আমদানির আড়ালে ২৮ কোটি টাকা পাচার: আলিফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান-এমডিসহ ৫ জনের বিরুদ্ধে সিআইডির মামলা
সিআইডি সূত্রে জানা যায়, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বৈধ আমদানির ঘোষণা দিলেও প্রকৃতপক্ষে ঘোষণাকৃত পণ্যের তুলনায় কম অথবা ভিন্ন পণ্য আমদানি করে প্রায় ২৮ কোটি ৪০ লক্ষ ৮৮ হাজার ৮১৪ টাকা বিদেশে পাচার করেছে...
