Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
দেশে বাড়ছে বিদেশি ফলের উৎপাদন

বাংলাদেশ

শওকত আলী
02 January, 2021, 05:10 pm
Last modified: 02 January, 2021, 05:12 pm

Related News

  • দ্বিগুণ হয়েছে ফল আমদানি, তারপরও রমজানে দাম চড়া
  • আমদানিকৃত বীজে বাংলাদেশের ক্রমবর্ধমান নির্ভরতা খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে
  • সমুদ্রপথে আম-কাঁঠালের বিদেশযাত্রা: কৃষিপণ্য রপ্তানিতে নতুন দিগন্ত
  • ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল পুনর্বিবেচনার দাবিতে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ প্রার্থীদের
  • অপ্রচলিত দেশি ফল নিয়ে ঢাকায় জাতীয় ফল মেলা

দেশে বাড়ছে বিদেশি ফলের উৎপাদন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবছরে দেশে কমলার উৎপাদন হয়েছে ৪০৩১৭ টন। আর আমদানি হয়েছিল ২ লাখ টনের মতো। চলতি অর্থবছরে দেশি কমলার উৎপাদন ৫ শতাংশ বাড়বে বলে ডিএই জানিয়েছে।
শওকত আলী
02 January, 2021, 05:10 pm
Last modified: 02 January, 2021, 05:12 pm
ইনফোগ্রাফ: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

রামপুরায় ভ্যানগাড়িতে কমলা ও মাল্টা বিক্রি করছিলেন আব্দুস সাত্তার। এক ক্রেতা কমলার দাম জিজ্ঞাসা করলে তিনি জানান, দেশিটার দাম কেজিতে একশ টাকা। আমদানি করাটা নিলে একশ দশ। 

দেশি কমলা দেখিয়ে আব্দুস সাত্তার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানালেন, কমলা দেশি না বিদেশি, এই প্রশ্ন তাকে সারাদিনই শুনতে হচ্ছে।

অথচ দেড় দশক আগে পরিস্থিতি ছিল ভিন্ন। তখন কমলা দেশি, কি বিদেশি এই প্রশ্ন করার সুযোগ ছিল না। কারণ দেশের বাজারের প্রায় পুরোটাই ছিল আমদানি করা কমলার দখলে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবছরে দেশে কমলার উৎপাদন হয়েছে ৪০৩১৭ টন। আর আমদানি হয়েছিল ২ লাখ টনের মতো। চলতি অর্থবছরে দেশি কমলার উৎপাদন ৫ শতাংশ বাড়বে বলে ডিএই জানিয়েছে।

দেশে কমলার উৎপাদন আমদানির পাঁচ ভাগের এক ভাগ হলেও ভোক্তারা কমলাকে এখন অনেকটা দেশি ফল হিসেবেই বিবেচনা করতে শুরু করেছেন।

কমলার চেয়ে দেশে আরো দ্রুত ঘটছে মাল্টার প্রসার। মোট উৎপাদনে এখনো কমলার চেয়ে পিছিয়ে থাকলেও চাষ বৃদ্ধির হারে মাল্টা এগিয়ে। ক্রেতারা বাজারে গিয়ে এখন কমলার মতোই দেশি মাল্টার খোঁজ করেন।

ডিএই-এর হর্টিকালচার উইংয়ের পরিচালক মো. কবির হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সারাদেশেই এখন কমলার উৎপাদন হচ্ছে। বাড়ছে মাল্টার বাগানও।

২০১৯-২০ অর্থবছরে মাল্টা আমদানি হয়েছে ৪৮ টন। আর দেশে উৎপাদন হয়েছে ২৮ হাজার ৪১ টন। চলতি অর্থবছর মাল্টার উৎপাদন ১৫-২০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশাবাদী ডিইএ। কমলার চেয়ে মাল্টার চাষ তুলনামূলকভাবে সহজ। কমলার মতো মাল্টার জাতও আনা হয়েছিল চীন থেকে।  

জনপ্রিয় হচ্ছে মেক্সিকো, মধ্য ও দক্ষিণ আফ্রিকার ফল ড্রাগন ফলের চাষও। ব্যাপকভাবে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষও। আস্তে আস্তে ড্রাগনের গায়েও দেশি ফলের লেবেল লাগতে শুরু হয়েছে।

