।

২০১৮ সালে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে লিঞ্চ বলেছিলেন, "আমি সিনেমা বানাতে পছন্দ করি। আমি কাজ করতে ভালোবাসি। আমি তেমন বাইরে যেতে পছন্দ করি না।"

২০২৪ সালে তিনি জানিয়েছিলেন, দীর্ঘদিনের সিগারেট সেবন করায় তিনি গুরুতর শ্বাসকষ্টের রোগ এমফিসেমা-তে আক্রান্ত হয়েছেন।

১৯৪৬ সালে মন্টানায় জন্ম নেওয়া লিঞ্চ ১৯৬০ এর দশকে আর্ট কলেজে ভর্তি হন এবং 'সিক্স ম্যান গেটিং সিক' নামে তার প্রথম পরীক্ষামূলক শর্ট ফিল্ম তৈরি করেন। এরপর ১৯৭১ সালে লস অ্যাঞ্জেলেসে চলে আসেন এবং এএফআই কনজারভেটরিতে সিনেমা নির্মাণ শেখা শুরু করেন। সেখানে তিনি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ইরেজারহেড-এর শ্যুটিং শুরু করেন। 
 
Related Topics

টপ নিউজ

ডেভিড লিঞ্চ / মারা গেছেন / অস্কার / কান চলচ্চিত্র উৎসব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ৯৬ বছর বয়সে মারা গেলেন জার্মান দার্শনিক ও সমাজতাত্ত্বিক ইয়ুর্গেন হাবারমাস
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net