Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
শাহজাদপুরে হোটেলে আগুন: অতিরিক্ত ধোঁয়ার কারণে বের হতে না পেরেই ৪ জনের মৃত্যু হয়েছে, ফায়ার সার্ভিস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 March, 2025, 09:55 pm
Last modified: 03 March, 2025, 09:54 pm

Related News

  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • দুর্যোগ-দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করতে লোকবলসহ স্টেশন বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাজধানীর কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে 
  • বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

শাহজাদপুরে হোটেলে আগুন: অতিরিক্ত ধোঁয়ার কারণে বের হতে না পেরেই ৪ জনের মৃত্যু হয়েছে, ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘ছাদে যাওয়ার জন্য চিলেকোঠার দরজা বন্ধ ছিল। অর্থাৎ, প্রচণ্ড ধোঁয়ার কারণে আবাসিক হোটেলের ভেতরে যারা ছিলেন তারা বাঁচার জন্য উপরের দিকে উঠে যান। উপরে উঠতে গিয়ে তারা দেখতে পান ছাদের দরজা বন্ধ আছে। এরপর তারা আর সেখান থেকে বের হতে পারেননি। এজন্য ধোঁয়ার কারণে চারজনের মৃত্যু হয়।’
টিবিএস রিপোর্ট
03 March, 2025, 09:55 pm
Last modified: 03 March, 2025, 09:54 pm
ছবি: টিবিএস

রাজধানীর ভাটারা থানার শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনের কারণে সৃষ্ট অতিরিক্ত ধোঁয়ার কারণে বের হতে না পেরে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ঢাকা জোনের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান।

তিনি বলেন, 'আগুন লাগার ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এসে দেখি আগুন লাগা ভবনটি ছয়তলা। নিচতলায় হার্ডওয়্যারের দোকান, দ্বিতীয় তলায় বিউটি পার্লার এবং তৃতীয় থেকে ছয়তলা পর্যন্ত আবাসিক ভবন। দুইতলায় প্রচণ্ড আগুন ও ধোঁয়া ছিল।'

তিনি আরও বলেন, 'ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। প্রায় ৩০ মিনিটের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিন্তু বের হতে না পেরে ধোঁয়া উপরে উঠে যায়। ভবনটির চিলেকোঠায় তিনজনের মরদেহ পাই এবং একজনকে বাথরুম থেকে উদ্ধার করা হয়।'

রাজধানীর ভাটারায় আবাসিক হোটেলে আগুন, নিহত অন্তত ৪

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, 'ছাদে যাওয়ার জন্য চিলেকোঠার দরজা বন্ধ ছিল। অর্থাৎ, প্রচণ্ড ধোঁয়ার কারণে আবাসিক হোটেলের ভেতরে যারা ছিলেন তারা বাঁচার জন্য উপরের দিকে উঠে যান। উপরে উঠতে গিয়ে তারা দেখতে পান ছাদের দরজা বন্ধ আছে। এরপর তারা আর সেখান থেকে বের হতে পারেননি। এজন্য ধোঁয়ার কারণে চারজনের মৃত্যু হয়।'

তিনি আরও বলেন, 'চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।'

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, 'আগুনের কারণ এখই বলা যাচ্ছে না। মালিক বা কর্তৃপক্ষের কাউকে আমরা পাইনি। কমিটি গঠনের পর তদন্ত করে আগুনের প্রকৃত কারণ নির্ণয় করা হবে।'

ছেলেকে বিদায় জানাতে এসে চিরবিদায় নিলেন বাবা

ভবনটি নিয়ম মেনে তৈরি করা হয়েছে কি না এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না- জানতে চাইলে কাজী নাজমুজ্জামান বলেন, 'রাজউকের নিয়ম অনুযায়ী বিল্ডিংটি তৈরি করা হয়নি। ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। সিঁড়িগুলো ছিল সরু। সিঁড়ির পাশের জানালাগুলো কাঁচ দিয়ে বন্ধ করা ছিল। কাঁচ দিয়ে বন্ধ না থাকলে ধোঁয়া বের হয়ে যেতে পারত।'

এর আগে, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরের সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলের ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে হয় তারা। ছয়তলা হোটেলটির দ্বিতীয় তলায় আগুন লেগেছিল।

Related Topics

টপ নিউজ

ফায়ার সার্ভিস / শাহজাদপুর / আবাসিক হোটেলে আগুন / ধোঁয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • দুর্যোগ-দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করতে লোকবলসহ স্টেশন বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাজধানীর কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে 
  • বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net