Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
শিশু হাসপাতালে ‘বিপজ্জনক চিহ্ন’ নিয়ে ভর্তি হয়েছে ৭১ শতাংশ ডেঙ্গু আক্রান্ত শিশু: গবেষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 October, 2023, 10:05 pm
Last modified: 14 October, 2023, 10:12 pm

Related News

  • জামালপুরে ভাসমান সেতু ভেঙে পড়ে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার: কারাবন্দী মায়েদের সঙ্গে ৪৫ শিশুর ঈদ
  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • যুদ্ধ, সংঘাত ও ট্রমাটিক ঘটনা: শিশুদের সঙ্গে কথা বলবেন যেভাবে

শিশু হাসপাতালে ‘বিপজ্জনক চিহ্ন’ নিয়ে ভর্তি হয়েছে ৭১ শতাংশ ডেঙ্গু আক্রান্ত শিশু: গবেষণা

গবেষণাটির নেতৃত্ব দেওয়া অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের নিয়ে আমাদের আলাদাভাবে ভাবতে হবে। এবার ডেঙ্গুতে এত রোগী মারা গেছে। এর একটি কারণ হতে পারে ডেঙ্গুর দ্বিতীয় ধরন। এটি একটি বিপজ্জনক সেরোটাইপ।’
টিবিএস রিপোর্ট
14 October, 2023, 10:05 pm
Last modified: 14 October, 2023, 10:12 pm
ফাইল ছবি। ছবি: রাজীব ধর

শনিবার (১৪ অক্টোবর) প্রকাশিত একটি নতুন গবেষণার ফল থেকে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হওয়া শিশুদের ৭১ শতাংশের মধ্যেই 'বিপজ্জনক চিহ্ন' দেখা গেছে।

এ লক্ষণগুলোর মধ্যে রয়েছে পেটে ব্যথা, বমি (২৪ ঘণ্টায় অন্তত তিনবার), নাক বা মাড়ি থেকে রক্তপাত, বমি বা মলে রক্ত, এবং ক্লান্ত, অস্থির বা খিটখিটে বোধ করা।

হাসপাতালের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে ফলাফল উপস্থাপনের সময় গবেষণাটির নেতৃত্ব দেওয়া অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৮৭ শতাংশ ডেন-২ স্ট্রেনে এবং বাকি ১৩ শতাংশ ডেন-৩ স্ট্রেনে আক্রান্ত।

হাসপাতালটির পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, চলতি বছরের জুন থেকে আগস্টের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া এক হাজার ৩৯ শিশুর মধ্যে ৭২২ শিশুর ওপর গবেষণাটি করা হয়।

ডেঙ্গু ভাইরাস সংক্রমণের লক্ষণ ছিল কিন্তু এনএস১ ও আইজিএম পরীক্ষার ফলাফল নেগেটিভ, ভর্তি হওয়া এমন ৫০ জন রোগীর কাছ থেকে রক্ত এবং নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব সংগ্রহ করে এসব নমুনা আইসিডিডিআর,বি গবেষণাগারে পরীক্ষা করা হয়।

গবেষণায় দেখা যায়, ৫০টি এনএস১ ও আইজিএম নেগেটিভ নমুনার মধ্যে ১৭টি তথা ৩৪ শতাংশ ফলস নেগেটিভ (ডেঙ্গু পরীক্ষার ভুল ফলাফল) ছিল বলে আরটি-পিসিআর পরীক্ষায় ধরা পড়ে।

এছাড়া ডেঙ্গু নেগেটিভ ১৯ শতাংশ এবং ডেঙ্গু পজিটিভ ১২ শতাংশ রোগী ইনফ্লুয়েঞ্জা এবং রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের মতো বিভিন্ন ভাইরাস দ্বারা সংক্রামিত বলে গবেষণার ফলাফলে দেখা যায়।

অনুষ্ঠানে এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল, অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, প্রতি বছরই মানুষ ডেঙ্গুর নতুন ধরনের আক্রান্ত হচ্ছে। শিশুদের মধ্যে যাদের অবস্থা খারাপ হচ্ছে, তারাও হয়তো দ্বিতীয় দফায় আক্রান্ত হয়ে থাকতে পারে।

'তাই শিশুদের প্রতি আমাদের বিশেষ নজর দিতে হবে। শুধু ডেঙ্গু আক্রান্ত নয়, ডেঙ্গু উপসর্গ থাকলেও সেটাকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ, শিশুরা ডেঙ্গুতে খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে,' তিনি আরও বলেন।

অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, 'ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের নিয়ে আমাদের আলাদাভাবে ভাবতে হবে। এবার ডেঙ্গুতে এত রোগী মারা গেছে। এর একটি কারণ হতে পারে ডেঙ্গুর দ্বিতীয় ধরন। এটি একটি বিপজ্জনক সেরোটাইপ।'

তিনি বলেন, ডেঙ্গুর সংক্রমণ সাধারণত জুন থেকে নভেম্বর পর্যন্ত চলতে থাকে। তবে এটি বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বর মাসে বেশি হয়। এজন্য জানুয়ারিতে প্রস্তুতি নিতে হবে।

২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কর্মকর্তা বাংলাদেশ সফর করেন এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য সরকারকে বিবেচনা করার জন্য ১৯টি সুপারিশের কথা উল্লেখ করেছিলেন।

Related Topics

টপ নিউজ

ডেঙ্গুর ধরন / ডেঙ্গু / শিশু হাসপাতাল / শিশু / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • জামালপুরে ভাসমান সেতু ভেঙে পড়ে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার: কারাবন্দী মায়েদের সঙ্গে ৪৫ শিশুর ঈদ
  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • যুদ্ধ, সংঘাত ও ট্রমাটিক ঘটনা: শিশুদের সঙ্গে কথা বলবেন যেভাবে

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net