Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

আন্তর্জাতিক

সিএনএন
11 May, 2026, 12:30 pm
Last modified: 11 May, 2026, 12:35 pm

Related News

  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

সিএনএন
11 May, 2026, 12:30 pm
Last modified: 11 May, 2026, 12:35 pm
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।

মেক্সিকো সিটি বর্তমানে বিশ্বের অন্যতম এক জনবহুল মেগাসিটি। তবে নতুন এক উদ্বেগজনক তথ্য সামনে এনেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাদের শক্তিশালী রাডার সিস্টেমের পাঠানো চিত্র থেকে দেখা যাচ্ছে, মেক্সিকো সিটি এত দ্রুত মাটির নিচে দেবে যাচ্ছে যে তা মহাকাশ থেকেও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। নাসার তথ্যমতে, প্রতি মাসে শহরটি প্রায় আধা ইঞ্চিরও বেশি দেবে যাচ্ছে, যা বিশ্বের দ্রুততম দেবে যাওয়া রাজধানীগুলোর মধ্যে অন্যতম।

এই বিশাল মহানগরীটি মূলত একটি উচ্চভূমির লেক বা হ্রদের ওপর গড়ে উঠেছে। এর তলদেশেই রয়েছে একটি প্রাচীন ভূগর্ভস্থ পানিস্তর, যা শহরের ২ কোটি ২০ লাখ বাসিন্দার ৬০ শতাংশ পানির চাহিদা পূরণ করে। বছরের পর বছর ধরে এই স্তর থেকে অতিরিক্ত মাত্রায় পানি তোলার ফলে ওপরের মাটি নড়বড়ে হয়ে পড়ছে এবং শহরটি ক্রমশ দেবে যাচ্ছে। অনিয়ন্ত্রিত এই পানি উত্তোলনের ফলে মেক্সিকো সিটি এখন 'ডে জিরো' বা পানিশূন্য হওয়ার প্রবল ঝুঁকিতে রয়েছে।

মাটির নিচে পানির স্তর খালি হয়ে যাওয়ার পাশাপাশি ওপরে লাগামহীন নগরায়ন এই সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। কাদা-সমৃদ্ধ নরম মাটির ওপর নতুন নতুন বিশাল সব অবকাঠামো নির্মাণের ফলে মাটির ওপর অতিরিক্ত ওজনের চাপ সৃষ্টি হচ্ছে, যা শহরটিকে আরও দ্রুত নিচে নামিয়ে দিচ্ছে।

মেক্সিকো সিটির এই দেবে যাওয়ার বিষয়টি প্রথম নথিবদ্ধ করা হয়েছিল ১৯২০-এর দশকে। এরপর থেকে বছরের পর বছর ধরে শহরের বাসিন্দারা এর ভয়াবহ প্রভাব প্রত্যক্ষ করছেন। শহরের রাস্তাঘাট ফেটে যাওয়া, দালানকোঠা একদিকে হেলে পড়া এবং ট্রেন চলাচলের লাইনের ব্যাপক ক্ষতি হওয়া এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

শহরের অন্যতম প্রধান আইকন ১১৪ ফুট উঁচু 'অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স' স্মৃতিস্তম্ভটি এই অবনমনের এক জ্বলন্ত উদাহরণ। ১৯১০ সালে স্বাধীনতার শতবর্ষ স্মরণে এটি নির্মিত হয়েছিল। মাটির নিচে দেবে যাওয়ার কারণে বছরের ব্যবধানে এর গোড়ায় অতিরিক্ত ১৪টি সিঁড়ি বা ধাপ যোগ করতে হয়েছে। এছাড়া শহরের প্রধান বিমানবন্দর 'বেনিতো জুয়ারেজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট' বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে।

নাসা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-এর যৌথ প্রকল্প 'নিসার' স্যাটেলাইট থেকে পাওয়া নতুন চিত্রে এই সমস্যার গভীরতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। মহাকাশে এ পর্যন্ত যত রাডার সিস্টেম পাঠানো হয়েছে, তার মধ্যে নিসার অন্যতম শক্তিশালী। এটি মাটির সামান্য নড়াচড়াও নিখুঁতভাবে শনাক্ত করতে পারে।

২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত মেক্সিকো সিটির শুষ্ক মৌসুমে ভূ-স্তরের ওপর নিসার একটি মানচিত্র তৈরি করে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, শহরের কিছু অংশ প্রতি মাসে প্রায় ০.৮ ইঞ্চি করে দেবে যাচ্ছে, যার বার্ষিক পরিমাণ দাঁড়ায় সাড়ে ৯ ইঞ্চিরও বেশি।

নিসার বিজ্ঞান দলের সদস্য এবং বেলজিয়ামের ফ্লেমিশ ইনস্টিটিউট ফর টেকনোলজিক্যাল রিসার্চের প্রজেক্ট ম্যানেজার ডেভিড বেকার্ট বলেন, 'মাটির অবনমনের ক্ষেত্রে মেক্সিকো সিটি একটি পরিচিত হটস্পট এবং নিসার-এর মাধ্যমে পাওয়া এই ছবিগুলো কেবল শুরু মাত্র। আমরা বিশ্বজুড়ে এ ধরনের আরও অনেক নতুন আবিষ্কার দেখতে যাচ্ছি।' 

উল্লেখ্য, নিসার স্যাটেলাইটটি কেবল মাটির অবনমনই নয়, বরং হিমবাহের চলন, ফসলের বৃদ্ধি এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের ওপরও নজরদারি করতে সক্ষম। 

Related Topics

টপ নিউজ

মেক্সিকো / জলবায়ু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net