Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
চাপের কাছে নতিস্বীকার, অক্ষয়ের 'লক্ষ্মী বম্ব'-এর নাম পালটে রাখা হলো ‘লক্ষ্মী’

বিনোদন

হিন্দুস্তান টাইমস
30 October, 2020, 02:05 pm
Last modified: 30 October, 2020, 02:06 pm

Related News

  • হলে ফেরা...
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ

চাপের কাছে নতিস্বীকার, অক্ষয়ের 'লক্ষ্মী বম্ব'-এর নাম পালটে রাখা হলো ‘লক্ষ্মী’

এই ছবিতে প্রথমবার রূপান্তরকামী হিসাবে পর্দায় হাজির হবেন অক্ষয় কুমার।
হিন্দুস্তান টাইমস
30 October, 2020, 02:05 pm
Last modified: 30 October, 2020, 02:06 pm
'লক্ষ্মী'তে অক্ষয় কুমার

শুরু থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না বলিউড তারকা অক্ষয় কুমারের নতুন চলচ্চিত্র 'লক্ষ্মী বম্ব'-এর। ছবির নাম নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়েছে করনি সেনা-সহ বেশকিছু হিন্দু সংগঠন। এই ছবির নাম পালটানো না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছিল করনি সেনা। এদিন সংগঠনের তরফে আইনি নোটিশ পাঠানো হয় ছবির প্রযোজকদের। অবশেষে চাপের মুখে পড়ে নতিস্বীকার করে নিলেন নির্মাতারা। 

বৃহস্পতিবার পরিচালক রাঘব লরেন্সের এই ছবির স্ক্রিনিং হয় সেন্সর বোর্ডে। এরপর সিবিএফসির কর্তাদের তরফে নির্মাতাদের পরামর্শ দেওয়া হয় ছবির শিরোনাম বদলে ফেলার। সহ প্রযোজক অক্ষয় কুমার ও তুষার কাপুরের সঙ্গে আলোচনা করে এই পরামর্শ মেনে নিয়েছেন ছবির প্রযোজক সাবিনা খান। লক্ষ্মী থেকে বাদ পড়ল বম্ব, শুধু 'লক্ষ্মী' নামেই মুক্তি পাবে এই ছবি। 

তামিল হরর কমেডি 'মুনি ২ : কাঞ্চনা' ছবির হিন্দি রিমেক এই ছবি। মূল তামিল ছবির পরিচালক রাঘব লরেন্স এই ছবির মাধ্যমেই নিজের বলিউড ক্যারিয়ারের অভিষেক ঘটাতে চলেছেন। অক্ষয় ছাড়াও কিয়ারা আদবানি, তুষার কাপুর, শরদ কেলকার, অশ্বিনী কালসিকারকেও দেখা যাবে 'লক্ষ্মী'তে। 

এই ছবিতে প্রথমবার রূপান্তরকামী হিসাবে পর্দায় হাজির হবেন খিলাড়ি কুমার। মাথায় বিশাল লাল টিপ আর লাল শাড়িতে অক্ষয়ের এই অবতার রীতিমতো শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়। এই ছবিতে এক রূপান্তরকামী আত্মার খপ্পরে পড়বেন অক্ষয়, এরপর লক্ষ্মীর অবতারে অবতীর্ণ হবেন তিনি।

এই ছবি প্রসঙ্গে অক্ষয় জানিয়েছেন- "আমার পছন্দের জঁর-হরর কমেডি। আমি 'ভুলভুলাইয়া'র পর সবসময়ই এই জঁরের ছবি করতে চাইছিলাম। ৩০ বছরের কেরিয়ারে মানসিকভাবে এটাই আমার সবচেয়ে কঠিন চরিত্র। আমি প্রায় ১৫০টি ছবিতে অভিনয় করেছি, তবে আমি প্রতিদিন এই ছবির সেটে যতটা এক্সাইটেড থাকতাম আগে কোনোদিনও হয়নি। আমি কোনোদিন এত রিটেকও দিইনি, তাও নিজের ইচ্ছায়। এই ছবি আমাকে লিঙ্গ সমতা সম্পর্কে অনেকবেশি সংবেদনশীল করেছে।'

আগামী ৯ নভেম্বর সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি।

Related Topics

টপ নিউজ

অক্ষয় কুমার / বলিউড / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • হলে ফেরা...
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net