Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
এডিপি বাস্তবায়নে ধীরগতির ১৪ কারণ চিহ্নিত, গতি বাড়াতে উদ্যোগ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
27 August, 2026, 04:40 pm
Last modified: 27 August, 2026, 05:01 pm

Related News

  • জ্বালানি সংকট উত্তরণসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
  • ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন ১.৮৫%, এ যাবৎকালের সর্বনিম্ন

এডিপি বাস্তবায়নে ধীরগতির ১৪ কারণ চিহ্নিত, গতি বাড়াতে উদ্যোগ

এডিপি বাস্তবায়নের গতি বাড়াতে সরকার প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা সমীক্ষা ও প্রকল্প প্রস্তুতির মান উন্নয়নের উদ্যোগ নিয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।
টিবিএস রিপোর্ট
27 August, 2026, 04:40 pm
Last modified: 27 August, 2026, 05:01 pm
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতির পেছনে ত্রুটিপূর্ণ প্রকল্প দলিল, দক্ষ প্রকল্প পরিচালকের অভাব, ভূমি অধিগ্রহণে বিলম্ব এবং ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতাসহ ১৪টি কারণ চিহ্নিত করেছে সরকার। এসব সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা সমীক্ষার মানোন্নয়ন, ই-জিপির ব্যবহার বাড়ানো, প্রকল্প পরিচালকদের দক্ষতার ভিত্তিতে নিয়োগ এবং মাঠপর্যায়ে তদারকি জোরদারের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এক প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে এডিপি বাস্তবায়নে ধীরগতির কারণগুলো তুলে ধরেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।

তিনি জানান, প্রকল্পের ত্রুটিপূর্ণ দলিল প্রণয়ন, দক্ষ প্রকল্প পরিচালকের অভাব, দুর্বল সম্ভাব্যতা সমীক্ষা ও তথ্যের অসঙ্গতি এডিপি বাস্তবায়নে বড় ধরনের বাধা তৈরি করছে। এর পাশাপাশি ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরে বিলম্ব, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বারবার বৃদ্ধি, যথাযথ সমাপ্তি পরিকল্পনার (এক্সিট প্ল্যান) অভাব এবং প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় বিলম্বও বাস্তবায়নকে ধীর করে দিচ্ছে।

এছাড়া প্রকল্প বাস্তবায়নে গবেষণালব্ধ ফলাফল যথাযথভাবে কাজে না লাগানো, স্থানীয় পর্যায়ে প্রকল্প মনিটরিংয়ের ঘাটতি, অর্থায়ন পরিকল্পনা ও বাজেটের মধ্যে অসামঞ্জস্য, প্রকল্প এলাকা নির্বাচনে দুর্বলতা এবং একাধিক প্রকল্পের ক্ষেত্রে দায়িত্ব বণ্টন ও সমন্বয়ের ঘাটতিকেও ধীরগতির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও জানান, উন্নয়ন সহযোগী সংস্থা বা দেশ থেকে অর্থায়ন নিশ্চিত হওয়ার পর ডিপিপি বা টিএপিপি প্রণয়নে দীর্ঘসূত্রিতা এবং প্রকল্প পরিচালক নিয়োগ ও দায়িত্ব পালনে নীতিমালা অনুসরণে ঘাটতিও রয়েছে। পাশাপাশি ফলাফলভিত্তিক পরিকল্পনা ও মূল্যায়ন কাঠামোর ঘাটতি এডিপি বাস্তবায়নে নেতিবাচক প্রভাব ফেলছে।

গতি বাড়াতে যেসব পদক্ষেপ

এডিপি বাস্তবায়নের গতি বাড়াতে সরকার প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা সমীক্ষা ও প্রকল্প প্রস্তুতির মান উন্নয়নের উদ্যোগ নিয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।

সরকারি ক্রয় ব্যবস্থায় ই-জিপির ব্যবহার সম্প্রসারণ করা হচ্ছে। ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে।

প্রকল্প পরিচালকদের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে একই কর্মকর্তার দায়িত্বে ধারাবাহিকতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিয়মিত প্রকল্প পর্যালোচনা সভা এবং মাঠপর্যায়ে নিবিড় তদারকি বাড়ানো হয়েছে। যেসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৩০ শতাংশের কম, সেসব প্রকল্পের উপযোগিতা ও কার্যকারিতা পর্যালোচনা করে পুনর্বিন্যাস, প্রকল্পের পরিধি পরিবর্তন অথবা প্রকল্পটি চলমান রাখার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এছাড়া প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ড্যাশবোর্ড স্থাপন করা হচ্ছে।

নির্ধারিত সময়ে শেষ না হওয়া প্রকল্পগুলোর বিলম্ব, অনিয়ম, ব্যয় বৃদ্ধি ও সংশোধনের কারণ পর্যালোচনা করে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগও রয়েছে বলে সংসদকে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।
 

Related Topics

টপ নিউজ

এডিপি / অর্থ ও পরিকল্পনা মন্ত্রী / আমির খসরু মাহমুদ চৌধুরী / জুনায়েদ সাকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
    ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি
  • সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম
  • মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
    মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
  • প্রতীকী ছবি
    নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

Related News

  • জ্বালানি সংকট উত্তরণসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
  • ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন ১.৮৫%, এ যাবৎকালের সর্বনিম্ন

Most Read

1
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

2
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

3
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি

4
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম

5
মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net