Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
দুই জার্মান ছাত্রের ফ্রিৎস কোলা এখন কোকা-কোলার জন্য চ্যালেঞ্জ!

ফিচার

টিবিএস ডেস্ক
12 March, 2023, 11:55 am
Last modified: 12 March, 2023, 12:05 pm

Related News

  • অ্যালুমিনিয়ামের ক্যান আটকে আছে উপসাগরে, ভারতে মিলছে না ডায়েট কোক
  • কোক না পেপসি?
  • মধ্যপ্রাচ্যে পেপসির একচ্ছত্র আধিপত্য; কোকা-কোলা কেন এখানে কোণঠাসা হয়ে আছে?
  • প্লাস্টিক বর্জ্যে সমুদ্র দূষণ করা শীর্ষ দশ দেশের তালিকায় বাংলাদেশ: প্রতিবেদন
  • কোকা-কোলার পর এবার ড. পেপারের কাছেও ‘সোডা যুদ্ধে' হার পেপসির, সংকটে ভবিষ্যৎ

দুই জার্মান ছাত্রের ফ্রিৎস কোলা এখন কোকা-কোলার জন্য চ্যালেঞ্জ!

টেকসই পরিবেশও ফ্রিৎস কোলার আরেকটি লক্ষ্য, যে কারণে তারা কেবল কাঁচের বোতলেই তাদের পণ্য বিক্রি করে। প্রতিষ্ঠাতা মিরকো জানান “আপনি কখনোই আমাদের বোতলগুলোকে সমুদ্র সৈকতে কিংবা সাগরে ভাসতে দেখবেন না।”
টিবিএস ডেস্ক
12 March, 2023, 11:55 am
Last modified: 12 March, 2023, 12:05 pm

হামবুর্গ কলেজের ডর্মে থাকার সময় এক রাতে ঠাণ্ডা পিজ্জা আর কোক খেতে খেতে দুইজনের মাথা থেকে এক নতুন আইডিয়া বেরিয়ে আসলো। মিরকো ভোলফ ভিগার্ট আর লরেঞ্জ হাম্পল নামের দুই তরুণের ব্যবসার আইডিয়া বেশ আকর্ষণীয়ই বলা চলে। তারা এক নতুন ধরনের কোলা তৈরি করবেন। সারা পৃথিবীজুড়ে রাজত্ব করা অন্য ব্র্যান্ডটির তুলনায় তাদের কোলাটি আলাদা হবে, হবে আরও ভালো। চিনির পরিমাণ থাকবে কম, ক্যাফেইনের পরিমাণ হবে বেশি আর সাথে ফ্লেভারটিও থাকবে পরিচিত। কোথা থেকে শুরু করবে সেটি জানা না থাকলেও নতুন এই কোলা উৎপাদনের জন্য তারা তুলে ফেললেন ৭ হাজার ডলার, একইসাথে নামের রেজিস্ট্রেশনের পাশাপাশি খুঁজে বের করলেন কোলার ফর্মুলা তৈরি করার জন্য একজন ম্যানুফ্যাকচারারকে। 

কিছুটা সময় লাগলেও ফর্মুলা বের করতে খুব বেশি সময় লাগেনি। বেশ কিছু ট্রায়াল অ্যান্ড এররের পর তাদের নিখুঁত কোলা রূপ নিল বাস্তবতায়। নিজস্ব কোলা প্রথমবার বের হওয়ার পর এক পার্টির আয়োজন করা হলো: পরদিন সকাল পর্যন্ত বন্ধুদের সাথে পার্টি করা দুই তরুণ নিজেদের কোলাকে সফল হিসেবেই ধরে নিয়েছিলেন। এক ফোক্সভাগেন ভ্যানে করে ২৪টি বোতলভর্তি ২৪০টি বক্স ডেলিভারি করা হয় উত্তর জার্মানির বিভিন্ন প্রান্তে। 

ফ্রিৎস কোলার দুই প্রতিষ্ঠাতা মিরকো এবং লরেঞ্জ; ছবি: হামবুর্গার আবেন্টব্লাট

৪৮ বছর বয়সী মিরকো এখন পুরনো দিনগুলোর কথা মনে করে হাসেন, যখন তাদের জীবন ছিল অভাব, স্বপ্ন আর পার্টিতে ভরপুর। শহরের বার, ক্যাফে আর রেস্তোরাঁগুলোতে গিয়ে সেখানকার মালিকদের সাথে কথা বলে তাদের বানানো কোলাকে বিক্রি করার সুযোগ দেওয়ার অনুরোধ জানাতেন তারা। মালিকরাও অবাক হয়ে যেতেন বিশ্বের অন্যতম বড় মনোপলি কোকাকোলাকে চ্যালেঞ্জ করার এই দুঃসাহস দেখে, যাদের কাছে পুনঃব্যবহারযোগ্য কাঁচের বোতলে কোলা সরবরাহ করা হতো।

