Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
সিলেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 August, 2024, 01:15 pm
Last modified: 04 August, 2024, 01:17 pm

Related News

  • যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
  • দীর্ঘদিন বন্ধের পর সিলেটের স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা-পাথর আমদানি শুরু হচ্ছে
  • শিক্ষকদের আন্দোলনের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন, নতুন দায়িত্বে ড. শফি উল্লাহ
  • যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র; তীব্র গরমে সিলেটে অসহনীয় লোডশেডিং
  • গানের রিলে আলোচিত সেই বিউটি পাল সিলেটের গুণী শিক্ষক

সিলেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ 

পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১১টার দিকে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। এতে শিক্ষার্থীদের সাথে নানা শ্রেণিপেশার মানুষও যোগ দেন।
টিবিএস রিপোর্ট
04 August, 2024, 01:15 pm
Last modified: 04 August, 2024, 01:17 pm
ছবি: টিবিএস

সিলেটের বন্দরবাজারের কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। বেলা ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ছে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ (৪ আগস্ট) থেকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। 

আন্দোলন চলাকালে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১১টার দিকে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। এতে শিক্ষার্থীদের সাথে নানা শ্রেণিপেশার মানুষও যোগ দেন।

এই এলাকায়ই জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি অফিস রয়েছে। আন্দোলনকারীরা অবস্থান নেওয়ার আগে থেকেই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সাজোয়া যান নিয়ে অবস্থান নেয়।

বেলা ১২টার দিকে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের থামাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ। এক পর্যায়ে পুলিশের বাধা পেয়ে মূল সড়ক ছেড়ে আশপাশের গলিতে অবস্থান নেন আন্দোলনকারীরা।

তাৎক্ষণিকভাবে সংঘর্ষে হতাহত বা আটকের তথ্য জানা যায়নি।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Related Topics

টপ নিউজ

সিলেট / কোটা / কোটা আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
  • দীর্ঘদিন বন্ধের পর সিলেটের স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা-পাথর আমদানি শুরু হচ্ছে
  • শিক্ষকদের আন্দোলনের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন, নতুন দায়িত্বে ড. শফি উল্লাহ
  • যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র; তীব্র গরমে সিলেটে অসহনীয় লোডশেডিং
  • গানের রিলে আলোচিত সেই বিউটি পাল সিলেটের গুণী শিক্ষক

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net