Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2026, 10:35 pm
Last modified: 03 September, 2026, 10:41 pm

Related News

  • ‘দেশ সেবায় জীবনের বাকি সময়টুকু উৎসর্গ করব’: সংসদে ফিরে মির্জা আব্বাস
  • এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার, শীর্ষে সৌদি আরব
  • গ্যাস না থাকলে বিল না নেওয়ার দাবি জামায়াত এমপির
  • সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
  • দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

ধারাটি যুক্ত করার পর এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মালিকানা ফিরে পাওয়ার জন্য কোনো আবেদন করেনি বলে বিলে উল্লেখ করা হয়েছে। এই বাস্তবতায় সরকার বিতর্কিত এই ধারাটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং সংসদে সংশোধনী বিলটি উত্থাপন করেছে।
টিবিএস রিপোর্ট
03 September, 2026, 10:35 pm
Last modified: 03 September, 2026, 10:41 pm
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত

ব্যাংক খাতের বহুল আলোচিত ও সমালোচিত 'ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬'-এর বিতর্কিত ১৮ (ক) ধারাটি বিলুপ্ত হতে যাচ্ছে। একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের পুরোনো ও বিতর্কিত পরিচালকদের ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগ দিতে এই ধারাটি যুক্ত করা হয়েছিল।

ব্যাপক সমালোচনার মুখে এখন সেই অবস্থান থেকে সরে এসে ধারাটি বাতিলের জন্য সংসদে বিল উত্থাপন করেছে সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ১৩তম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 'ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬' সংসদে উত্থাপন করেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনটি পরিচালিত হয়।

উত্থাপিত বিলে 'ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬'-এর ১৮ (ক) ধারাটি বাতিলের প্রস্তাব করা হয়েছে। এই বিধানে বলা ছিল, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে দুর্বল বা সংকটাপন্ন ব্যাংকের সাবেক শেয়ারহোল্ডাররা পুনরায় মালিকানা ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন।

মূলত এই সুযোগ কাজে লাগিয়ে এমন ব্যক্তিদেরও ফেরার পথ তৈরি করা হয়েছিল, যাদের বিরুদ্ধে ব্যাংকগুলোকে দেউলিয়া করার এবং অর্থ লুটের অভিযোগ রয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ব্যাংক পুনর্গঠনের সময় প্রতিষ্ঠানগুলোকে সচল রাখা, মূলধন ও তারল্য সংকট মোকাবিলা করা, আমানতকারী ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সরকারের আর্থিক দায় কমানোর লক্ষ্যে একটি বাজারভিত্তিক বিকল্প ব্যবস্থা হিসেবে এই ১৮ (ক) ধারাটি যুক্ত করা হয়েছিল।

তবে ধারাটি যুক্ত করার পর এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মালিকানা ফিরে পাওয়ার জন্য কোনো আবেদন করেনি বলে বিলে উল্লেখ করা হয়েছে। এই বাস্তবতায় সরকার বিতর্কিত এই ধারাটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং সংসদে সংশোধনী বিলটি উত্থাপন করেছে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল 'ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬' জাতীয় সংসদে পাস হয়। সে সময় বিরোধী দলের সংসদ সদস্যরা এই ১৮ (ক) ধারার তীব্র বিরোধিতা করেছিলেন।

তারা বলেছিলেন যে, এই বিধানের আড়ালে ব্যাংক লুটেরারা পুনরায় সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পেতে পারে, যা পুরো আর্থিক খাতের জন্য বিপর্যয়কর হবে।
 

Related Topics

টপ নিউজ

ব্যাংক রেজ্যুলেশন আইন / সম্মিলিত ইসলামী ব্যাংক / জাতীয় সংসদ / অর্থমন্ত্রী / আমির খসরু মাহমুদ চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
    ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
    ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

Related News

  • ‘দেশ সেবায় জীবনের বাকি সময়টুকু উৎসর্গ করব’: সংসদে ফিরে মির্জা আব্বাস
  • এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার, শীর্ষে সৌদি আরব
  • গ্যাস না থাকলে বিল না নেওয়ার দাবি জামায়াত এমপির
  • সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
  • দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

2
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

3
ছবি: রাজীব ধর/টিবিএস
অর্থনীতি

মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

4
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা

5
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই

6
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net