Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারের ৩৩ রোহিঙ্গা ক্যাম্পে ২,০০০-এর বেশি ঘর ক্ষতিগ্রস্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2023, 11:00 pm
Last modified: 14 May, 2023, 11:08 pm

Related News

  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারের ৩৩ রোহিঙ্গা ক্যাম্পে ২,০০০-এর বেশি ঘর ক্ষতিগ্রস্ত

টিবিএস রিপোর্ট
14 May, 2023, 11:00 pm
Last modified: 14 May, 2023, 11:08 pm

কক্সবাজারের উপকূলীয় এলাকা দিয়ে অতিবাহিত ঘূর্ণিঝড় মোখার প্রভাবে টেকনাফ ও উখিয়া উপজেলার ৩৩টি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের প্রায় ২,৫৪৮টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে প্রায় ২৭৮টি বসতঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে ১,৬১১ রোহিঙ্গা শরণার্থীর ওপর। এছাড়া সাতজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। রোববার (১৪ মে) এসব তথ্য জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়।

ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উখিয়া উপজেলার বালুখালী ৯ নাম্বার ক্যাম্প। এর প্রায় ৪৮৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

উখিয়া উপজেলার কুতুপালং টু ইস্ট শরণার্থী শিবিরের বাসিন্দা আতাউল্লা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ঘূর্ণিঝড়ে গাছ পড়ে আমাদের ঘর দুমড়েমুচড়ে গেছে। পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে কোথায় থাকব, তা নিয়ে শঙ্কায় আছি।'

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান টিবিএসকে বলেন, 'ঘূর্ণিঝড়ে ও ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কায় মোট ৩,০৩১ জন রোহিঙ্গা শরণার্থীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।'

'এছাড়া ক্যাম্পের ভেতরে ৩,৬৭৫টি স্থাপনা তৈরি করা হয়েছিল যেখানে একসঙ্গে এক লাখ ১০ হাজার ৭০০ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়া যেত।

'ভারী বৃষ্টি না থাকলে তিন–চার দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত শেল্টারগুলো মেরামত করা হবে,' জানান তিনি।

কক্সবাজারে এক লাখ ৯৮ হাজার ৩৭টি পরিবারের মোট নয় লাখ ৬০ হাজার ৫৩৯ জন রোহিঙ্গা ৩৩টি ক্যাম্পে বাস করেন। এ ছাড়া নোয়াখালীর ভাসানচরে আরেকটি শরণার্থী ক্যাম্প রয়েছে।

এদিকে উপকূলীয় এলাকা দিয়ে অতিক্রম করার সময় মোখার প্রভাবে কক্সবাজার জেলার ৫৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার দুই হাজার ২২টি ঝুপড়ি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া ১০ হাজার ৪৬৯টি বসতঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়ায় মোট ৭০০টি আশ্রয়কেন্দ্রে প্রায় দুই লাখ ৩৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন। এ ছাড়া পাঁচ হাজারের মতো গবাদিপশুও ছিল এসব আশ্রয়কেন্দ্রে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ঘূর্ণিঝড় মোখা / রোহিঙ্গা শিবির / কক্সবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net