Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত ১৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 May, 2026, 06:35 pm
Last modified: 17 May, 2026, 08:31 pm

Related News

  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত
  • বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার
  • পদোন্নতির দাবি: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কমপ্লিট শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে উপাচার্যের অসন্তোষ, বহিষ্কৃত ১০

ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত ১৫

রবিবার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সামনে এ সংঘর্ষ ঘটে।
টিবিএস রিপোর্ট
17 May, 2026, 06:35 pm
Last modified: 17 May, 2026, 08:31 pm
রবিবার দফায় দফায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ছবি: টিবিএস

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের যোগদানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রবিবার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সামনে এ সংঘর্ষ ঘটে।

জানা গেছে, গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ রবিবার সকাল ১০টার দিকে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে ডুয়েট ক্যাম্পাসে আসেন। তিনি ক্যাম্পাসে পৌঁছানোর আগেই শিক্ষার্থীদের একাংশ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবিতে নতুন ভিসিকে অবাঞ্চিত ঘোষণা করে 'লাল কার্ড কর্মসূচি'র ব্যানার নিয়ে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন।

ছবি: টিবিএস

অপরদিকে, ভিসিকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের আরেক অংশ মূল ফটকের সামনে মিছিল করে। এসময় শিক্ষার্থীরা তালাবদ্ধ ফটক খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দফায় দফায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় শিক্ষার্থী ও পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হন।

এসময় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহানসহ ঊর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য, গাজীপুর সদর উপজেলার ইউএনও সাজ্জাত হোসেন, দৈনিক দিনকালের গাজীপুরের স্টাফ রিপোর্টার  দেলোয়ার হোসেন এবং ৫/৬ জন শিক্ষার্থী  আহত হয়েছেন।

এদিকে, রবিবার  (১৭ মে) দুপুরে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল দায়িত্ব গ্রহণ করেন।

ছবি: টিবিএস

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ছাত্রশিবিরের সমর্থনে শিক্ষার্থীদের একটি অংশ গেটের ভেতরে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে গেটের বাইরে থাকা পুলিশ, সাংবাদিক ও সাধারণ ছাত্রসহ ১৪/১৫ জন আহত হয়েছে।'

তিনি আরও বলেন, 'ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।'

Related Topics

টপ নিউজ

ডুয়েট / ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / উপাচার্য / ড. মোহাম্মদ ইকবাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত
  • বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার
  • পদোন্নতির দাবি: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কমপ্লিট শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে উপাচার্যের অসন্তোষ, বহিষ্কৃত ১০

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net