Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 December, 2025, 08:55 am
Last modified: 03 December, 2025, 08:57 am

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স

রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি

‘দ্য উইন্টার এগ’ নামের এই শিল্পকর্মটিকে বিখ্যাত জুয়েলারি নির্মাতা ফ্যাবার্জের অন্যতম অনন্য সৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়।
টিবিএস ডেস্ক
03 December, 2025, 08:55 am
Last modified: 03 December, 2025, 08:57 am
ছবি: রয়টার্স

রাশিয়ার রাজপরিবারের একসময়কার সম্পত্তি, হীরা ও ক্রিস্টাল দিয়ে তৈরি দুষ্প্রাপ্য এক 'ফ্যাবার্জে ডিম' লন্ডনে রেকর্ডমূল্যে বিক্রি হয়েছে। নিলামে এর দাম উঠেছে ২২.৯ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩০.২ মিলিয়ন ডলার)। খবর বিবিসি'র।

'দ্য উইন্টার এগ' নামের এই শিল্পকর্মটিকে বিখ্যাত জুয়েলারি নির্মাতা ফ্যাবার্জের অন্যতম অনন্য সৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ জানিয়েছে, মঙ্গলবার এক অজ্ঞাতনামা ক্রেতা বিপুল অর্থের বিনিময়ে শিল্পকর্মটি কিনে নিয়েছেন।

নিলাম সংস্থার সূত্রে জানা গেছে, ১৯১৩ সালে রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস তার মাকে উপহার দেওয়ার জন্য বিশেষ এই ডিমটি তৈরি করিয়েছিলেন। এতে প্রায় ৪ হাজার ৫০০টি হীরা বসানো রয়েছে। এর আগে ২০০৭ সালে নিলামে সর্বোচ্চ ৮.৯ মিলিয়ন পাউন্ডে একটি ফাবার্গে ডিম বিক্রি হয়েছিল। মঙ্গলবারের নিলাম সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে।

এ বিষয়ে ক্রিস্টিজের কর্মকর্তা মার্গো ওগানেসিয়ান সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, 'আজকের এই ফলাফল ফ্যাবার্জের কাজের জন্য নতুন বিশ্বরেকর্ড স্থাপন করল এবং এই অসাধারণ শিল্পকর্মটির গুরুত্ব আবারও প্রমাণ করল।'

৮.২ সেন্টিমিটার (৩.২ ইঞ্চি) উচ্চতার ডিমটি তৈরি করেছিলেন কার্ল ফ্যাবার্জে। তবে এর নকশা করেছিলেন আলমা থেরেসিয়া পিল, যিনি সেই সময়ে সেন্ট পিটার্সবার্গের জুয়েলারি কোম্পানিটির মাত্র দুই নারী কারিগরের একজন ছিলেন। রক ক্রিস্টাল কেটে তৈরি ডিমটির গায়ে হীরা ও প্লাটিনামের তুষারকণার নকশা রয়েছে। এর বিশেষত্ব হলো, ডিমটি খুললে ভেতরে সাদা কোয়ার্টজ পাথরের তৈরি ফুলভরা একটি ছোট ঝুড়ি দেখা যায়।

উল্লেখ্য, ফ্যাবার্জে হাউস রাশিয়ার রাজকীয় রোমানভ পরিবারের জন্য মোট ৫০টি এমন ডিম তৈরি করেছিল। এর মধ্যে এই 'ইম্পেরিয়াল উইন্টার এগ' ব্যক্তিগত মালিকানায় থাকা মাত্র সাতটি ডিমের একটি। বাকিগুলো হয় হারিয়ে গেছে, নয়তো বিভিন্ন জাদুঘর ও প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে। ১৮৮৫ সাল থেকে শুরু করে ১৯১৭ সাল পর্যন্ত [জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত] রাজপরিবারের জন্য এসব মহামূল্যবান ডিম তৈরি করা হতো।

Related Topics

টপ নিউজ

নিলাম / রাশিয়া / রেকর্ড দাম / ফ্যাবার্জে ডিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net