Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম

বিনোদন

ভ্যারাইটি
16 March, 2026, 01:30 pm
Last modified: 16 March, 2026, 01:30 pm

Related News

  • ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • লেবাননে হামলার সময় ভুলবশত নিজেদের গোলার আঘাতেই ইসরায়েলি নাগরিক নিহত
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ইরান যুদ্ধের তীব্রতা বাড়ার আশঙ্কায় এশিয়ার শেয়ারবাজারে দরপতন
  • ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম

ইরানে সাম্প্রতিক মার্কিন সামরিক হামলা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের হস্তক্ষেপ নিয়ে চলমান জনরোষের মধ্যেই বারদেমের এই বলিষ্ঠ অবস্থান সামনে এল।
ভ্যারাইটি
16 March, 2026, 01:30 pm
Last modified: 16 March, 2026, 01:30 pm
অস্কারের মঞ্চে বারদেমের পরনে থাকা টাক্সিডোতে ‘যুদ্ধকে না বলুন’ এবং ফিলিস্তিনকে সমর্থনের দুটি পিন শোভা পাচ্ছিল। ছবি: রিচ পল্ক

১৫ মার্চ অনুষ্ঠিত অস্কারের জমকালো আয়োজনে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার প্রদান করতে মঞ্চে উঠেছিলেন প্রখ্যাত অভিনেতা হাভিয়ের বারদেম। পোডিয়ামে এসেই তিনি উচ্চকণ্ঠে বলেন, 'যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন'। তার এই আহ্বানে উপস্থিত দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

বারদেমের পরনে থাকা টাক্সিডোতে 'যুদ্ধকে না বলুন' এবং ফিলিস্তিনকে সমর্থনের দুটি পিন শোভা পাচ্ছিল। ইরানে সাম্প্রতিক মার্কিন সামরিক হামলা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের হস্তক্ষেপ নিয়ে চলমান জনরোষের মধ্যেই বারদেমের এই বলিষ্ঠ অবস্থান সামনে এল।

এর আগে, এবারের এমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে দাঁড়িয়ে 'ভ্যারাইটি' ম্যাগাজিনের সঙ্গে আলাপকালে এই বিষয়ে নিজের আবেগের কথা জানিয়েছিলেন বারদেম।

তিনি বলেছিলেন, 'আমি আজ গাজায় চলমান গণহত্যার নিন্দা জানাতে এখানে দাঁড়িয়েছি। আমি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস (আইএজিএস)-এর কথা বলছি, যারা এই পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পর একে গণহত্যা হিসেবে ঘোষণা করেছে। সেই কারণেই এই গণহত্যা থামাতে আমরা ইসরায়েলের ওপর বাণিজ্যিক ও কূটনৈতিক অবরোধ এবং কঠোর নিষেধাজ্ঞার দাবি জানাই। ফিলিস্তিনকে স্বাধীন করো।'

গতবছর এমির রেড কার্পেটে কেফায়াহ স্কার্ফ পরে হাজির হয়ে গাজায় চলমান গণহত্যার নিন্দা জানিয়েছিলেন অভিনেতা হাভিয়ের বারদেম। ছবি: রয়টার্স

গত ফেব্রুয়ারিতে বার্লিন চলচ্চিত্র উৎসবে গাজা ইস্যুতে আয়োজকদের 'নীরবতার' সমালোচনা করে ১০০ জনেরও বেশি তারকার সই করা এক খোলা চিঠিতে বারদেমও যুক্ত ছিলেন।

ওই চিঠিতে বলা হয়েছিল, 'চলচ্চিত্র কর্মী হিসেবে আমরা প্রত্যাশা করি আমাদের শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনিদের ওপর চলা এই ভয়াবহ সহিংসতার সহযোগী হতে অস্বীকার করবে। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরোধিতা করা শিল্পীদের সেন্সর করার বিষয়ে বার্লিন চলচ্চিত্র উৎসবের ভূমিকা এবং এতে জার্মান রাষ্ট্রের নেতিবাচক অবস্থানে আমরা হতাশ। প্যালেস্টাইন ফিল্ম ইনস্টিটিউট যেমনটি বলেছে, এই উৎসব চলচ্চিত্র নির্মাতাদের ওপর নজরদারি চালাচ্ছে এবং তদন্তের ক্ষেত্রে ফেডারেল পুলিশের সঙ্গে সহযোগিতা করছে।'

Related Topics

টপ নিউজ

হাভিয়ের বারদেম / অস্কার / ইরান যুদ্ধ / ফিলিস্তিন / ফ্রি প্যালেস্টাইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • লেবাননে হামলার সময় ভুলবশত নিজেদের গোলার আঘাতেই ইসরায়েলি নাগরিক নিহত
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ইরান যুদ্ধের তীব্রতা বাড়ার আশঙ্কায় এশিয়ার শেয়ারবাজারে দরপতন
  • ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net