Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪, জড়িতদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
18 December, 2024, 09:25 am
Last modified: 18 December, 2024, 05:47 pm

Related News

  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • যশোরে তেলপাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদল কর্মীদের সংঘর্ষ, আহত ৩
  • মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪, জড়িতদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

এর আগে বিশ্ব ইজতেমা শুরুর আগেই ময়দান দখলকে কেন্দ্র করে তাবলীগের শুরায়ে নেজামী (যোবায়ের) অনুসারী ও ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
গাজীপুর প্রতিনিধি
18 December, 2024, 09:25 am
Last modified: 18 December, 2024, 05:47 pm
তাবলীগের শুরায়ে নেজামী (জোবায়ের) অনুসারী ও ভারতের মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গীর ইজতেমা এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ছবি: এম. আসাদুজ্জামান সাদ

গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠে হামলা ও সংঘর্ষে চারজন নিহতের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। কোনো ছাড়া দেওয়ার অবকাশ নেই। 

আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম সচিবালয়ে তাবলীগের শুরায়ে নেজামী (মাওলানা জোবায়ের) ও ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের চারজন নিহতের কথা জানান।

এর আগে বুধবার ভোররাত ৩টার দিকে  বিশ্ব ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে দুপক্ষের  সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলা ও সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-টঙ্গী বিভাগ) এন এম নাসিরুদ্দিন একটি জাতীয় দৈনিককে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর এলাকার আমিনুল ইসলাম বাচ্চু মিয়া (৭০), বগুড়ার তাইজুল ইসলাম ও ফরিদপুর সদর কুঠিবাড়ি কমলাপুরের মৃত আবদুস সামাদ শেখের ছেলে বিল্লাল হোসেন (৬০)। বিল্লাল রাজধানীর বাড্ডার বেরাইত এলাকায় থাকতেন। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি।

আজ দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের যে চারজন ভাই গতরাতে শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আর যারা আহত হয়েছেন, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাদের সুকিচিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা অবশ্যই নেব।

হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। 

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মো. মামুনুল হকও চারজন নিহতের কথা জানান।

আজ সকালে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছিলেন, তাদের হাসপাতালে এখন পর্যন্ত একজন নিহত ও অসংখ্য লোক আহত হয়ে এসেছেন। আহত আরও মানুষ হাসপাতালে আসছেন।

এদিকে জোবায়ের অনুসারীদের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান দাবি করেন, তাদের পক্ষের দুজন নিহত হয়েছেন। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে আরও একজন মারা গেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: এম. আসাদুজ্জামান সাদ

হাবিবুল্লাহ রায়হান জানান, আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

"বর্তমানে দাওয়াত ও তাবলিগের মারাত্মকভাবে আহত ও মুমূর্ষু শত শত সাথী আহসান উল্লাহ মাস্টার মেডিকেল হাসপাতাল ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন," যোগ করেন তিনি। 

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) ইলতুৎমিশ বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনার সাথে সাথেই পুলিশ কাজ শুরু করেছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়েছেন।"

Related Topics

টপ নিউজ

তাবলীগ / বিশ্ব ইজতেমা / সংঘর্ষ / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • যশোরে তেলপাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদল কর্মীদের সংঘর্ষ, আহত ৩
  • মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net