Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

সিএনএন
17 April, 2026, 11:25 am
Last modified: 17 April, 2026, 11:29 am

Related News

  • হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড
  • ৭ বছরের শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু, দুই জনের ১০ বছর কারাদণ্ড
  • ঢামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, ৩ জনের কারাদণ্ড
  • রানিকে হত্যা করতে উসকে দেয় তারই সন্তানদের; সিংহাসন দখলে পিঁপড়েদের অভিনব এক কৌশল উন্মোচন বিজ্ঞানীদের
  • সামরিক আইন জারির চেষ্টার দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড

গত মাসে নাইরোবির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঝাং কেকুন নামের ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়।
সিএনএন
17 April, 2026, 11:25 am
Last modified: 17 April, 2026, 11:29 am
বুধবার সাজা ঘোষণার আগে নাইরোবির আদালতের বাইরে দাঁড়িয়ে আছেন ঝাং কেকুন। ছবি: রয়টার্স

কেনিয়া থেকে ২ হাজার ২০০টি জ্যান্ত পিঁপড়া পাচারের চেষ্টার অভিযোগে এক চীনা নাগরিককে ১২ মাসের কারাদণ্ড ও ১০ লাখ কেনিয়ান শিলিং (৭ হাজার ৭৪৬ ডলার) জরিমানা করেছে দেশটির একটি আদালত। গত বুধবার নাইরোবির একটি আদালত এই রায় দেন।

আদালতের ম্যাজিস্ট্রেট জানান, কেনিয়ায় বর্তমানে পিঁপড়া পাচারের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় অন্যদের সতর্ক করতে এই কঠোর সাজা দেওয়া প্রয়োজন।

চীনে এসব পিঁপড়ার ব্যাপক চাহিদা রয়েছে। সেখানে শৌখিন মানুষরা মোটা অঙ্কের টাকা খরচ করে 'ফর্মিক্যারিয়াম'-এ (স্বচ্ছ পাত্র) পিঁপড়ার কলোনি তৈরি করে পালন করেন। এর মাধ্যমে তারা এই পতঙ্গের জটিল সামাজিক গঠন ও আচরণ পর্যবেক্ষণ ও গবেষণা করেন।

আদালতে প্রদর্শনের জন্য আনা পিঁপড়াগুলোর স্যাম্পল। ছবি: রয়টার্স

গত মাসে নাইরোবির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঝাং কেকুন নামের ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তল্লাশির সময় তার লাগেজের ভেতর থেকে ২ হাজার ২০০টির বেশি জ্যান্ত 'গার্ডেন অ্যান্ট' উদ্ধার করা হয়।

ঝাংয়ের আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। শুনানির শুরুতে ঝাং জ্যান্ত বন্যপ্রাণী ব্যবসার অভিযোগ অস্বীকার করলেও পরে নিজের দোষ স্বীকার করে নেন।

ম্যাজিস্ট্রেট আইরিন গিচোবি রায়ে বলেন, 'বিপুল পরিমাণ পিঁপড়া পাচারের ক্রমবর্ধমান ঘটনা এবং এর ফলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবের বিষয়টি বিবেচনা করে একটি কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন ছিল।'

আদালতে প্রদর্শনের জন্য আনা গার্ডেন পিঁপড়াগুলো বাছাই করছেন কেনিয়ার বন্যপ্রাণী কর্মকর্তারা। ছবি: এপি

এই মামলায় চার্লস মাওয়াঙ্গি নামে এক কেনিয়ান নাগরিককেও অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ঝাংকে পিঁপড়া সরবরাহ করার অভিযোগ আনা হয়েছে। মাওয়াঙ্গি অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বর্তমানে তিনি জামিনে আছেন।

উল্লেখ্য, গত বছরও কেনিয়ায় হাজার হাজার পিঁপড়া পাচারের চেষ্টার দায়ে চার ব্যক্তিকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছিল।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, বর্তমানে হাতির দাঁতের মতো মূল্যবান জিনিসের পাশাপাশি ছোট ও অপরিচিত প্রজাতির প্রাণীর ওপর পাচারকারীদের নজর বাড়ছে, যা জীববৈচিত্র্যের জন্য চরম হুমকিস্বরূপ।

Related Topics

টপ নিউজ

পাচার / পিঁপড়া / কেনিয়া / চীনা নাগরিক / কারাদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড
  • ৭ বছরের শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু, দুই জনের ১০ বছর কারাদণ্ড
  • ঢামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, ৩ জনের কারাদণ্ড
  • রানিকে হত্যা করতে উসকে দেয় তারই সন্তানদের; সিংহাসন দখলে পিঁপড়েদের অভিনব এক কৌশল উন্মোচন বিজ্ঞানীদের
  • সামরিক আইন জারির চেষ্টার দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net