Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2026, 05:05 pm
Last modified: 06 April, 2026, 05:26 pm

Related News

  • নদীভাঙনে প্রতিবছর বাস্তুচ্যুত হচ্ছে ৩,৫০০-এর বেশি পরিবার
  • ব্যক্তির অপরাধের বিচার হবে, কিন্তু তার কারণে কোম্পানি বন্ধ করা হবে না: আমির খসরু
  • বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
  • এডিপি বাস্তবায়নে ধীরগতির ১৪ কারণ চিহ্নিত, গতি বাড়াতে উদ্যোগ
  • ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির নেতা আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) করা এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে উপস্থাপন করেন।
টিবিএস রিপোর্ট
06 April, 2026, 05:05 pm
Last modified: 06 April, 2026, 05:26 pm
অলঙ্করণ: টিবিএস

স্বচ্ছতা বৃদ্ধি এবং খেলাপি ঋণ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ নিরসনের পদক্ষেপ হিসেবে আজ সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এতে দেখা যায়, দেশের ২০ শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই বিতর্কিত এস আলম গ্রুপের।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির নেতা আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) করা এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে উপস্থাপন করেন।

তালিকায় থাকা এস আলম গ্রুপের ৯ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম হলো- এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস. আলম রিফাইনড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লি., গ্লোবাল ট্রেডিং করপোরেশন লি., চেমন ইসপাত লি., এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লি. ও ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাজট্রিজ লিমিটেড।

আর্থিক অনিয়মের অভিযোগে এস আলম গ্রুপ কঠোর তদন্তের মুখোমুখি হয়েছে।  গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমও একাধিক অর্থ আত্মসাৎ ও অর্থ পাচার মামলার সঙ্গে সম্পর্কিত নানা অভিযোগের মুখোমুখি রয়েছেন।

বিভিন্ন প্রতিবেদনে গ্রুপটির 'ব্যাংক দখল' নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, তারা সন্দেহজনক পদ্ধতিতে একাধিক বেসরকারি ব্যাংক, যার মধ্যে ইসলামী ব্যাংকও রয়েছে, নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে।

এছাড়াও গ্রুপটি শেল কোম্পানি এবং জামানতবিহীন ঋণের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে, যা দেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট সৃষ্টি করেছে।

তাদের বিরুদ্ধে বড় পরিসরের অর্থ পাচার এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া অফশোর সম্পদ অধিগ্রহণ নিয়ে তদন্ত এখনও অব্যাহত রয়েছে।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর, খেলাপি অর্থ পুনরুদ্ধারে কর্তৃপক্ষ গ্রুপের ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করেছে।

Related Topics

টপ নিউজ

এস আলম গ্রুপ / ঋণখেলাপি / অর্থ ও পরিকল্পনা মন্ত্রী / আমীর খসরু মাহমুদ চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে
  • ছবি: সংগৃহীত
    ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

Related News

  • নদীভাঙনে প্রতিবছর বাস্তুচ্যুত হচ্ছে ৩,৫০০-এর বেশি পরিবার
  • ব্যক্তির অপরাধের বিচার হবে, কিন্তু তার কারণে কোম্পানি বন্ধ করা হবে না: আমির খসরু
  • বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
  • এডিপি বাস্তবায়নে ধীরগতির ১৪ কারণ চিহ্নিত, গতি বাড়াতে উদ্যোগ
  • ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

4
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net