Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 March, 2026, 06:10 pm
Last modified: 11 March, 2026, 06:13 pm

Related News

  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • ভবিষ্যতে টাকা পাচার বন্ধে বেনিফিসিয়াল ওনারশিপ রেজিস্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু হবে কি না জানা যাবে ৬ জুলাই 
  • অনলাইন জুয়ার টাকা চীনে পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন ২ দিনের রিমান্ডে

ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু

মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৫ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
টিবিএস রিপোর্ট
11 March, 2026, 06:10 pm
Last modified: 11 March, 2026, 06:13 pm
ছবি: টিবিএস

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৫ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর জানান, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকের করা মামলাগুলোর মধ্যে এটিই প্রথম কোনো মামলা, যেটিতে অভিযোগ গঠন করা হলো। ৩৬ জন আসামির মধ্যে ৮ জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং তারা আজ আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন 'আরামিট গ্রুপ'-এর প্রটোকল অফিসার ফোরমান উল্লাহ চৌধুরীর নামে 'ভিশন ট্রেডিং' নামক একটি কাগুজে (শেল) প্রতিষ্ঠানের মালিকানা দেখানো হয়। এই প্রতিষ্ঠানের নামেই ইউসিবি থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরবর্তীতে সাইফুজ্জামান চৌধুরী হুন্ডির মাধ্যমে ওই অর্থ বিদেশে পাচার করেন এবং তার কর্মচারীদের মাধ্যমে সম্পদ ক্রয় করেন। এই আত্মসাতের ঘটনাটি ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে ঘটে।

মামলার প্রধান আসামিরা হলেন—সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারপারসন রুকমিলা জাহান। অন্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জাহান চৌধুরী, বশির আহমেদ, আফরোজা জাহান, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলম, মো. জুনায়েদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ রফিকুজ্জামান, ইউনুস আহমেদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান এম এ সবুর এবং সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী।

এছাড়া ব্যাংক কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ একরাম উল্লাহ, আব্দুল হামিদ চৌধুরী, আব্দুর রউফ চৌধুরী, জিয়াউল করিম খান, মীর মেসবাহ উদ্দিন হোসেন ও বজলুল আহমেদ বাবুলের নাম রয়েছে। আরামিট গ্রুপের ১৪ জন কর্মচারীসহ এজিএম উৎপল পাল, প্রদীপ কুমার বিশ্বাস, মো. জাহিদ, মো. শহীদ, মো. সুমন, ইলিয়াস তালুকদার এবং ওসমান তালুকদারও এই মামলায় অভিযুক্ত।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেছিলেন। এ বছরের ৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। শুরুতে ৩১ জন আসামি থাকলেও তদন্তে আরও ৭ জনের নাম আসায় মোট ৩৮ জন হয়। তবে মূল আসামিদের মধ্যে ২ জন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দিয়ে ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। এই মামলায় মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

টাকা পাচার / বিচার শুরু / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • ভবিষ্যতে টাকা পাচার বন্ধে বেনিফিসিয়াল ওনারশিপ রেজিস্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু হবে কি না জানা যাবে ৬ জুলাই 
  • অনলাইন জুয়ার টাকা চীনে পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন ২ দিনের রিমান্ডে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net