Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
18 May, 2026, 01:40 pm
Last modified: 18 May, 2026, 01:43 pm

Related News

  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • আরও ১২ জেলায় চালু হলো অনলাইন ই-বেইলবন্ড
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের শিক্ষককে অব্যাহতি, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি শিক্ষার্থীদের
  • সালাহউদ্দিন আম্মারসহ রাকসু ও শিবিরের ৯ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ, পিবিআইকে তদন্তের নির্দেশ
  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন

অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত

সোমবার নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বলেন, তিনি নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন। তবে কিছু শিক্ষার্থী ও লোকজন ক্যাম্পাসে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এম. আসাদুজ্জামান সাদ
18 May, 2026, 01:40 pm
Last modified: 18 May, 2026, 01:43 pm
ডুয়েটের সামনে আন্দোলনরতরা। ছবি: টিবিএস

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল দায়িত্ব বুঝে নিয়ে অনলাইনে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, তার নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশের আন্দোলনও অব্যাহত রয়েছে।

সোমবার নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বলেন, তিনি নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন। তবে কিছু শিক্ষার্থী ও লোকজন ক্যাম্পাসে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, 'নিরাপত্তার স্বার্থে প্রধান ফটকে দায়িত্বপ্রাপ্তদের আইডি কার্ড দেখে প্রবেশের অনুমতি দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।'

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রোববার দুপুরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় তার যোগদানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একাংশ বাধা দিলে ক্যাম্পাসে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য, সদর উপজেলার ইউএনও, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

দায়িত্ব গ্রহণের সময় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাকিবুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তৈয়ব উপস্থিত ছিলেন।

দায়িত্ব নেওয়ার পর নতুন ভিসি বিভিন্ন ব্যাংক হিসাবের স্বাক্ষর পরিবর্তনসংক্রান্ত নথিতে সই করেন। পাশাপাশি মাস্টাররোলে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বেতনসংক্রান্ত কাগজপত্রেও স্বাক্ষর করেন। পরে বিকেলে তিনি গাজীপুর ত্যাগ করেন। সোমবার প্রশাসনিক কাজে তার ঢাকায় মন্ত্রণালয়ে থাকার কথা রয়েছে।

এদিকে ভিসি ক্যাম্পাসে উপস্থিত না থাকলেও আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে 'ডুয়েট ব্লকেড' কর্মসূচি পালন করছে। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা মূল ফটকের সামনে অবস্থান করলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। ডুয়েট ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের নিয়োগ বাতিল, ডুয়েটের নিজস্ব শিক্ষককে ভিসি নিয়োগ এবং রোববারের সংঘর্ষে জড়িতদের বিচার।

তবে ভিসি নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলনে ছাত্রশিবির ও ছাত্রদলের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।

এদিকে গত রাতে 'সাধারণ ডুয়েটিয়ানদের' ব্যানারে জানানো হয়, ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতি করতে দেওয়া হবে না।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, 'কিছু শিক্ষার্থী ও বাইরের লোকজন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করছেন। পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।'

Related Topics

টপ নিউজ

ডুয়েট / ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / নবনিযুক্ত উপাচার্য / অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল / দায়িত্বগ্রহণ / অনলাইন / আন্দোলন / শিক্ষার্থী / ছাত্র শিবিরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • আরও ১২ জেলায় চালু হলো অনলাইন ই-বেইলবন্ড
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের শিক্ষককে অব্যাহতি, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি শিক্ষার্থীদের
  • সালাহউদ্দিন আম্মারসহ রাকসু ও শিবিরের ৯ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ, পিবিআইকে তদন্তের নির্দেশ
  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net