Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

জুলাইয়ের তুলনায় আগস্টে রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ২৩.৪০ শতাংশ

চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এর ফলে ডিপো থেকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলা বন্ধ ছিল বেশ কয়েকদিন।
জুলাইয়ের তুলনায় আগস্টে রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ২৩.৪০ শতাংশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2024, 06:50 pm
Last modified: 03 September, 2024, 06:58 pm

Related News

  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’
  • ডিজেল সংকটে স্থবির চট্টগ্রাম বন্দর: লাইটার জাহাজ চলাচল ও পণ্য খালাস ব্যাহত
  • ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে আগস্ট মাসে রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ২৩ দশমিক ৪০ শতাংশ।

২০২৪ সালের আগস্টে জুলাই মাসের তুলনায় রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ১৮ হাজার ২৯২ টিইইউ।

তবে রপ্তানি কনটেইনার হ্যান্ডেলিং বাড়লেও জুলাই মাসের তুলনায় আগস্টে আমদানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ প্রায় একই থেকেছে।

চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, এ বছরের আগস্টে রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৭৮ হাজার ১৪৬ টিইইউ। জুলাই মাসে রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং হয়েছিল ৫৯ হাজার ৮৫৪ টিইইউ।

অন্যদিকে আগস্টে আমদানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং হয়েছে এক লাখ ১৪ হাজার ৭০৮ টিইইউ, যা জুলাই মাসে ছিল এক লাখ ১৪ হাজার ৪৫৫ টিইইউ।

অর্থাৎ আগস্ট মাসের তুলনায় জুলাইয়ে আমদানি কনটেইনার হ্যান্ডেলিং কমেছে ২৫৩ টিইইউ কনটেইনার।

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী ২০২৪ সালের জুন মাসে ৬৯ হাজার ৬৬২ টিইইউ রপ্তানি পণ্যবাহী এবং এক লাখ ১৪ হাজার ৫৯১ টিইইউ আমদানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং হয়েছিল।

চট্টগ্রাম বন্দরে কনটেইনার। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস/ফাইল

বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এর ফলে ডিপো থেকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলা বন্ধ ছিল বেশ কয়েকদিন।

এতে জুলাই মাসে জুন মাসের তুলনায় রপ্তানি কনটেইনার হ্যান্ডেলিং কমে গিয়েছিল নয় হাজার ৮০৮ টিইইউ। আগস্টে এ পরিস্থিতির উন্নতি হওয়ায় রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ বেড়েছে।

রপ্তানি পণ্য জাহাজে তোলার আগে চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপোতে কনটেইনার বোঝাই করা হয়। এরপর জাহাজের সময়সূচি অনুযায়ী বন্দরে নিয়ে যাওয়া হয়।

কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডা-এর সেক্রেটারি জেনারেল রুহুল আমিন সিকদার টিবিএসকে বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের বিভিন্ন কারখানা থেকে তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানি পণ্য চট্টগ্রামের ডিপোগুলোতে আসতে পারেনি।

'যে-সব পণ্যবাহী রপ্তানি কনটেইনার ডিপোতে ছিল, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সেগুলো জাহাজীকরণ করা যায়নি। জুলাইতে আটকে যাওয়া এসব কনটেইনার আগস্টে জাহাজীকরণ হয়। এর ফলে জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ১৮ হাজার ২৯২ টিইইউ,' বলেন তিনি।

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগষ্টে রপ্তানি পণ্যবাহী ৬৫ হাজার ৪৬১ টিইইউ এবং আমদানি পণ্যবাহী এক লাখ পাঁচ হাজার ৭৫ টিইইউ কনটেইনার হ্যান্ডেলিং হয়।

ওই বছরের জুলাইয়ে ৫৯ হাজার ৫৯২ টিইইউ রপ্তানি পণ্যবাহী, এক লাখ ১৩ হাজার ৪৮৫ আমদানি পণ্যবাহী; জুনে ৭৫ হাজার ৩৯১ টিইইউ রপ্তানি পণ্যবাহী, এক লাখ তিন হাজার ৭৫৫ টিইউ আমদানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং হয়েছিল।

Related Topics

টপ নিউজ

কনটেইনার / কনটেইনার ডিপো / চট্টগ্রাম বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’
  • ডিজেল সংকটে স্থবির চট্টগ্রাম বন্দর: লাইটার জাহাজ চলাচল ও পণ্য খালাস ব্যাহত
  • ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab