Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
বেনজীরের অর্থপাচার মামলায় রিমান্ডের আদেশ শুনে কাঠগড়ায় ঢলে পড়লেন আসামি মার্কিন নাগরিক এনায়েত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 September, 2025, 01:45 pm
Last modified: 28 September, 2025, 01:50 pm

Related News

  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

বেনজীরের অর্থপাচার মামলায় রিমান্ডের আদেশ শুনে কাঠগড়ায় ঢলে পড়লেন আসামি মার্কিন নাগরিক এনায়েত

রিমান্ড মঞ্জুরের কয়েক মিনিট পরই আসামি অসুস্থ হয়ে আদালতের কাঠগড়ায় রাখা বেঞ্চে ঢলে পড়েন। তখন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে ধরে বসান। এসময় বিচারক মহানগর দায়রা জজ আদালতের ওসি হাজতকে নির্দেশ দেন নিকটস্থ হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করতে।
টিবিএস রিপোর্ট
28 September, 2025, 01:45 pm
Last modified: 28 September, 2025, 01:50 pm
ছবি: টিবিএস

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অর্থপাচারে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এর আগে এদিন পুলিশ আসামিকে আদালতে হাজির করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুরের কয়েক মিনিট পরই আসামি এনায়েত করিম চৌধুরী অসুস্থ হয়ে আদালতের কাঠগড়ায় রাখা বেঞ্চে ঢলে পড়েন। তখন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে ধরে বসান। এসময় বিচারক মহানগর দায়রা জজ আদালতের ওসি হাজতকে নির্দেশ দেন নিকটস্থ হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করতে। পরে পুলিশ সদস্যদের কাঁধে ভর দিয়ে তাকে ঢাকা মহানগর দায়রা জজ হাজতখানায় নেওয়া হয়।

শুনানিকালে আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

দুদকের মামলার তথ্য অনুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ পুলিশ বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা, জ্যেষ্ঠ কন্যা ফারহীন রিশতা বিনতে বেনজীর ও মেঝো কন্যা তাহসীন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, তারা সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা অবৈধভাবে বিদেশে পাচার করেছেন।

মামলার অনুসন্ধান চলাকালে দুদক এনায়েত করিম চৌধুরীর সংশ্লিষ্টতা পায়।

এর আগে ১৩ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ১৫ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে জিজ্ঞাসাবাদের জন্য এনায়েতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই মামলায় ১৭ সেপ্টেম্বর সহযোগীসহ তার পাঁচ দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
 
Related Topics

টপ নিউজ

সাবেক আইজিপি বেনজীর / আদালত / রিমান্ড আবেদন মঞ্জুর / গ্রেপ্তার / পাচার / দুদক / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net