Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
বাংলাদেশ কমার্স ব্যাংকে আটকে আছে পল্লী সঞ্চয় ব্যাংকের ১৮৭ কোটি টাকা

অর্থনীতি

শাহরিয়ার আজম
23 September, 2025, 12:20 pm
Last modified: 23 September, 2025, 12:45 pm

Related News

  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা: লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা
  • ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো
  • ডিসেম্বর প্রান্তিকে ২০ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা

বাংলাদেশ কমার্স ব্যাংকে আটকে আছে পল্লী সঞ্চয় ব্যাংকের ১৮৭ কোটি টাকা

শাহরিয়ার আজম
23 September, 2025, 12:20 pm
Last modified: 23 September, 2025, 12:45 pm

একসময় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডে (বিসিবিএল) স্থায়ী আমানত হিসেবে রাখা ১৮৭ কোটি টাকা ফেরত পেতে হিমশিম খাচ্ছে রাষ্ট্রায়ত্ত পল্লী সঞ্চয় ব্যাংক। 

বিশেষায়িত ব্যাংক পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে বারবার টাকা ফেরত দেওয়ার অনুরোধ সত্ত্বেও কমার্স ব্যাংক তা দিতে পারেনি। এর জেরে পল্লী সঞ্চয় ব্যাংক আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

কমার্স ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি স্বীকার করে বলেছেন, অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে তাদের বড় অঙ্কের টাকা পাওনা থাকায় তারা এই মুহূর্তে বড় করপোরেট আমানতকারীদের অর্থ পরিশোধ করতে পারছেন না।

কমার্স ব্যাংকের ট্রেজারি প্রধান মো. রফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা এই মুহূর্তে বড় অঙ্কের মূল টাকা ও করপোরেট আমানত নগদায়ন করতে পারছি না; এটাই বাস্তবতা।'

গত ২৮ আগস্ট কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো এক চিঠিতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু বলেন, মেয়াদ পূর্ণ হওয়া আমানতের অর্থ ফেরত দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

চিঠিতে বলা হয়, 'আপনাদের প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগতভাবে ও ফোনে যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি, যা চরম অবহেলা এবং ব্যাংকিং শিষ্টাচার ও করপোরেট সংস্কৃতির পরিপন্থী।' 

চিঠিতে আরও সতর্ক করা হয় যে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। চিঠির অনুলিপি অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছেও পাঠানো হয়েছে। 

গতকাল রাত পর্যন্ত কমার্স ব্যাংক ওই অর্থ পরিশোধ করেনি এবং আইনি পদক্ষেপের বিষয়েও নতুন কোনো তথ্য জানা যায়নি।

পাওনার কথা বলছে কমার্স ব্যাংক, জবাব দেওয়ার আশ্বাস

রফিকুল ইসলাম টিবিএসকে বলেন, পাঁচটি ব্যাংক ও সাতটি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিসিবিএল ১ হাজার ৬১০ কোটি টাকার বেশি পাওনা রয়েছে।

তিনি বলেন, 'ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি হলে এই বড় আমানতগুলো পরিশোধ করা হবে।' তিনি আরও বলেন, ব্যাংকটি বর্তমানে মেয়াদ সমন্বয়, মুনাফা প্রদান ও মূলধন নবায়নের মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংকের আমানত পরিচালনা করছে।

তিনি আশ্বাস দেন, ব্যাংকটি শিগগিরই পল্লী সঞ্চয় ব্যাংকের চিঠির আনুষ্ঠানিক জবাব দেবে।

তবে অর্থনীতিবিদরা বলছেন, এক ব্যাংকের পক্ষে অন্য ব্যাংকের আমানত ফেরত দিতে না পারা দেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট ও করপোরেট সুশাসন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ বলেন, 'একটি ব্যাংক যদি বারবার অন্য প্রতিষ্ঠানের টাকা আটকে রাখে এবং জনসমক্ষে অর্থ পরিশোধে অক্ষমতার কথা স্বীকার করে, তবে তা এই খাতে অস্থিতিশীলতার ইঙ্গিত দেয়। এ ধরনের সংকট সমাধান করতে ব্যর্থ হলে তা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আস্থা নষ্ট করতে পারে।'

১৯৯২ সালে তারল্য সংকটের কারণে বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বন্ধ হয়ে যাওয়ার পর বিসিবিএল গঠিত হয়। বর্তমানে সরকার ও কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাতে এর ৫১ শতাংশের মালিকানা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কমার্স ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৩৭৮ কোটি টাকা, যার মধ্যে ১ হাজার ৩৩১ কোটি টাকা বা ৫৪ শতাংশই খেলাপি। এছাড়া ব্যাংকটির ৪৪৪ কোটি টাকার প্রভিশন ঘাটতি ও ১ হাজার ৬৫৬ কোটি টাকার মূলধন ঘাটতি ছিল।

গত বছর সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের ১৯ আগস্ট কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। কিন্তু নতুন পর্ষদ নিয়োগ দেওয়া সত্ত্বেও এর সুশাসন নিয়ে উদ্বেগ কাটেনি।

চলতি বছরের ৩১ জুলাই পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন চাপের মুখে পদত্যাগ করেন। পরে বাংলাদেশ ব্যাংকের তদন্তে তাকে পুনর্বহালের সুপারিশ করা হলেও ব্যাংক কর্তৃপক্ষ সেই নির্দেশনা বাস্তবায়ন করেনি।

Related Topics

টপ নিউজ

পল্লী সঞ্চয় ব্যাংক / বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড / ব্যাংক খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা: লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা
  • ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো
  • ডিসেম্বর প্রান্তিকে ২০ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net