Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2023, 11:05 am
Last modified: 31 October, 2023, 11:14 am

Related News

  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন
  • সাভারে ৪৫ শতাংশ পর্যন্ত লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক ও শিল্প খাত  
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে চট্টগ্রামে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • জনগণকে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করব, আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধীদলীয় নেতা

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।
টিবিএস রিপোর্ট
31 October, 2023, 11:05 am
Last modified: 31 October, 2023, 11:14 am
ছবি: টিবিএস

ঢাকার আশুলিয়ায় টানা ৩য় দিনের মত নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে আশুলিয়ায় জামগড়া এলাকার বিভিন্ন পোশাক কারখানার অন্তত পাঁচ শতাধিক শ্রমিক বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করে।

এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।

পরে ঘটনাস্থলে থাকা পুলিশের সদস্যরা সড়কের উভয় পাশ থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ও টিয়ারশেল নিক্ষেপ করে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ছবি: টিবিএস

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। তার মধ্যে মজুরি বোর্ডের সভায় আমাদের দাবি না মেনে কম মজুরির কথা বলা হচ্ছে। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের যৌক্তিক দাবি নিয়েই আমাদের আন্দোলন চলছে।

এদিকে শ্রমিক-পুলিশ ধাওয়া পালটা ধাওয়ার এই ঘটনায় ৯টার মধ্যে জামগড়া এলাকার বেশ কিছু কারখানায় শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়।

সকালে আশুলিয়ার জামগড়া, ছয়তলাসহ আশেপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে কিছু সময় পরপর বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে, টিয়ারশেল নিক্ষেপ করে সড়ক থেকে সরিয়ে দেওয়ার কিছু সময় পর সুযোগ বুঝে আবারো সড়কে নেমে আসছেন শ্রমিকরা। 

ছবি: টিবিএস

সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এভাবেই কয়েক দফায় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

সকাল ৯টার দিকে স্থানীয় থানা ও শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নেয়।

এই রিপোর্ট লেখার সময় সকাল ১০টা নাগাদ আশুলিয়ার জামগড়া এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

তবে নরশিংহপুর, জিরাবো এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়কে নেমে আন্দোলন করছে।

সকাল সাড়ে ১০টা ১৫ মিনিটে মুঠোফোনে আশুলিয়া শিল্প পুলিশ -১ এর অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল বারী দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, এই মুহুর্তে জামগড়া এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলেও নরসিংহপুর, জিরাবো এলাকার বিভিন্ন কারখানায় হামলা চলছে। আমরা সেখানে যাচ্ছি, পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি।

Related Topics

টপ নিউজ

শ্রমিক / নূন্যতম মজুরি / আন্দোলন / সাভার / পোশাক শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন
  • সাভারে ৪৫ শতাংশ পর্যন্ত লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক ও শিল্প খাত  
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে চট্টগ্রামে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • জনগণকে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করব, আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধীদলীয় নেতা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net