Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
‘শুধু গত ১৫ বছরে নয়, আমাদের ডিএনএ দূষিত হয়ে গেছে’: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 September, 2025, 08:00 pm
Last modified: 22 September, 2025, 08:23 pm

Related News

  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • আহসান এইচ মনসুরকে অপমানজনকভাবে অপসারণ করা হয়েছে: জামায়াত
  • ‘স্বার্থের সংঘাত’
  • আহসান মনসুরের অপসারণ: ‘ভবিষ্যতে এমন পদে দায়িত্ব নিতে দুবার ভাববেন যোগ্যরা’
  • আহসান এইচ মনসুরের বিদায় নিয়ে ‘কিছুই বলার নেই’ অর্থমন্ত্রীর

‘শুধু গত ১৫ বছরে নয়, আমাদের ডিএনএ দূষিত হয়ে গেছে’: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান

আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘বাংলাদেশ বারবার অতীতের ভুল থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে। তাই নিয়ন্ত্রক সংস্থা শক্তিশালী করা ও সংস্কার জরুরি।’
টিবিএস রিপোর্ট
22 September, 2025, 08:00 pm
Last modified: 22 September, 2025, 08:23 pm
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। ফাইল ছবি: বাসস

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, দেশের প্রাতিষ্ঠানিক ও আর্থিক সংস্কৃতি দীর্ঘদিন ধরেই ক্ষয়প্রাপ্ত। সমস্যাটি শুধু গত ১৫ বছরের মধ্যে সীমাবদ্ধ নয়।

তিনি বলেন, 'আমাদের ডিএনএ দূষিত হয়ে গেছে। এটি শুধু গত ১৫ বছরে হয়নি, বরং বছরের পর বছর ধরে বৃদ্ধি পাচ্ছে।'

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ডিএসই টাওয়ারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত 'আনলকিং বাংলাদেশস বন্ড অ্যান্ড সুকুক মার্কেটস: ফিসকাল স্পেস, ইনফ্রাস্ট্রাকচার ডেলিভারি অ্যান্ড ইসলামিক মানি মার্কেট ডেভেলপমেন্ট'- শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এসময় আনিসুজ্জামান চৌধুরী বলেন, 'বাংলাদেশ বারবার অতীতের ভুল থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে। তাই নিয়ন্ত্রক সংস্থা শক্তিশালী করা ও সংস্কার জরুরি।'

তিনি বলেন, 'দেশের মধ্যে তহবিল ধরে রাখার জন্য যে বিনিয়োগ সরঞ্জাম তৈরি করা উচিত ছিল, আমরা তা করিনি। আমরা বারবার একই ভুল করেছি।'

তিনি সুকুক ও প্রচলিত বন্ডের মধ্যে পার্থক্য জনগণকে বোঝানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, 'সুকুক মুনাফা দেয়, আর বন্ড সুদ দেয়। জনগণকে এই পার্থক্য বুঝতে হবে।'

সেমিনারে সভাপতিত্ব করেন ডিএসইর স্বতন্ত্র পরিচালক সৈয়দা জাকেরিন বখত নাসির। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, এফআইডি সচিব নাজমা মোবারেক এবং ডিবিএ সভাপতি সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবির হাসান ব্যাংকিং খাতে ব্যাপক অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি বলেন, বেক্সিমকো ও এস আলম গ্রুপের মতো কিছু ব্যবসায়ী গোষ্ঠী ব্যাংক খাতকে দুর্বল করেছে।

তার অভিযোগ, ইসলামী ব্যাংক এবং বৃহত্তর ইসলামী ব্যাংকিং ব্যবস্থার ক্ষতির জন্য মূলত এস আলম গ্রুপ দায়ী।

তিনি আরও বলেন, ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশে কর্পোরেট বন্ড খাত বেশ অনুন্নত।

তিনি এ সমস্যা সমাধানে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, শক্তিশালী আইনি কাঠামো এবং বন্ড ও সুকুকের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

একই ধরনের উদ্বেগ তুলে ধরে এফআইডি সচিব নাজমা মোবারেক বলেন, বাংলাদেশ এখন আর্থিক সংস্কারের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চাহিদা পূরণে সরকারি খাতের ইসলামিক ব্যাংক চালুর কথা বিবেচনা করা উচিত।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বন্ড বাজার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসির যৌথ টাস্কফোর্স কাজ করছে এবং সরকারকে সুনির্দিষ্ট সুপারিশ দিচ্ছে।

তিনি জানান, বিশ্বব্যাপী ১৩০ ট্রিলিয়ন ডলার মূল্যের বন্ড ইস্যু হয়েছে, যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় আর্থিক বাজারে পরিণত করেছে।

তিনি আরও বলেন, 'ব্যাংক সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের জন্য ঋণ দিতে পারে, ১০ বছরের বেশি নয়। দীর্ঘমেয়াদি সম্পদ বন্ডের মাধ্যমে অর্থায়ন করা উচিত। এমনকি সঞ্চয়পত্রকেও সেকেন্ডারি মার্কেটে লেনদেনযোগ্য করতে হবে।'

গভর্নর বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেনশন ব্যবস্থায় সংস্কার আনতে হবে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ অতিরিক্ত ঋণনির্ভরতার বিপদ সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, এটি দেশে বাড়তে থাকা খেলাপি সংস্কৃতিকে উৎসাহ দিচ্ছে।

তিনি আরও বলেন, 'বন্ডে বেসরকারি খাতের অংশগ্রহণ খুবই কম। আমাদের আর্থিক চাহিদা মেটাতে ঋণ বা করের ওপর নির্ভর না করে মূলধন বাজার থেকে অর্থ সংগ্রহ করতে হবে।'

উপদেষ্টা বলেন, মূলধন বাজারকে শুধুমাত্র অল্প সময়ে মুনাফা করার জায়গা হিসেবে দেখা ঠিক নয়। তিনি বৃহত্তর আর্থিক সাক্ষরতা ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

সুকুক প্রসঙ্গে তিনি বলেন, 'এ ধরনের উপকরণকে অবশ্যই প্রকৃত ও আর্থিকভাবে টেকসই সম্পদের ওপর ভিত্তি করে ইস্যু করতে হবে—ডেরিভেটিভের মতো ভঙ্গুর সম্পদের ওপর নয়।'

সালেহউদ্দিন আহমেদ পেনশন তহবিল ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, 'যদি পুরো তহবিল বিনিয়োগ করা হয়, তবে জনগণের অর্থের প্রয়োজন হলে সরকার কীভাবে দায়বদ্ধতা পূরণ করবে?'

Related Topics

টপ নিউজ

বন্ড / সুকুক / আনিসুজ্জামান চৌধুরী / প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী / সালেহউদ্দিন আহমেদ / আহসান এইচ মনসুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • আহসান এইচ মনসুরকে অপমানজনকভাবে অপসারণ করা হয়েছে: জামায়াত
  • ‘স্বার্থের সংঘাত’
  • আহসান মনসুরের অপসারণ: ‘ভবিষ্যতে এমন পদে দায়িত্ব নিতে দুবার ভাববেন যোগ্যরা’
  • আহসান এইচ মনসুরের বিদায় নিয়ে ‘কিছুই বলার নেই’ অর্থমন্ত্রীর

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net