Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্রসৈকতে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১৫

আন্তর্জাতিক

রয়টার্স ও দ্য গার্ডিয়ান
14 December, 2025, 04:55 pm
Last modified: 15 December, 2025, 09:26 am

Related News

  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫
  • হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্রসৈকতে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১৫

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) জানিয়েছে, হামলায় অংশ নেওয়া অন্তত দুজন বন্দুকধারীর মধ্যে একজন নিহত হয়েছেন।
রয়টার্স ও দ্য গার্ডিয়ান
14 December, 2025, 04:55 pm
Last modified: 15 December, 2025, 09:26 am
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে ইহুদিদের ধর্মীয় উৎসব চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত এক ডজন মানুষ। রবিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) জানিয়েছে, হামলায় অংশ নেওয়া অন্তত দুজন বন্দুকধারীর মধ্যে একজন নিহত হয়েছেন।

ঘটনার সময় ইহুদি ধর্মাবলম্বীরা হানুক্কা উৎসবের প্রথম প্রদীপ জ্বালাতে সৈকতে সমবেত হয়েছিলেন। প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী হ্যারি উইলসন সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, 'আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি, চারদিকে ছিল শুধু রক্ত আর রক্ত।'

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির শব্দে সৈকতে ও পার্কে থাকা মানুষজন দিগ্বিদিগ জ্ঞানশূন্য হয়ে ছুটছেন। একটি ভিডিওতে কালো শার্ট পরা এক ব্যক্তিকে বড় কোনো অস্ত্র দিয়ে গুলি করতে দেখা যায়। পরে সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি তাকে জাপটে ধরে অস্ত্র কেড়ে নেন। অন্য একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ দুজন ব্যক্তিকে মাটিতে চেপে ধরেছে এবং একজনকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে মর্মান্তিক ও পীড়াদায়ক উল্লেখ করে বলেছেন, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং জীবন বাঁচাতে কাজ করছেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলেছেন, হানুক্কা উদযাপন করতে যাওয়া ইহুদিরা জঘন্য সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডন সার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, 'গত দুই বছর ধরে অস্ট্রেলিয়ার রাস্তায় যে ইহুদিবিদ্বেষী অরাজকতা চলছে, এটি তারই ফলাফল।'

এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরি-র সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন স্কাই নিউজকে বলেন, 'যদি আমাদের এভাবে লক্ষ্যবস্তু করা হয়, তবে তা এমন এক ভয়াবহ পরিস্থিতি যা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। এটি একটি ভয়ংকর ঘটনা।'

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই অস্ট্রেলিয়ায় সিনাগগ এবং ইহুদিদের বিভিন্ন স্থাপনা ও গাড়িতে হামলার ঘটনা বেড়েছে। কাকতালীয়ভাবে, সিডনির লিন্ড ক্যাফেতে জিম্মি ঘটনার ঠিক ১১ বছর পর এই হামলার ঘটনা ঘটল। ওই ঘটনায় ১৮ জনকে জিম্মি করা হয়েছিল এবং বন্দুকধারীসহ দুজন নিহত হয়েছিলেন।

রবিবারের এই হামলার পর নিউ সাউথ ওয়েলসের অ্যাম্বুলেন্স বিভাগের মুখপাত্র জানিয়েছেন, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরোধী দল লিবারেল পার্টির নেতা সুসান লে এই ঘটনাকে 'বিশাল প্রাণহানি' উল্লেখ করে শোক প্রকাশ করেছেন।
 
Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া / বন্দুক হামলা / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫
  • হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net