Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
মাত্র ৭ দিনে পৃথিবীর সপ্তাশ্চর্য পরিদর্শন করেছেন তিনি! কিন্তু কিভাবে?

ফিচার

টিবিএস ডেস্ক
25 May, 2023, 02:50 pm
Last modified: 25 May, 2023, 03:04 pm

Related News

  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া অভিযাত্রীর ঘরে ফেরার জন্য মায়ের ২৭ বছরের অপেক্ষা
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা

মাত্র ৭ দিনে পৃথিবীর সপ্তাশ্চর্য পরিদর্শন করেছেন তিনি! কিন্তু কিভাবে?

"আমি যখন মাচু পিচু দেখতে পাহাড়ের একদম চূড়ায় উঠি, ওই অবিশ্বাস্য মুহূর্তটা ছিল এই ট্রিপের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমার মনে হচ্ছিল, আমার উচিত বাড়ি ফিরে গিয়ে সন্তানদের নিয়ে এসে এই জাদুকরী বিস্ময় দেখা।"
টিবিএস ডেস্ক
25 May, 2023, 02:50 pm
Last modified: 25 May, 2023, 03:04 pm
ভারতের তাজমহলের সামনে জেমি ম্যাকডোনাল্ড। ছবি: অ্যাডভেঞ্চারম্যান/ট্রাভেলপোর্ট

মাত্র সাত দিনে পৃথিবীর সপ্তাশ্চর্য পরিদর্শন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন জেমি ম্যাকডোনাল্ড ওরফে অ্যাডভেঞ্চারম্যান। ঘোরাঘুরি জেমির কাছে নতুন কিছু নয়। বিশ্বের নানা প্রান্তের দর্শনীয় জায়গাগুলো দেখতে তিনি যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে ঘুরে বেড়িয়েছেন এবং ব্যাংকক থেকে সাইকেলে করে যুক্তরাজ্যে নিজের বাড়িতে পৌঁছেছেন। ভ্রমণের প্রতি দুর্দমনীয় নেশার জন্যেই তার নাম দেওয়া হয়েছে 'অ্যাডভেঞ্চারম্যান'। খবর ইউরোনিউজ ডট ট্রাভেল-এর।

যদিও জেমির ভাষ্যে, তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না যে তিনি এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে পৃথিবীর সপ্তাশ্চর্য দেখে ফেলেছেন। "আমি নিজের গায়ে চিমটি কেটে বুঝার চেষ্টা করছি যে এটা সত্যি"- বলেন জেমি।

"এই সাত দিনের ব্যবধানে আমি বোধহয় ১২ ঘণ্টা ঘুমিয়েছি। এটা ছিল স্বপ্নের মতো। আমার শুধু মনে হচ্ছে, এটা কি আসলেই ঘটেছে?" বলেন জেমি ম্যাকডোনাল্ড।

পৃথিবীর সপ্তাশ্চর্য কি কি? 

চীনের মহাপ্রাচীর (গ্রেট ওয়াল অব চায়না) থেকে শুরু হয়েছিল জেমির এই রোমাঞ্চকর যাত্রা। এরপর দ্রুত তিনি একের পর এক সপ্তাশ্চর্যগুলো পরিদর্শন করতে পশ্চিমের দিকে চলে আসেন। তবে এই ভ্রমণ বাস্তবায়ন করতে খুবই বিচক্ষণতার সাথে পরিকল্পনা ও সময়সূচি ঠিক করতে হয়েছে তাকে। সাত দিনে ১৩টি ফ্লাইট, ১৬টি ট্যাক্সি, ৯টি বাস, ৪টি ট্রেন এবং একটি টোবোগ্যানে (স্লেজগাড়ির মতো এক ধরনের গাড়ি) যাতায়াতের মধ্যে সমন্বয় করতে হয়েছে তাকে।

View this post on Instagram

A post shared by Jamie McDonald (@adventureman)

জেমির দ্বিতীয় পরিদর্শনস্থল ছিল ভারতের আগ্রার তাজমহল। এরপরে তিনি গিয়েছেন জর্ডানের পেত্রাতে। এ বিষয়ে জেমি বলেন, "আমি আগে কখনো জর্ডানের পেত্রার কথা শুনিনি, তাই ওখানে গিয়ে কি দেখবো তা নিয়ে কোনো ধারণাই ছিল না। কিন্তু যখন আমি সেখানে পৌঁছালাম, মনে হলো ম্যাজিক্যাল কিছু দেখছি!"

