Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই, আমানতের নিরাপত্তা দেবে সরকার: সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 December, 2025, 09:45 pm
Last modified: 17 December, 2025, 10:45 pm

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • পাঁচ ব্যাংকের একীভূতকরণ চলবে: গভর্নর
  • আহসান এইচ মনসুরকে অপমানজনকভাবে অপসারণ করা হয়েছে: জামায়াত

গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই, আমানতের নিরাপত্তা দেবে সরকার: সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

ড. আইয়ুব বলেন, ''আমাদের নতুন ব্যাংকটি লাইসেন্স পাওয়ার পরে আজই প্রথম বোর্ড মিটিং হয়েছে। আমাদের মূল লক্ষ্য ব্যবসায়িক কার্যক্রম যত দ্রুত সম্ভব শুরু করা। তবে আমাদের টার্গেট থাকবে দেশের এসএমই ও সিএসএমই খাত।''
টিবিএস রিপোর্ট
17 December, 2025, 09:45 pm
Last modified: 17 December, 2025, 10:45 pm
ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। ছবি: সংগৃহীত

গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই, তাদের আমানতের নিরাপত্তা সরকার দেবে বলে জানিয়েছেন সংকটে থাকা পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক'-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

তিনি বলেন, ''আমাদের গ্রাহকদের কোনো ধরনের চিন্তার কারণ নেই। এই ব্যাংকের মালিক হচ্ছে সরকার, আমানতের নিরাপত্তা দেবে সরকার। এছাড়া দেশের আর কোনো ব্যাংক নেই যার মূলধন ৩৫ হাজার কোটি টাকা। ইতোমধ্যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরকার মূলধন হিসেবে ২০ হাজার কোটি টাকা প্রেরণ করেছে।''

বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হলরুমে 'সম্মিলিত ইসলামী ব্যাংক'-এর প্রথম বোর্ড মিটিংয়ে চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এসব কথা বলেন। ব্যাংকের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. আইয়ুব বলেন, ''আমাদের নতুন ব্যাংকটি লাইসেন্স পাওয়ার পরে আজই প্রথম বোর্ড মিটিং হয়েছে। আমাদের মূল লক্ষ্য ব্যবসায়িক কার্যক্রম যত দ্রুত সম্ভব শুরু করা। তবে আমাদের টার্গেট থাকবে দেশের এসএমই ও সিএসএমই খাত।''

তিনি বলেন, ''আজকের মিটিংয়ে ব্যাংকের নতুন লোগো ও স্লোগান ঠিক করা হয়েছে। আমাদের স্লোগান হচ্ছে 'সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী'।''

তিনি বলেন, ''এই মাসের মধ্যেই আমরা আমানতকারীদের ইন্সুরেন্স ফান্ডের টাকা দিয়ে দেবো, আমাদের আর্থিক পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। তবে পাঁচটি ব্যাংকের একত্র সফটওয়্যার ও আইটি ডেভেলপমেন্ট করতে গিয়ে কিছুটা সময় লাগছে।''

তিনি আরও বলেন, ''বৈঠকে গভর্নর আমাদের উদ্দেশ্যে বলেন যে দ্রুত সময়ের মধ্যে ব্যাংকের কার্যক্রম চালু করতে, যাতে আমানতকারীরা নিয়মিত লেনদেন করতে পারেন। একইসঙ্গে যারা সৎ কর্মকর্তা রয়েছেন তাদের নিয়ে জোরালো কার্যক্রম হাতে নেওয়া হবে এবং অসৎ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যাদের কারণে পূর্বে ব্যাংকের টাকা লুটপাট হয়েছে।"

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ব্যাংকটির চেয়ারম্যান বলেন, "পাঁচ ব্যাংকের কর্মচারীদের বেতন কাঠামো একেকটিতে ছিল ভিন্ন। এখন নতুন ব্যাংকের আওতায় প্রত্যেক কর্মকর্তার জন্য একটি ইউনিফাইড বেতন কাঠামো তৈরি করা হবে।"

বৈঠকে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সাতজন ডিরেক্টর উপস্থিত ছিলেন।

তারা বৈঠক শেষে সচিবালয়ে অর্থ সচিবের সঙ্গে দেখা করে ব্যাংকটির সার্বিক অগ্রগতি জানিয়েছেন।

জানা যায়, ইতোমধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই মাসের মধ্যে ব্যাংকটির জন্য একজন এমডি নিয়োগ দেওয়া হবে।

বৈঠকে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, বিআরডির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের পরিচালক ও কর্মকর্তাসহ রেজল্যুশনের আওতাধীন ৫টি ব্যাংকের প্রশাসকরাও উপস্থিত ছিলেন। 

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের জন্য নিচের পাঁচটি শরিয়াভিত্তিক দুর্বল ব্যাংককে একীভূত করা হয়েছে: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। 

চলতি বছরের ৯ নভেম্বর নতুন ব্যাংক গঠনের জন্য লেটার অব ইনটেন্ট বা অনুমোদনের চিঠি ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক। এরপর ২ ডিসেম্বর থেকে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়েছে।

Related Topics

টপ নিউজ

সম্মিলিত ইসলামী ব্যাংক / ড. মোহাম্মদ আইয়ুব মিয়া / আহসান এইচ মনসুর / তালেবান গভর্নর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • পাঁচ ব্যাংকের একীভূতকরণ চলবে: গভর্নর
  • আহসান এইচ মনসুরকে অপমানজনকভাবে অপসারণ করা হয়েছে: জামায়াত

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net