Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
জনগণকে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করব, আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 April, 2026, 09:00 pm
Last modified: 01 April, 2026, 09:05 pm

Related News

  • চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান 
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত

জনগণকে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করব, আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধীদলীয় নেতা

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন।
টিবিএস রিপোর্ট
01 April, 2026, 09:00 pm
Last modified: 01 April, 2026, 09:05 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

ত্রয়োদশ জাতীয় সংসদের ভেতরে জনগণের রায়ের প্রতিফলন না ঘটার অভিযোগ এনে এবার রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে বিরোধী দল। গণভোটের মাধ্যমে পাওয়া 'সংবিধান সংস্কারের' দাবি আদায়ে ১১ দলীয় জোটের সমন্বয়ে গঠিত বিরোধী দল এখন সরাসরি 'জনগণের কাছে ফিরে যাওয়ার' সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন।

এর আগে দুপুরে 'জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার)' বাস্তবায়ন আদেশের বিষয়ে যথাযথ প্রতিকার না পাওয়া এবং আইনমন্ত্রী কর্তৃক বিরোধীদলীয় নেতাকে 'মিসকোট' বা ভুলভাবে উদ্ধৃত করার প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

সংবাদ সম্মেলনে শফিকুর রহমান বলেন, "আমরা আন্তরিকভাবে চেয়েছিলাম হাউসের ভেতরেই এই সংকটের সমাধান হোক। কিন্তু আমাদের এই আহ্বানের প্রতি সরকার সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। যেহেতু সংসদের ভেতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টি সম্মানিত এবং গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই; আর তা হলো জনগণের কাছে ফিরে যাওয়া। যে জনগণ আমাদের এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব। জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করার কার্যক্রম গ্রহণ করব।"

আইনমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, "আইনমন্ত্রী সংসদে বিরোধী দলের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। তিনি দাঁড়িয়ে বলেছেন যে, বিরোধী দল সংবিধান 'সংশোধন' সংক্রান্ত কমিটির প্রস্তাবে আংশিক রাজি হয়েছে। এটি সম্পূর্ণ অসত্য। আমরা শুরু থেকেই বলে আসছি এটি হতে হবে 'সংবিধান সংস্কার' সংক্রান্ত পরিষদ। সংস্কার এবং সংশোধন এক জিনিস নয়।"

শফিকুর রহমান আরও জানান, বিরোধী দল প্রস্তাব করেছিল সরকার যদি সত্যিই সংস্কার চায়, তবে গঠিত হতে যাওয়া সংবিধান সংস্কার কমিটিতে সরকার ও বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য রাখতে হবে। কিন্তু সরকারি দল আমাদের এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে।

বিরোধীদলীয় নেতা বলেন, "নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের আর কোনো পথ নেই। ১১ দলীয় ঐক্য দ্রুতই একত্রে বসে আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব।"

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমানের সাথে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা।

Related Topics

টপ নিউজ

গণভোট / রায় বাস্তবায়ন / দাবি আদায় / আন্দোলন / বিরোধীদলীয় নেতা / ডা. শফিকুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান 
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net