Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
ছাত্রলীগের কমিটির বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন: কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 September, 2019, 06:05 pm
Last modified: 11 September, 2019, 06:12 pm

Related News

  • চট্টগ্রামে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের ১৪ নেতা-কর্মী আটক
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২ আসামি কারাগারে
  • চট্টগ্রামে এক দিনে তিন জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ

ছাত্রলীগের কমিটির বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন: কাদের

শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন
টিবিএস রিপোর্ট
11 September, 2019, 06:05 pm
Last modified: 11 September, 2019, 06:12 pm
ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেওয়ার গুঞ্জনের মধ্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কমিটির বিষয়ে কোনো পরিবর্তন বা সংশোধন-সংযোজনের প্রয়োজন হলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাই সেটা করবেন।  

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, “এখন যদি ছাত্রলীগের এই কমিটির ব্যাপারে নতুন কোনো বিবেচনা আসে, সংযোজন বা পরিবর্তনের কোনো প্রশ্ন আসে, আমি মনে করি নেত্রী শেখ হাসিনা নিজেই করতে পারেন। যেহেতু কমিটিটা তিনিই করেছেন, কাজেই কমিটির ব্যাপারে কোনো পরিবর্তন বা সংশোধন-সংযোজনের প্রয়োজন হয় সেটা তিনি নিজেই করবেন।”

গণমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। 

বৈঠকে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে দুপুরের আগে ঘুম থেকে না ওঠা, নিয়মিত মধুর ক্যান্টিনে না যাওয়া, কমিটি দিয়ে অনৈতিক আর্থিক লেনদেন, জামায়াত- শিবির পরিবার থেকে আগত ও ‘বিতর্কিতদের’ পদায়ন নিয়ে আলোচনা হয়। 

গণমাধ্যমে প্রকাশিত ওইসব প্রতিবেদন অনুযায়ী, ছাত্রলীগের প্রসঙ্গটি প্রধানমন্ত্রী নিজেই বৈঠকে তুলেছিলেন। সেখানে তাদের কর্মকাণ্ড নিয়ে বিরক্তিও প্রকাশ করেন তিনি। 

এরপর মঙ্গলবারের আরেকটি প্রতিবেদন অনুযায়ী, ছাত্রলীগের এই দুই শীর্ষ নেতার গণভবনে প্রবেশের পাশও বাতিল করা হয়। ফলে ছাত্রলীগের এই কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে গুঞ্জন আরও ঘনীভূত হয়েছে। 

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

ছাত্রলীগের আগাম সম্মেলনের কোনো সম্ভবনা আছে কি না- জানতে চাইলে কাদের বলেন, “আমি এখন পর্যন্ত আগাম সম্মেলনের কোনো সিদ্ধান্ত পাইনি। এটি দলের অভ্যন্তরীণ বিষয়। পুরোপুরিভাবে নেত্রী নিজেই দেখেছেন। তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছেন, দলের চারজনকে ছাত্রলীগের বিষয়টি দেখা-শোনার দায়িত্ব দিয়েছেন।” 

গত বছরের ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে তখনই কমিটি ঘোষণা করা হয়নি। আড়াই মাস পর ৩১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও একই বিভাগের গোলাম রাব্বানিকে সাধারণ সম্পাদক করে দু’বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়।
 
এ বছরের ১৩ মে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হলে, কমিটিতে ‘বিতর্কিত’ অনেকেই অনুপ্রবেশ করেছেন দাবি করে আন্দোলন শুরু করেন পদবঞ্চিত একদল সাবেক নেতা-কর্মী। এ নিয়ে মধুর ক্যান্টিনে ও টিএসসির ভেতরে তাদের মারধর করেন সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী ও পদ-পাওয়া নেতারা। 

তখন কমিটি থেকে ‘বিতর্কিতদের’ বাদ দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনে বসেন পদবঞ্চিতরা। কিন্তু এক মাসেও তাদের দাবি পূরণ না হওয়ায় দলীয় নেতাদের আশ্বাসে অনশনের সমাপ্তি টানেন এ নেতারা।  

Related Topics

টপ নিউজ

ছাত্রলীগের কমিটি / ছাত্রলীগ / ছাত্র রাজনীতি / ওবায়দুল কাদের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • চট্টগ্রামে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের ১৪ নেতা-কর্মী আটক
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২ আসামি কারাগারে
  • চট্টগ্রামে এক দিনে তিন জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net