Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 September, 2026, 04:30 pm
Last modified: 12 September, 2026, 04:51 pm

Related News

  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • সৌদি কোম্পানির সঙ্গে পতেঙ্গা টার্মিনাল চুক্তির শর্তাবলী পর্যালোচনা করা হবে: নৌপরিবহন উপদেষ্টা
  • যেভাবে চট্টগ্রাম বন্দরের হাতছাড়া হয় পতেঙ্গা টার্মিনালের পরিচালনা কার্যক্রম

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

এর আগে, চট্টগ্রাম বন্দরে কনটেইনারবাহী জাহাজে ঘণ্টায় গড়ে প্রায় ৩০টি কনটেইনার বা ৪৮ টিইইউ ওঠানামা করা হতো।
টিবিএস রিপোর্ট
12 September, 2026, 04:30 pm
Last modified: 12 September, 2026, 04:51 pm
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস

পতেঙ্গা কনটেইনার টার্মিনালে সিএমএ সিজিএম-এর একটি জাহাজ থেকে কনটেইনার ওঠানামার সময় ঘণ্টায় সর্বোচ্চ ৫৮টি কনটেইনার এবং ৮২ টিইইউ (টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) পরিমানের কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে আরএসজিটি বাংলাদেশ। প্রতিষ্ঠানটির মতে, এটি দেশের বন্দর উৎপাদনে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।

গত ১০ সেপ্টেম্বর পতেঙ্গা টার্মিনালে প্রথমবারের মতো ক্রেনবিহীন জাহাজ (গিয়ারলেস ভেসেল) 'এমভি ওয়ানেন'-এ নতুন চালু হওয়া শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন ব্যবহার করে কনটেইনার ওঠানামার সময় এই উৎপাদনশীলতা অর্জিত হয় বলে জানিয়েছে আরএসজিটি বাংলাদেশ।

প্রতিষ্ঠানটি জানায়, এই অর্জন চট্টগ্রাম বন্দরের অতীতের গড় উৎপাদনশীলতার প্রায় দ্বিগুণ। এর আগে, চট্টগ্রাম বন্দরে কনটেইনারবাহী জাহাজে ঘণ্টায় গড়ে প্রায় ৩০টি কনটেইনার বা ৪৮ টিইইউ ওঠানামা করা হতো।

আধুনিক সরঞ্জাম ও আন্তর্জাতিক টার্মিনাল পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের দক্ষতা বাড়ানোর চেষ্টার অংশ হিসেবেই এই সফলতা এলো।

আরএসজিটি বাংলাদেশ জানিয়েছে, উচ্চমাত্রার এই উৎপাদনশীলতা জাহাজের টার্নঅ্যারাউন্ড সময় কমাবে, বার্থের ব্যবহার বাড়াবে এবং জাহাজ সংক্রান্ত খরচ কমাবে। একই সঙ্গে এটি দেশের সামুদ্রিক সরবরাহ শৃঙ্খলের সার্বিক দক্ষতা বাড়াবে।

এক বিবৃতিতে আরএসজিটি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরউইন হাযে বলেন, 'ঘণ্টায় ৫৮টি মুভ বা ৮২ টিইইউ অর্জনের এই সাফল্য কেবল উৎপাদনশীলতার কোনো সাধারণ অর্জন নয়; এটি বাংলাদেশে আধুনিক বন্দর ব্যবস্থাপনার অপার সম্ভাবনাকে তুলে ধরে।'

তিনি আরও বলেন, প্রযুক্তির সংযোজন, আন্তর্জাতিক অভিজ্ঞতা, সুশৃঙ্খল পরিচালন পদ্ধতি এবং একটি দক্ষ জনবলের যৌথ প্রয়াসেই এই মাইলফলক অর্জিত হয়েছে।

হাযে বলেন, 'আমরা আমাদের পরিচালনাগত মানকে ক্রমাগত উন্নত করতে এবং গ্রাহক ও অংশীদারদের নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য সেবা প্রদান অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।'

প্রতিষ্ঠানটি জানায়, এই উৎপাদনশীলতা অর্জনের পেছনে প্রধান ভূমিকা পালন করেছে নতুন এসটিএস ক্রেন স্থাপন।

নিজের ক্রেন রয়েছে এমন জাহাজের (গিয়ার্ড ভেসেল) মতো নয়, বরং ক্রেনবিহীন কনটেইনার জাহাজগুলোতে পণ্য ওঠানামার জন্য পুরোপুরি বন্দরের তীরের ক্রেনের ওপর নির্ভর করতে হয়। এই নতুন সরঞ্জাম ব্যবহারের ফলে টার্মিনালটি আগের চেয়ে অনেক বেশি দক্ষতার সঙ্গে বড় আকারের কনটেইনার হ্যান্ডেল করতে পারবে এবং জাহাজে থাকা নিজস্ব সরঞ্জামের ওপর নির্ভরতা কমাবে।

আরএসজিটি বাংলাদেশ জানিয়েছে, এই অর্জন পতেঙ্গা কনটেইনার টার্মিনালকে আরও দক্ষ ও বিশ্বজুড়ে সংযুক্ত একটি সামুদ্রিক প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার পরিকল্পনার পথকে শক্তিশালী করেছে। বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্যকে সহায়তা দিতে অবকাঠামো, প্রযুক্তি, পরিচালন পদ্ধতি এবং জনবল উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে এবং কার্যক্ষমতা উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবে নির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে আরএসজিটি বাংলাদেশ। এটি দেশের অন্যতম নতুন কনটেইনার হ্যান্ডলিং সুবিধাসম্পন্ন টার্মিনাল।

তবে, সাম্প্রতিক এই পরিসংখ্যানটি নির্দিষ্ট একটি জাহাজে কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় অর্জিত হয়েছে। তাই এটিকে টার্মিনালটির ধারাবাহিক গড় পারফরম্যান্স হিসেবে বিবেচনা করা নাও যেতে পারে।

Related Topics

টপ নিউজ

পতেঙ্গা টার্মিনাল / আরএসজিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • ছবি: টিবিএস
    ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন
  • ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
    ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

Related News

  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • সৌদি কোম্পানির সঙ্গে পতেঙ্গা টার্মিনাল চুক্তির শর্তাবলী পর্যালোচনা করা হবে: নৌপরিবহন উপদেষ্টা
  • যেভাবে চট্টগ্রাম বন্দরের হাতছাড়া হয় পতেঙ্গা টার্মিনালের পরিচালনা কার্যক্রম

Most Read

1
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

2
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

3
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন

6
ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net