Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 August, 2025, 06:35 pm
Last modified: 02 August, 2025, 06:45 pm

Related News

  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৫

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী বলেন, ‘নিহত ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে বিকাল ৫ টার দিকে উত্তেজিত জনতাকে সরিয়ে দেয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’
টিবিএস রিপোর্ট
02 August, 2025, 06:35 pm
Last modified: 02 August, 2025, 06:45 pm
ছবি: টিবিএস

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভারসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা অপর একটি ট্রেন আটকে দেওয়ার আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২ আগষ্ট) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের রামুর রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান।

নিহতরা হলেন, ঈদগাঁও মেহেরঘোনা এলাকার মোহাম্মদ সৈয়দ নুরের ছেলে অটোরিকশা চালক হাবিব উল্লাহ (৪০), ভারুয়াখালী গ্রামের আবদুল মান্নানের স্ত্রী রেনু আকতার (৩২), কালিরছড়া গ্রামের হাফেজ জান্নাত উল্লাহর স্ত্রী আসমাউল হুসনা (২৭) এবং তার দুই ছেলে আতাউল্লাহ (১৩ মাস) ও আশেক উল্লাহ (৩)।

রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম বলেন, 'দুপুরে কক্সবাজার রেল স্টেশন থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় পৌঁছে। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশা রেলক্রসিং অতিক্রম করছিল। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি প্রায় এক কিলোমিটার দূরে চলে যায়।'

এদিকে এই ঘটনার পর পর স্থানীয় উত্তেজিত জনতা রেল লাইনের উপর অবস্থান নিলে দীর্ঘ আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল এবং আটকে রাখা হয় দুর্ঘটনা কবলিত পর্যটন এক্সপ্রেস ট্রেনটি।

কক্সবাজার পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী বলেন, 'নিহত ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে বিকাল ৫ টার দিকে উত্তেজিত জনতাকে সরিয়ে দেয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

কক্সবাজার / পর্যটন এক্সপ্রেস / ট্রেন দুর্ঘটনা / সিএনজি অটোরিকশা / নিহত / রামু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net