Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
মোংলা বন্দরে নিলামে তোলা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ৭০ গাড়ি, পড়ে আছে আরও ২৩০টি

বাংলাদেশ

বাগেরহাট প্রতিনিধি
21 January, 2025, 06:20 pm
Last modified: 21 January, 2025, 06:21 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ছয় মাসের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম

মোংলা বন্দরে নিলামে তোলা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ৭০ গাড়ি, পড়ে আছে আরও ২৩০টি

গাড়িগুলো নিলামে কিনতে চট্রগ্রাম, ঢাকা, খুলনা ও মোংলা কাস্টমস হাউসে দরপত্র জমা দেওয়া ছাড়াও, অনলাইনে বিট করেছেন ব্যবসায়ীরা। আগামী ২৯ জানুয়ারি দরপত্র খোলা হবে এবং যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাকে প্রাপ্ত গাড়ির বিক্রয় আদেশ জারি করা হবে।
বাগেরহাট প্রতিনিধি
21 January, 2025, 06:20 pm
Last modified: 21 January, 2025, 06:21 pm
ছবি: সংগৃহীত

আমদানিকারকরা ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে উঠেছে মোংলা বন্দরে আটকে থাকা বিভিন্ন ব্র্যান্ডের ৭০টি গাড়ি। সোমবার (২০ জানুয়ারি) মোংলা কাস্টমস হাউস এসব গাড়ি নিলামে তোলে।

এর আগে গত মাসে এগুলো বিক্রির জন্য মোংলা কাস্টম হাউসে হস্তান্তর করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

গাড়িগুলো নিলামে কিনতে চট্রগ্রাম, ঢাকা, খুলনা ও মোংলা কাস্টমস হাউসে দরপত্র জমা দেওয়া ছাড়াও, অনলাইনে বিট করেছেন ব্যবসায়ীরা। আগামী ২৯ জানুয়ারি দরপত্র খোলা হবে এবং যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাকে প্রাপ্ত গাড়ির বিক্রয় আদেশ জারি করা হবে।

মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রুবেল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, শুল্কমুক্ত সুবিধায় বন্দরে আনা সাবেক সংসদ সদস্যের তিনটি ল্যান্ড ক্রুজার গাড়িও নিলামে তোলা হয় গত ২০ নভেম্বর। তবে এখনও সেগুলো বিক্রির আদেশ হয়নি।

ছবি: সংগৃহীত

গত বছরের ১৭ জুলাই টাঙ্গাইল-৮ আসনের অনুপম শাহজাহান জয়, দিনাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববি এসব গাড়ি মোংলা বন্দরে আমদানি করেন। তারা এখন পলাতক।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক সূত্র জানায়, মোংলা বন্দরে আমদানির পর ইয়ার্ড এবং বিভিন্ন শেডে রাখা নির্ধারিত সময়সীমা ৩০ দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য মোংলা বন্দর থেকে ৩০০টি গাড়ি কাস্টমসের কাছে গত মাসে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে এলিয়ন, ফিল্ডার, হাইব্রিড, প্রাডো ল্যান্ড ক্রজার, ভেসেল, হারিয়ারসহ ৭০টি নামি দামি গাড়ি নিলামে তোলে মোংলা কাস্টম। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান জানান, 'পদ্মা সেতুর কল্যাণে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়া এই বন্দরে গাড়ি আমদানি বেড়েছে। তবে বাণিজ্যিক জাহাজ থেকে খালাসের পর দীর্ঘদিন ছাড় না করায় দ্রুত এসব গাড়ি কাস্টমকে নিলামের মাধ্যমে বিক্রির তাগিদ দেন তারা।

ছবি: সংগৃহীত

একই সঙ্গে দীর্ঘদিন গাড়ি পড়ে থাকায় বন্দরের শেডে শুধু জায়গার অপচয়ই নয়,পাশাপশি এসব গাড়ি অকেজো বা বিকল হচ্ছে বলেও জানান তিনি।

মোংলা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. রুবেল হাসান বলেন, '২০০৯ সালের ৩ জুনে জাপান থেকে মোংলা বন্দরে গাড়ি আমদানি শুরু হয়। মোংলা কাস্টমের রাজস্ব আয়ের শতকরা ৫২ শতাংশ আসে আমদানি করা গাড়ির শুল্ক থেকে। তবে আমদানি করা গাড়ি দীর্ঘদিন বন্দরে পড়ে থাকলে অন্যান্য পণ্য রাখায় সমস্যা তৈরি হয়। নিলাম প্রক্রিয়া চালু রাখলে গাড়ি বা অন্যান্য পণ্য রাখতে ব্যবসায়ীদের সুবিধার পাশাপাশি সঠিক সময়ে সরকারের রাজস্ব আদায় সম্ভব হয়।'

তিনি আরও বলেন, 'আমদানিকারকরা সময়মতো গাড়িসহ অন্যান্য পণ্য ছাড় না করার কারণে তা নিলামযোগ্য হয়। পরে তা নিলামের মাধ্য বিক্রি করা হয়। সেই ধারাবাহিকতায় ২০ জানুয়ারি মোংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ৩০০টি গাড়ির মধ্যে ৭০টি বিলাসবহুল গাড়িসহ অন্যান্য পণ্য নিলামে তোলা হয়েছে। এসব গাড়ি নিলামে কিনতে চট্রগ্রাম, ঢাকা, খুলনা ও মোংলা কাস্টমস হাউসে দরপত্র জমা দেওয়া ছাড়াও অনলাইনে বিট করেছেন ব্যবসায়ীরা।'

ছবি: সংগৃহীত

আগামী ২৯ জানুয়ারি দরপত্র খোলা হবে এবং যাচাই বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাকে প্রাপ্ত গাড়ির বিক্রয় আদেশ জারি করা হবে। বাকি ২৩০টি গাড়িও পর্যায়ক্রমে নিলামে তোলা হবে।

এছাড়া গত বছরের ২০ নভেম্বর নিলামে তোলা হয় শুল্কমুক্ত সুবিধায় মোংলা বন্দরে আনা সাবেক সংসদ সদস্যের তিনটি ল্যান্ড ক্রুজার গাড়িও। তবে সেগুলোর এখনও বিক্রয় আদেশ জারি হয়নি বলেও জানান তিনি।

মোংলা কাস্টম হাউসের নিলাম শাখা জানায়, গত ২০২৩-২৪ অর্থ বছরে ১৪টি নিলামের মাধ্যমে দুই হাজার ২০০ গাড়ি নিলামে তোলা হয়। এর মধ্যে তারা মাত্র ২০০টি গাড়ি বিক্রি করতে পেরেছেন তারা।

Related Topics

টপ নিউজ

মোংলা বন্দর / নিলাম / গাড়ি / মোংলা কাস্টমস হাউস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ছয় মাসের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net