Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 July, 2026, 07:35 pm
Last modified: 21 July, 2026, 07:36 pm

Related News

  • কর্মস্থলে অনুপস্থিত: অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • আইজিপিসহ পুলিশের ৯২ সদস্য পাচ্ছেন পুলিশ পদক
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার
  • কুষ্টিয়ায় পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে অচেতন ১০ পুলিশ সদস্য
  • অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 

গত মাসের মাঝামাঝি সময়ে দুবাইতে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। এরপর তাকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করে দুদক।
টিবিএস রিপোর্ট
21 July, 2026, 07:35 pm
Last modified: 21 July, 2026, 07:36 pm
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ফাইল ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় দুবাই পুলিশের চাওয়া তথ্য ও ব্যাখ্যা প্রস্তুত করে দুয়েকদিনের মধ্যে পাঠানো হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (২১ জুলাই) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর বেনজীর আহমেদকে প্রত্যর্পণের বিষয়ে সরকার ও দুদকের কাছে তথ্য চেয়েছিল দুবাই পুলিশ। সে অনুযায়ী মামলার তদন্ত কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাঠান। সম্প্রতি কিছু বিষয়ে অতিরিক্ত ব্যাখ্যা ও ক্লিয়ারেন্স চেয়ে দুবাই পুলিশ আবারও একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠি দুদকেও পৌঁছেছে। বর্তমানে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা চিঠির জবাব প্রস্তুত করছেন।

আকতারুল ইসলাম আরও জানান, খুব শিগগিরই দুবাই পুলিশের জানতে চাওয়া বিষয়গুলোর ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কাছে পাঠানো হবে।

গত মাসের মাঝামাঝি সময়ে দুবাইতে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। এরপর তাকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করে দুদক। মাত্র দুই দিনের মধ্যে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে সংস্থাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠায়।

প্রত্যর্পণ আবেদনের পর প্রায় এক মাসের মধ্যে দুবাই পুলিশ নীতিগতভাবে বেনজীরকে ফেরত পাঠানোর বিষয়ে সম্মতি জানিয়ে মামলাসহ কয়েকটি বিষয়ে অতিরিক্ত ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়। সেই চিঠির জবাব এখন প্রস্তুত করা হচ্ছে।

উল্লেখ্য, বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা করেছে দুদক। তদন্তে তার ও পরিবারের নামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য উঠে আসে। এরই মধ্যে প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের একটি মামলায় অভিযোগপত্র গৃহীত হয়েছে এবং মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়েছে। অন্য মামলাগুলোর তদন্ত ও বিচারিক প্রক্রিয়াও চলমান রয়েছে।

Related Topics

টপ নিউজ

বেনজীব আহমেদ / দুর্নীতি / দুদক / দুবাই / পুলিশ / আইজিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: এআই
    পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের
  • কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
    কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
    মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ছবি: রয়টার্স
    ‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

Related News

  • কর্মস্থলে অনুপস্থিত: অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • আইজিপিসহ পুলিশের ৯২ সদস্য পাচ্ছেন পুলিশ পদক
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার
  • কুষ্টিয়ায় পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে অচেতন ১০ পুলিশ সদস্য
  • অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

Most Read

1
প্রতীকী ছবি: এআই
অর্থনীতি

পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের

2
কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
বাংলাদেশ

কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার

3
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

4
ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

5
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net