Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 July, 2026, 10:00 am
Last modified: 08 July, 2026, 10:06 am

Related News

  • জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
  • রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
  • মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব এলে ইতিবাচকভাবে বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী 
  • মক্কা চুক্তি কী ও বাংলাদেশ কেন এতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে?
  • ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 

বড় পরিসরে সম্প্রসারণের আগে বাংলাদেশসহ নির্বাচিত আন্তর্জাতিক বাজারে অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম সেবাদাতাদের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।
টিবিএস রিপোর্ট
08 July, 2026, 10:00 am
Last modified: 08 July, 2026, 10:06 am
ছবি: সংগৃহীত

সৌদি আরব ভ্রমণ আরও সহজ করতে 'প্যাকেজ ভিসা' নামে নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছে দেশটির কর্তৃপক্ষ। এ উদ্যোগের আওতায় পর্যটক ভিসার আবেদন সরাসরি ভ্রমণ বুকিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড় পরিসরে সম্প্রসারণের আগে বাংলাদেশসহ নির্বাচিত আন্তর্জাতিক বাজারে অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম সেবাদাতাদের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।

এ উদ্যোগ সৌদি আরবে ভ্রমণ সহজ করার বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ। পর্যটক ই-ভিসা চালুর পর দেশটি ভিসা অন অ্যারাইভাল সুবিধা এবং স্টপওভার ট্রানজিট ভিসাও চালু করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব উদ্যোগ সৌদি আরবের পর্যটন খাতের দ্রুত প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ২০২৫ সালে দেশটিতে ২ কোটি ৯০ লাখের বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব বলেন, প্যাকেজ ভিসা দর্শনার্থীদের জন্য সৌদি আরব ভ্রমণ আরও সহজ ও নির্বিঘ্ন করার অঙ্গীকারেরই প্রতিফলন।

তিনি বলেন, "সৌদি আরবের পর্যটন খাত দ্রুত বিকশিত হচ্ছে। এ প্রেক্ষাপটে প্যাকেজ ভিসা দর্শনার্থীদের জন্য ভ্রমণ আরও সহজ করার আমাদের অঙ্গীকারের প্রতিফলন। ভ্রমণ বুকিংয়ের সঙ্গে ভিসা ইস্যু প্রক্রিয়া যুক্ত করার মাধ্যমে আমরা দর্শনার্থীদের ভ্রমণ প্রক্রিয়া সহজ করছি এবং আরও বেশি ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করছি। এ উদ্যোগ পর্যটন খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করবে এবং ক্রমেই সহজলভ্য বৈশ্বিক গন্তব্য হিসেবে সৌদি আরবের অবস্থানকে শক্তিশালী করে তুলবে।"

নতুন ব্যবস্থার আওতায় যোগ্য ভ্রমণকারীরা একক বুকিং প্রক্রিয়ার মাধ্যমে ফ্লাইট, আবাসন ও ভিসার ব্যবস্থা করতে পারবেন। একই সঙ্গে ভ্রমণ পরিকল্পনায় ইভেন্ট, কার্যক্রম ও পর্যটন অভিজ্ঞতাও যুক্ত করার সুযোগ থাকবে।

নির্ধারিত সেবামান পূরণকারী এবং ২৪ ঘণ্টা গ্রাহক সহায়তা প্রদানকারী অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম সেবাদাতাদের মাধ্যমেই কেবল এ সেবা পাওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মসূচি সেবাদাতাদের আরও সমন্বিত ভ্রমণ প্যাকেজ দিতে, ভ্রমণ পরিকল্পনা সহজ করতে এবং পর্যটকদের দীর্ঘ সময় অবস্থানে উৎসাহিত করতে সহায়তা করবে।

সৌদি ট্যুরিজম অথরিটি বৈশ্বিক পর্যায়ে সৌদি আরবের পর্যটন গন্তব্যগুলো প্রচারণা চালানোর পাশাপাশি বিভিন্ন কর্মসূচি গ্রহণ, প্যাকেজ ও ব্যবসায়িক সহায়তার মাধ্যমে পর্যটন সেবা উন্নয়নে কাজ করছে। বর্তমানে সংস্থাটির ১৬টি প্রতিনিধি কার্যালয় ৩৮টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব ভ্রমণ / সৌদি আরব / ভ্রমণ / ভিসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
  • রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
  • মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব এলে ইতিবাচকভাবে বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী 
  • মক্কা চুক্তি কী ও বাংলাদেশ কেন এতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে?
  • ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net