বিশ্বের 'চতুর্থ আশ্চর্য' ছিল আবারও সেই ইউরোপে, আর সাতটির মধ্যে শুধুমাত্র রোমের কলোসিয়ামই তিনি আগে একবার দেখেছিলেন।

এরপরে সোজা লাতিন আমেরিকার পথ ধরেন জেমি এবং পৌঁছে যান ব্রাজিলের 'ক্রাইস্ট দ্য রিডিমার' এবং পেরুর 'মাচু পিচু' দেখতে। তার এই রেকর্ড ব্রেকিং ট্রিপ শেষ হয় মেক্সিকোর 'চিচেন ইটজা'তে গিয়ে।

জেমি বলেন, "আমি যখন মাচু পিচু দেখতে পাহাড়ের একদম চূড়ায় উঠি, ওই অবিশ্বাস্য মুহূর্তটা ছিল এই ট্রিপের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমার মনে হচ্ছিল, আমার উচিত বাড়ি ফিরে গিয়ে সন্তানদের নিয়ে এসে এই জাদুকরী বিস্ময় দেখা।"

এ ধরনের রোমাঞ্চকর ভ্রমণের পরিকল্পনা করা কি কঠিন?

জেমি ম্যাকডোনাল্ডের ভাষ্যে, "আমি এই পৃথিবীর সবচেয়ে বাজে পরিকল্পনাকারী, তাই এ ধরনের চ্যালেঞ্জ আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো ছিল!"

কিন্তু জেমি এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য তৈরি ছিলেন এবং এর জন্য তিনি ট্রাভেল টেক কোম্পানি ট্রাভেলপোর্ট এর সাহায্য নেন। জেমির পুরো ভ্রমণের মোট ৪৩টি ধাপের সবকিছু তারাই বুক করে দিয়েছে।

জেমি সবার প্রথমে পরিদর্শন করেছেন চীনের মহাপ্রাচীর। ছবি: অ্যাডভেঞ্চারম্যান/ট্রাভেলপোর্ট

"একদিন আমি একটা টার্মিনালে হারিয়ে গিয়েছিলাম এবং রোম থেকে লিসবনের ফ্লাইট মিস করে ফেলেছিলাম। সেদিন আমার মনে হয়েছিল, এখানেই শেষ! আমি হয়তো আমার ভ্রমণ শেষ করতে পারব না", বলেন জেমি।

কিন্তু সৌভাগ্যবশত পরের ফ্লাইটেই তিনি একটি আসন বুক করেন এবং তার রেকর্ড গড়ার স্বপ্ন বেঁচে যায়!

কেন এই ভ্রমণের পথ বেছে নিয়েছেন জেমি?

"আমি ভ্রমণ করতে ভালোবাসি, রোমাঞ্চকর অভিযানে যাওয়ার প্রতি আমার একটা নেশা আছে, কিন্তু এখন এটাকে অর্থবহ করে তোলা প্রয়োজন", বলেন জেমি।

ছোটবেলায় সিরিংগোমেলিয়া নামের একটি বিরল শারীরিক অসুস্থতার কারণে অনেক বছর হাসপাতালে থাকতে হয়েছিল জেমিকে। খেলাধুলা এবং অনেক চিকিৎসার পর ধীরে ধীরে তার স্বাস্থ্যের উন্নতি হয় এবং এক পর্যায়ে তিনি সেরে ওঠেন।

এরপর অনেক বছর পর যখন তিনি নিজে বাড়ি কেনার জন্য টাকা জমাচ্ছিলেন, তখন তার মনে হলো শৈশবের সেই হাসপাতালে একবার ঘুরে আসা দরকার।

হাসপাতালটি পরিদর্শন করে তাদের কাজ দেখে তার মন এতটাই বিচলিত হয়ে গেল যে, তিনি বাড়ি কেনার পরিকল্পনা বাতিল করে অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে দাতব্য সংস্থা খোলার পরিকল্পনা করলেন।

২০১৪ সালে 'অ্যাডভেঞ্চারম্যান' উপাধি পাওয়ার পর জেমি 'সুপার ফাউন্ডেশন' নামক দাতব্য সংস্থা খোলেন। এটা সেই সকল পরিবারকে সাহায্য করে যারা চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ করেন, কারণ যুক্তরাজ্যের পাবলিক হেলথ সার্ভিস এসব চিকিৎসার খরচ দেয় না।

"আমি চ্যালেঞ্জটা নিয়েছি কারণ ট্রাভেলপোর্ট বলেছে, আমি যদি বিশ্বরেকর্ড গড়তে পারি তাহলে তারা আমার প্রতি মাইল ভ্রমণের সমান একটি নির্দিষ্ট অংকের টাকা দান করবে", বলেন জেমি। 

আর জেমি ঠিক কত মাইল ভ্রমণ করেছেন জানেন? তার নিজের মুখেই শোনা যাক সেকথা, "২২,০০০ মাইল ভ্রমণ করেছি আমি। সুতরাং তারা সেরিব্রাল পালসিতে আক্রান্ত একটা শিশুর চিকিৎসার জন্য ২২,০০০ ডলার দেবে। ওই শিশুটির পায়ে ব্যথা এবং তার হাঁটাচলায় সমস্যা হয়। তাই এই অর্থসাহায্যের মাধ্যমে শিশুটির জীবন বদলে যাবে।"

Related Topics

টপ নিউজ

সপ্তাশ্চর্য / ভ্রমণ / গিনেস ওয়ার্ল্ড রেকর্ড / তাজমহল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া অভিযাত্রীর ঘরে ফেরার জন্য মায়ের ২৭ বছরের অপেক্ষা
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net