Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় দুই এএসআই প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 October, 2023, 03:00 pm
Last modified: 05 October, 2023, 03:05 pm

Related News

  • ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার চেষ্টায় দুদকের কোনো গাফিলতি নেই: বিশেষ তদন্ত মহাপরিচালক
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় দুই এএসআই প্রত্যাহার

সাবেক দুদক কর্মকর্তাকে গ্রেপ্তারে নিয়মের ব্যত্যয় হয়েছে কি না তা খতিয়ে দেখতে বুধবার তিন সদস্যের কমিটি গঠন করে সিএমপি।
টিবিএস রিপোর্ট
05 October, 2023, 03:00 pm
Last modified: 05 October, 2023, 03:05 pm

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় পুলিশ হেফাজতে থাকা দুদকের সাবেক উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সিএমপির অতিরিক্ত কমিশনার এম এ মাসুদ স্বাক্ষরিত এক আদেশে, ওই দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন চান্দগাঁও থানার অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর (এএসআই) মো. ইউসুফ আলী ও এটিএম সোহেল রানা।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) স্পিনা রানী প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি টিবিএসকে বলেন, তদন্তের স্বার্থে চান্দগাঁও থানার দুই সহকারী উপ পরিদর্শককে সিএমপিতে সংযুক্ত করা হয়েছে।

সাবেক দুদক কর্মকর্তাকে গ্রেপ্তারে নিয়মের ব্যত্যয় হয়েছে কি না তা খতিয়ে দেখতে বুধবার তিন সদস্যের কমিটি গঠন করে সিএমপি। কমিটিতে উপ পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) কে আহ্বায়ক, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) কে সদস্য সচিব এবং সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) কে সদস্য করা হয়।

তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে।

মঙ্গলবার রাতে একটি সিআর মামলার ওয়ারেন্টের ভিত্তিতে শহীদুল্লাহকে নগরীর বহদ্দার হাটের এক কিলোমিটার এলাকায় তার নিজ বাসা থেকে থানায় নিয়ে আসা হয় বলে নিশ্চিত করেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম।

ওসি আরও জানান, "সাবেক সরকারি কর্মকর্তা জেনে আমার রুমে বসানো হয়। কিন্তু হঠাৎ তিনি অসুস্থবোধ করেন। উপস্থিত তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত পার্কভিউ হাসপাতালে নিলে রাত ১২ টার দিকে মারা যান। সম্ভবত তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন।"

শহীদুল্লাহর ছেলে নাফিস শহিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "চান্দগাঁও থানার দুজন এএসআই ইউসুফ এবং সোহেল আমার বাবাকে আমাদের নিজ বাসা থেকে থানায় নিয়ে আসে। থানায় আনার পর কলাপসিবল গেট বন্ধ করে দেয়। তিনি হার্টের রোগী। তার সাথে চরম দুর্ব্যবহার করে পুলিশ। আমার বাবাকে হার্টের ওষুধ ও ইনহেলার দেওয়ার চেষ্টা করলেও পুলিশ তা দিতে দেয়নি। সেখানেই অবস্থার অবনতি হয়ে তিনি মৃত্যুবরণ করেন।"

নাফিস শহিদ টেলিফোনে টিবিএসকে আরও বলেন, "আমার বাবার সাথে পুলিশ পরিকল্পিতভাবে এমন আচরণ করেছেন। আমরা এই ঘটনায় আইনী পদক্ষেপ নেব।"

শহীদুল্লাহ'র শ্যালক মোহাম্মদ কায়ছার আনোয়ার টিবিএসকে বলেন, "আমি এবং আমার দুলাভাই শহীদুল্লাহর বিরুদ্ধে রনি আক্তার তানিয়া নামে এক নারী চট্টগ্রাম আদালতে একটি মামলা করে। মামলায় ওই নারী উল্লেখ করেন, তিনি আমার দুলাভাইয়ের বাসায় কাজ করতেন এবং তার কাছে ওই নারীর ছয় হাজার টাকা পাওনা আছে। অথচ এই নামে কোনো নারীকে আমরা চিনি না। আমার বোনের বাসায়ও কখনো কাজ করেনি।"

তিনি আরো বলেন, "জায়গা দখল করে চাঁদাবাজির অভিযোগে জসিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে আমার দুলাভাই দুটি মামলা দায়ের করে। ওই চক্র মিথ্যা ঘটনা সাজিয়ে এ মামলা দায়ের করেছে।"

চান্দগাঁও থানার তথ্যমতে, দণ্ডবিধির ৩২৩/৫০৬ ধারায় আদালতে মামলা করেন এক নারী। গত ১ অক্টোবর শহীদুল্লাহর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত। সেই ওয়ারেন্ট অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহকে তার বাসা থেকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানার একটি টিম।

Related Topics

টপ নিউজ

দুদক / পুলিশ হেফাজতে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার চেষ্টায় দুদকের কোনো গাফিলতি নেই: বিশেষ তদন্ত মহাপরিচালক
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net