Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

রয়টার্স
03 September, 2026, 07:20 pm
Last modified: 03 September, 2026, 07:23 pm

Related News

  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা
  • হাতির শুঁড়ে বিয়ার! স্প্যানিশ পর্যটকের কাণ্ডে নিন্দার ঝড়, তদন্তে কেনিয়া
  • যেভাবে অর্ধ চন্দ্রাকৃতির গর্ত তানজানিয়ায় খরার বিরুদ্ধে লড়তে সাহায্য করছে

ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় কাজিয়াদো অঞ্চল সফরকালে কঠোর বার্তা দিয়ে প্রেসিডেন্ট রুটো বলেন, “ওই টাটা কোম্পানির সঙ্গে ১০০ বছরের একটি চুক্তি ছিল। কিন্তু দীর্ঘ সময়েও কাজিয়াদোতে তারা তেমন কিছুই তৈরি করেনি, স্থানীয়দের জন্য কোনো উল্লেখযোগ্য কারখানাও গড়ে তোলেনি।”
রয়টার্স
03 September, 2026, 07:20 pm
Last modified: 03 September, 2026, 07:23 pm

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স

ভারতের বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠান– টাটা কেমিক্যালসকে কেনিয়ায় সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তিনি বলেন, কেনিয়ায় এই কোম্পানিটির দীর্ঘদিনের উপস্থিতি দেশের মানুষের বা অর্থনীতির কোনো উপকারে আসেনি বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট রুটো আরও বলেন, টাটা কেমিক্যালসের স্থলাভিষিক্ত হিসেবে ব্যবসা পরিচালনা করতে কেনিয়া সরকার দুটি নতুন প্রতিষ্ঠানকে নিয়ে আসবে।

এর আগে গত জুলাইয়ের শেষ দিকে টাটা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছিল, কেনিয়া সরকারের নির্দেশে তাদের অঙ্গপ্রতিষ্ঠান টাটা কেমিক্যালস লিমিটেড-কে মাগাদি সোডা কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে এবং সোডা অ্যাশ রফতানি পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে।

এরপর আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় কাজিয়াদো অঞ্চল সফরকালে কঠোর বার্তা দিয়ে প্রেসিডেন্ট রুটো বলেন, "ওই টাটা কোম্পানির সঙ্গে ১০০ বছরের একটি চুক্তি ছিল। কিন্তু দীর্ঘ সময়েও কাজিয়াদোতে তারা তেমন কিছুই তৈরি করেনি, স্থানীয়দের জন্য কোনো উল্লেখযোগ্য কারখানাও গড়ে তোলেনি।"

নিজের সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দুটি নতুন কোম্পানিকে এখানে নিয়ে আসব... একটি কোম্পানি এখানে কাজিয়াদোতে একটি বড় কাচ তৈরির কারখানা স্থাপন করবে এবং অন্য কোম্পানিটি রাসায়নিক উৎপাদন করবে। আমরা কি অন্য দেশের বা প্রতিষ্ঠানের দাস হয়ে থাকব?"

প্রেসিডেন্ট রুটোর এই আকস্মিক সিদ্ধান্ত এবং কড়া সমালোচনার বিষয়ে টাটা কেমিক্যালসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Related Topics

টপ নিউজ

কেনিয়া / ভারতীয় কোম্পানি / উইলিয়াম রুটো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা
  • হাতির শুঁড়ে বিয়ার! স্প্যানিশ পর্যটকের কাণ্ডে নিন্দার ঝড়, তদন্তে কেনিয়া
  • যেভাবে অর্ধ চন্দ্রাকৃতির গর্ত তানজানিয়ায় খরার বিরুদ্ধে লড়তে সাহায্য করছে

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net