Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
ঋণখেলাপি মামলায় বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
03 November, 2021, 04:00 pm
Last modified: 03 November, 2021, 04:02 pm

Related News

  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান
  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের
  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী

ঋণখেলাপি মামলায় বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান গ্রেপ্তার

তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে ১০টির বেশি মামলায় পরোয়ানা জারি রয়েছে।
টিবিএস রিপোর্ট 
03 November, 2021, 04:00 pm
Last modified: 03 November, 2021, 04:02 pm

সিটি ব্যাংক লিমিটেডের করা মামলায় ঋণখেলাপি ও চট্টগ্রামভিত্তিক বাগদাদ গ্রুপের এমডি ফেরদৌস খান আলমগীরকে (৫৫) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। 

বুধবার (৩ নভেম্বর) সকালে নগরের লালদিঘী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যন্ডার্ডকে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন। চট্টগ্রামে অর্থঋণ আদালতের বিশেষ নির্দেশনা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানিয়েছে, সিটি ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ১৭ কোটি ৩ হাজার টাকা ঋণ নেন এমডি ফেরদৌস খান আলমগীর। এ টাকা আদায়ে ২০১২ সালে অর্থঋণ আদালতে মামলা দায়ের করে ব্যাংকটি। যা বর্তমানে সুদে আসলে ৩১ কোটি ২৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। এ মামলায় ফেরদৌস খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে ১০টির বেশি মামলায় পরোয়ানা জারি রয়েছে।

সোমবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান জেলার শীর্ষ ঋণ খেলাপীদের গ্রেপ্তারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে বিশেষ নির্দেশ প্রদান করেন। চট্টগ্রাম অর্থঋণ আদালতের তথ্যমতে, চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত দশ মাসে আদালত ১ হাজার ৩৭৩ টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 

পাওনাদার ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বাগদাদ গ্রুপের কাছে বিভিন্ন ব্যাংকের বর্তমানে প্রায় ৩০০ কোটি টাকা আটকে রয়েছে। এরমধ্যে ইসলামী ব্যাংকের ৫০ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৪৬ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩১ কোটি টাকা, ব্যাংক এশিয়ার ১২ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংকের  ৯ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার টাকা, সোশাল ইসলামী ব্যাংকের ১১ কোটি টাকাসহ আরো কয়েকটি ব্যাংকের পাওনা আটকে আছে। 

বাগদাদ গ্রুপের কর্ণধার চট্টগ্রামের রাউজানের ফেরদৌস খান আলমগীর। তার প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স আলমগীর ব্রাদার্স, বাগদাদ ট্রেডিং, ফেরদৌস এন্টারপ্রাইজ, বাগদাদ এক্সিম করপোরেশন, বাগদাদ পরিবহন, বাগদাদ প্রপার্টিজ। এরপর ব্যাংকগুলো থেকে একের পর এক ঋণ সুবিধা নেন। প্রথম দিকে ব্যাংকগুলোর সাথে ভালো ডিলিং করলেও পরে এসে ব্যাংকের পাওনা পরিশোধে গড়িমসি শুরু করে। এক পর্যায়ে ব্যাংকগুলোর ঋণগুলো আটকে যায়।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রবর্তক শাখার ম্যানেজার মো. ওসমান টিবিএসকে বলেন, ‍"বাগদাদ গ্রুপের মালিক আমাদের খেলাপি গ্রাহক। আর তার খেলাপি ঋণের পরিমাণ ৩৪ কোটি  টাকা। আর এ পাওনা আদায়ে ঋণের বিপরীতে বন্ধকিতে থাকা জমি নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ।"

ফেরদৌস খান আলমগীর ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক ছিলেন। তাছাড়া সাউদান ইউনিভার্সিটির পরিচালক তিনি। 

দুই বছর আগে গ্রেপ্তার হন ফেরদৌস খানের স্ত্রী মেহেরুন 

চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান বাগদাদ গ্রুপের কর্ণধার ফেরদৌস খান আলমগীরের স্ত্রী মেহেরুন নেছার (৫০)। তার বিরুদ্ধেও খেলাপি ঋণের ১৫ টি মামলা রয়েছে। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেক প্রতারণার নয় মামলায় সাজাও হয়েছে তার। 

২০১৯ সালের আগস্টে কানাডা থেকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন মেহেরুন। বর্তমানে তিনি জামিনে আছেন। 

Related Topics

টপ নিউজ

সিটি ব্যাংক / বাগদাদ গ্রুপ / ঋণখেলাপি / ফেরদৌস খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান
  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের
  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net