Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
বেক্সিমকোর কারখানা, সদর দপ্তর বেল টাওয়ারের নিলাম ডেকেছে জনতা ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 November, 2025, 06:40 pm
Last modified: 25 November, 2025, 06:47 pm

Related News

  • আবুল বারকাতের দুই ফ্ল্যাট, গাড়ি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ আদালতের
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
  • বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে পরীক্ষা ছাড়া নিয়োগ নয়, জাল সনদ ধরা পড়লে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক
  • রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী
  • বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

বেক্সিমকোর কারখানা, সদর দপ্তর বেল টাওয়ারের নিলাম ডেকেছে জনতা ব্যাংক

আগ্রহী ক্রেতাদের ১০ ডিসেম্বরের মধ্যে দর প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
25 November, 2025, 06:40 pm
Last modified: 25 November, 2025, 06:47 pm

ধানমন্ডিতে বেক্সিমকোর করপোরেট অফিস বেল টাওয়ার। ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের কারখানা, জমি এবং প্রধান কার্যালয় 'বেল টাওয়ার' নিলামে তোলার উদ্যোগ নিয়েছে। ১ হাজার ৩২২ কোটি টাকারও বেশি বকেয়া ঋণ পুনরুদ্ধারের লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে— এমন এক সময়ে যখন সরকার আন্তর্জাতিক লিজিং ব্যবস্থার মাধ্যমে বিপর্যস্ত এ শিল্প গ্রুপের টেক্সটাইল ইউনিটগুলো পুনরায় চালু করার প্রক্রিয়ায় রয়েছে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশ করে জনতা ব্যাংক বেক্সিমকোর বন্ধক রাখা সম্পদ বিক্রির ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ অক্টোবর পর্যন্ত সুদসহ বকেয়া ঋণ পরিশোধে এসব সম্পদ নিলামে তোলা হবে। আগ্রহী ক্রেতাদের ১০ ডিসেম্বরের মধ্যে দর প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।

একই সঙ্গে, ব্যাংকটি অ্যাসেস ফ্যাশনস লিমিটেডের সম্পদ নিলামে তোলার ঘোষণাও দিয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৩৩ কোটি টাকা।

জনতা ব্যাংকের নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, বেক্সিমকোর যে সম্পদগুলো নিলামে তোলা হচ্ছে, এর মধ্যে রয়েছে— গাজীপুরে ৩,৫২৭ ডেসিমেল জমি ও কারখানা, আশুলিয়ায় ১৪৬.৬৫ ডেসিমেল এবং নারায়ণগঞ্জে ৪৪০ ডেসিমেল জমি। এছাড়া কোম্পানির ধানমন্ডিস্থ ১৫ তলা করপোরেট অফিস বেল টাওয়ার–ও বিক্রির তালিকায় রাখা হয়েছে।

এর আগে ২১ নভেম্বর, বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠান— ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেল লিমিটেডের ইউনিট-১ ও ইউনিট-২ (মূল্যায়ন ১,৭৫৪.৭ কোটি টাকা), আরবান ফ্যাশনস (মূল্যায়ন ৭২৪.২৬ কোটি) এবং অ্যাপোলো অ্যাপারেলস (মূল্যায়ন ৮১৬.৪ কোটি)— এর সম্পদ নিলামে তোলার আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকটি।

হঠাৎ নেওয়া এ নিলাম উদ্যোগ এসেছে এমন সময়ে, যখন দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান— জাপান-বাংলাদেশের যৌথ উদ্যোগ 'রিভাইভাল' এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন 'ইকোমিলি'— বেক্সিমকোর কারখানাগুলো পুনরায় চালু করতে সরকারের সঙ্গে কাজ করছে।

এই দুই সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘমেয়াদি ঋণসংকটের কারণে বেক্সিমকোর কারখানাগুলো বন্ধ হয়ে যায়। তারা লিজ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকারের সঙ্গে আলোচনায় ছিল।

রিভাইভাল ও ইকোমিলি, বেঞ্চমার্ক পিআর-এর মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে, আলোচনা চলমান থাকা অবস্থায় জনতা ব্যাংকের হঠাৎ স্থাবর সম্পদ ও যন্ত্রপাতি বিক্রির সিদ্ধান্তে "স্তম্ভিত" হওয়ার কথা জানায়।

তারা জানায়, কারখানার টিকে থাকা ঘিরে স্থানীয় সম্প্রদায়, শ্রমিক পরিবার, ক্ষুদ্র ব্যবসায়ী, বিদ্যালয় ও দোকানদার— যাদের জীবিকা বেক্সিমকো কারখানার সঙ্গে জড়িত— এদের সঙ্গে ইতোমধ্যে বিস্তৃত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সবাই দ্রুতই কারখানা পুনরায় চালু হওয়ার অপেক্ষায় ছিলেন।

সংস্থাগুলো বলে, জাতীয় শিল্পসম্পদ নিলামে তোলা একটি সংবেদনশীল বিষয়। এ সিদ্ধান্ত যথাযথ সতর্কতা, স্বচ্ছতা এবং বিশেষজ্ঞ, শ্রমিক ও শেয়ারহোল্ডারদের মতামত নিয়ে গ্রহণ করা উচিত।

তারা জনতা ব্যাংককে নিলাম প্রক্রিয়া পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে সতর্ক করে বলে, এ সিদ্ধান্ত দক্ষ প্রবাসী বাংলাদেশিদের নেতৃত্বে বহুল প্রত্যাশিত বিদেশি বিনিয়োগের সুযোগকে ব্যাহত করতে পারে।

এছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতে যে নতুন করে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ বাড়ছে, তাও এ উদ্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা উল্লেখ করে।

বিষয়টি নিয়ে মন্তব্য জানতে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মজিবুর রহমানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। ফোনকল ও হোয়াটসঅ্যাপ বার্তা— কোনোটিরই জবাব দেননি তিনি। বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরীও কোনো মন্তব্যের জন্য সাড়া দেননি।

 

Related Topics

টপ নিউজ

জনতা ব্যাংক / বেক্সিমকো গ্রুপ / নিলাম / বিজ্ঞপ্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • আবুল বারকাতের দুই ফ্ল্যাট, গাড়ি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ আদালতের
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
  • বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে পরীক্ষা ছাড়া নিয়োগ নয়, জাল সনদ ধরা পড়লে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক
  • রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী
  • বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net