গত অর্থবছরে দেশে ড্রাগন ফলের উৎপাদন ছিল ৩৪৬৩ টন।

এর বাইরেও অনেক কৃষি উদ্যোক্তাকে সীমিত পরিসরে বিদেশি রাম্বুটান, পারসিমম, সৌদি খেজুর, খাটো জাতের নারিকেল, ম্যাংগোস্টিন, অ্যাভোকাডো, মাস্কমেলন, রকমেলন সহ বিভিন্ন বিদেশি ফলের বাগান করতে দেখা গেছে।

সব মিলিয়ে বিদেশি ফলের চাষাবাদকে কিছু কিছু উদ্যোক্তা বিনিয়োগের নতুন ক্ষেত্র হিসেবে বেছে নিচ্ছেন। সাংবাদিক হেলাল উদ্দিন চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়নে প্রায় অর্ধকোটি টাকা বিনিয়োগে ফ্রুটস ভ্যালি নামের একটি ফলের বাগান গড়ে তুলেছেন। এখানে বিদেশি ফল রকমেলন, মাস্কমেলন, হানিডিউ ও আইসবক্স ইয়েলো নামের হলুদ তরমুজের বাণিজ্যিক চাষাবাদ হচ্ছে।  

লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক ফারুখ আহমদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অনেক বিদেশি ফলের চাষ দেশে শুরু হয়েছে। এর মাধ্যমে কৃষিজাত ব্যবসার নতুন একটা উদ্যোক্তা শ্রেণি দেশি গড়ে উঠছে দেশে।'

ডিএই কর্মকর্তারা জানান, ১৪-১৫ বছর আগে চীন থেকে জাত এনে দেশে কমলার চাষ শুরু হয়েছিল। কমলা তখন পুরোটাই ছিল আমদানিনির্ভর। চীন ও ভারত থেকেই বেশিরভাগ কমলা আমদানি হতো।

তবে দীর্ঘদিন ধরে দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলেই কেবল কমলার চাষ হতো। কয়েক বছর ধরে সারাদেশে ফলটির উৎপাদন শুরু হয়। এতে সার্বিক উৎপাদনও বেড়ে যায়। 

কমলা চাষকে উৎসাহিত করতে কৃষিবিজ্ঞানীরা কমলার একটি উন্নত জাতও উদ্ভাবন করেছেন। ২০১৫ সালে খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের গবেষকেরা বারি-২ নামে কমলার এই জাতটি উদ্ভাবন করেন। 

ডিএই-এর মহাপরিচালক মো. আসাদুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'লেবু জাতীয় ফলের চাষকে গুরুত্ব দিয়ে গত দেড় দশক ধরে আমরা কাজ করছি। এতে কমলা ও মাল্টাকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।'

২০০৬ সালে ডিএই কমলা চাষ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছিল। এই প্রকল্প শেষ হলে ২০১৭ সালে সাইট্রাস ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় কমলা ও মাল্টা চাষে চাষীদের প্রশিক্ষণ দিয়ে সারা দেশে ৫ হাজার কমলা ও মাল্টার বাগান তৈরি করা হয়। 

২০১৯ সালে হাতে নেয়া হয় ৫ বছর মেয়াদী 'লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি' নামের নতুন প্রকল্প। 

এই প্রকল্পের মাধ্যমে এই জাতীয় ফলের চাষ ও চারা উৎপাদন বছরে ১০-১৫ শতাংশ বাড়ানো লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। প্রকল্প শেষে দেশে মাল্টা ও কমলার উৎপাদন আরো ৪০ হাজার টন বাড়ানোর লক্ষ্য ঠিক করা হয়। 

দেশি-বিদেশি জাত মিলে ২০১৯-২০ অর্থবছরে দেশে ফলের উৎপাদন ছিল ১ কোটি ২৩ লাখ ৮৯ হাজার টন। আর আমদানি হয়েছে ৫ লাখ ৫৭ হাজার টন। 
 

Related Topics

টপ নিউজ

ফল / ফল উৎপাদন / কৃষি উৎপাদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • দ্বিগুণ হয়েছে ফল আমদানি, তারপরও রমজানে দাম চড়া
  • আমদানিকৃত বীজে বাংলাদেশের ক্রমবর্ধমান নির্ভরতা খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে
  • সমুদ্রপথে আম-কাঁঠালের বিদেশযাত্রা: কৃষিপণ্য রপ্তানিতে নতুন দিগন্ত
  • ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল পুনর্বিবেচনার দাবিতে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ প্রার্থীদের
  • অপ্রচলিত দেশি ফল নিয়ে ঢাকায় জাতীয় ফল মেলা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net