Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে

আন্তর্জাতিক

সিএনএন
07 April, 2026, 04:25 pm
Last modified: 07 April, 2026, 04:39 pm

Related News

  • গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা
  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • দুর্যোগপূর্ণ আবহাওয়া: সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত   
  • ছয় ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টি, ভারী বর্ষণ থাকতে পারে আরও ২দিন
  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 

প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে

পোল্যান্ডের সিয়াজ দুর্গ দেখলে মনে হবে রূপকথার কোনো ছবি। কিন্তু বারোক স্থাপত্যের এই দুর্গের নিচেই আছে নাৎসিদের তৈরি বিশাল এক গোপন সুড়ঙ্গ বা কমপ্লেক্স।
সিএনএন
07 April, 2026, 04:25 pm
Last modified: 07 April, 2026, 04:39 pm
ছবি: সংগৃহীত

কানাডার শীতের প্রস্তুতি না থাকলে বিপদ। টরন্টো বা মন্ট্রিলে তাপমাত্রা যখন হিমাঙ্কের ২০ ডিগ্রি নিচে নেমে যায়, তখন মানুষ মাটির ওপর থেকে সোজা চলে যায় মাটির নিচে। সেখানে আছে 'পাথ' বা 'রেসো' নামের বিশাল ভূগর্ভস্থ শহর। অফিস, কেনাকাটা, আড্ডা—সব চলে মাটির নিচে। বাইরের হাড়কাঁপানো শীত সেখানে কোনো বাধাই নয়।

অন্যদিকে কাতারের চিত্র ঠিক উল্টো। গ্রীষ্মে তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এই প্রচণ্ড গরম থেকে বাঁচতে সেখানে তৈরি হয়েছে শীতাতপনিয়ন্ত্রিত কৃত্রিম 'বন'। দোহার গেওয়ান দ্বীপে 'ক্রিস্টাল ওয়াক' নামের এই পথে হাঁটলে মনে হবে না আপনি মরুভূমির দেশে আছেন। মাথার ওপর কৃত্রিম ডালপালা আর ক্রিস্টালের ছাদ রোদ আটকে দেয়।

নামিবিয়া বিশ্বের অন্যতম শুষ্ক দেশ। কিন্তু সেখানেও এখন তৈরি হচ্ছে বিশ্বমানের ওয়াইন। নামিব মরুভূমির প্রান্তে নিউরাস ওয়াইন এস্টেট জালের নিচে আঙুর চাষ করছে। বাবুন বা বানরের হাত থেকে ফসল বাঁচাতেই এই ব্যবস্থা।

পোল্যান্ডের সিয়াজ দুর্গ দেখলে মনে হবে রূপকথার কোনো ছবি। কিন্তু বারোক স্থাপত্যের এই দুর্গের নিচেই আছে নাৎসিদের তৈরি বিশাল এক গোপন সুড়ঙ্গ বা কমপ্লেক্স। কথিত আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লুট করা সোনাভর্তি একটি ট্রেন নাকি এখানে লুকানো ছিল। আজও তা রহস্যঘেরা।

সেখান থেকে চার ঘণ্টার পথ পেরলেই ক্রাকো শহরের কাছে মিলবে ঐতিহাসিক ওয়িলিকজকা লবণ খনি। ১৯৭৮ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়। মাটির নিচে ১৫০ মাইলের বেশি সুড়ঙ্গ। পর্যটকেরা চাইলে এখানকার লোনা দেয়ালে চেটে দেখতে পারেন!

হলিউড তারকা রবার্ট ডি নিরো ও তাঁর সহযোগীরা ইউরোপজুড়ে 'নোবু' হোটেল চেইনের ব্যবসা বাড়াচ্ছেন। রোমেও তাঁরা নতুন শাখা খুলেছেন।

তবে ধনীদের নতুন পছন্দ এখন তুরস্কের বোড্রাম উপদ্বীপের 'প্যারাডাইস বে'। এখানে ভিলা মাচাকিজির মতো জায়গায় এক রাত থাকতেই খরচ হতে পারে প্রায় ৫০ হাজার ডলার (প্রায় ৬০ লাখ টাকা)। যা চাইবেন, যেভাবে চাইবেন—সবই হাতের মুঠোয় এনে দেওয়ার প্রতিশ্রুতি দেন এখানকার ব্যবস্থাপকরা।

লন্ডনের টিউব রেলে সাধারণত খাওয়া নিষেধ। কিন্তু ভিক্টোরিয়া লাইনের একটি পুরোনো অকেজো বগিতেই গড়ে উঠেছে রেস্তোরাঁ 'সাপারক্লাব ডট টিউব'। ৩৬ জন অতিথি সেখানে বসে আয়েশ করে খেতে পারেন। পুরোনো দিনের ট্রেনের সিটে বসে এমন ভোজ ভোজনরসিকদের জন্য নিঃসন্দেহে ভিন্ন এক অভিজ্ঞতা।

 

Related Topics

টপ নিউজ

ভ্রমণ / আবহাওয়া / সুড়ঙ্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা
  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • দুর্যোগপূর্ণ আবহাওয়া: সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত   
  • ছয় ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টি, ভারী বর্ষণ থাকতে পারে আরও ২দিন
  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net