২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
সদ্যসমাপ্ত ২০২৫ সালে বড় আর্থিক সাফল্য পেয়েছে সিটি ব্যাংক পিএলসি। এই সময়ে ব্যাংকটি সমন্বিত নিট মুনাফা করেছে ১ হাজার ৩২৪ কোটি টাকা। আগের বছর এই লাভের পরিমাণ ছিল ১ হাজার ১৪ কোটি টাকা।
অর্থাৎ এক বছরের ব্যবধানে সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এই লভ্যাংশের মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক হিসেবে দেওয়া হবে।
লভ্যাংশ ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য আগামী ৭ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়ার জন্য রেকর্ড ডেট ধার্য করা হয়েছে ৩ মে।