বিশ বছর পর, ফ্রিৎস কোলা কোম্পানিতে এখন ৩০০ কর্মী কাজ করছেন, যেটি পুরো ইউরোপজুড়ে সরবরাহ করা হয়। পাঁচটি কারখানায় উৎপাদিত হওয়া এই কোলা এখন জার্মানিতে বেশ পরিচিত একটি পানীয়, একইসাথে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মতো কেদ্রীয় ইউরোপের দেশগুলোতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। বার্লিনের অনেক দোকানেই কেবল এই কোলাই পাওয়া যায়। মিরকো কখনোই ভাবেননি যে, তার ছেলেবেলার বন্ধুর সাথে ব্যবসায় নেমে পড়া এই কোলা একদিন মহাদেশজুড়ে মিউজিক ফেস্টিভাল স্পন্সর করবে, দৃষ্টিনন্দন বিজ্ঞাপন অভিযান পরিচালনা করবে। 

ফ্রিৎস কোলার 'ওয়েক আপ, ম্যান' বিজ্ঞাপন সিরিজে পুতিনের ছবি; ছবি: অ্যাডস অফ দ্য ওয়ার্ল্ড

হামবুর্গে থাকা ফ্রিৎস কোলার অত্যাধুনিক হেডকোয়ার্টারে বসে মিরকো জানালেন, "আমরা দক্ষিণে ফ্রান্স এবং স্পেনের দিকে নজর দিচ্ছি, যেখানে আমরা স্থানীয়ভাবেই কোলা উৎপাদন করবো।" মার্কেটিং, কমিউনিকেশন এবং ব্যবসার পুরোটাই হেডকোয়ার্টার থেকেই নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে, কারখানাগুলো জার্মানির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে; উত্তরে থাকা কারখানা থেকে স্ক্যান্ডিনেভিয়ায়, পূর্বে থাকা কারখানা থেকে পোল্যান্ড এবং চেক রিপাবলিকে, পশ্চিমে থাকা কারখানা থেকে বেলজিয়াম, নেদারল্যান্ড এবং যুক্তরাজ্যে এবং দক্ষিণে থাকা কারখানা থেকে অস্ট্রিয়া, সুইজারল্যান্ডসহ দক্ষিণের দেশগুলোতে ফ্রিৎস কোলা পাঠানো হয়। 

হেডকোয়ার্টারের মিটিং রুমে গেলে কোম্পানির উৎপাদন করা লেমন, অরেঞ্জ, অ্যাপল, রুবার্বের মতো বিভিন্ন ফ্লেভারের নাম চোখে পড়বে, যেগুলো গত দুই দশক ধরে তারা কোম্পানির বৃদ্ধির সাথে সাথে বের করেছে। তবে সবার আগে চোখে পড়বে কোম্পানির সাদা-কালো লোগো, যেখানে দুইজন ব্যক্তির হাসিমুখ দেখা যায়। এই দুইজন মূলত দুই প্রতিষ্ঠাতা মিরকো আর লরেঞ্জই। বাজেটের সমস্যায় ডিজাইনার নিয়োগ দিতে পারেননি তারা, তাই তখন নিজেদের বিশ্ববিদ্যালয়ের পিংপং রুমের সাদা দেয়ালকে পেছনে রেখে নিজেদের ছবি তোলেন তারা। এরপর এক দোকানে গিয়ে ছবিটিকে ডিজিটালাইজ করে তাদের এক বন্ধুকে বলেন লোগোর ছায়া তৈরি করে দিতে। তারপর থেকে ফ্রিৎস কোলার লোগো সাদা-কালোই রয়ে গিয়েছে, কারণ সাদা-কালো লোগো প্রিন্ট করা রঙিন কালির তুলনায় সস্তা। বর্তমানে এই লোগো কোম্পানিটির মতোই বহুল পরিচিত। 

ফ্রিৎস কোলার বোতল; ছবি: ফ্রিৎস কোলা

ফ্রিৎস কোলার এই সাফল্য মূলত তাদের মৌলিকত্ব। এছাড়াও স্থানীয় পণ্য হওয়াও আরেকটি কারণ বলে ব্যাখ্যা করেছেন স্পেনের ইএসআইসি বিজনেস অ্যান্ড মার্কেটিং স্কুলের অধ্যাপক ফ্রান্সিস্কো তোরেব্লাঙ্কা। কোলার ফ্লেভারের সাথে সাথে এর অস্থির লোগো এবং নামও (ইংরেজি 'কে' অক্ষর দিয়ে শুরু Kola) এটিকে পরিচিত করে তুলতে সাহায্য করেছে। তাছাড়া প্রতিষ্ঠানটির গল্পের সাথে তাদের উদ্দেশ্য তুলে ধরাও এ ব্যাপারে সাহায্য করেছে। 

স্পেনের বাজারে ঢোকার প্রসঙ্গে মিরকো জানান, "নতুন ভোক্তারা নতুন ধরনের পণ্য খোঁজেন। [পরিবহন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন হওয়ায়] আমাদের মধ্যে যোগাযোগ বাড়ছে, এবং সবাই নতুন পণ্যের স্বাদ নিয়ে দেখতে চান।" ইতিমধ্যেই স্পেনের হাজারের বেশি বার ও রেস্তোরাঁয় ফ্রিৎস কোলা পৌঁছিয়ে গিয়েছে। 

কোম্পানি শুরু করার আগেই ব্র্যান্ডের নাম কী হবে তা নিয়ে সম্ভাব্য ভোক্তাদের কাছে জরিপ করেছিলেন দুই প্রতিষ্ঠাতা। হামবুর্গ এবং উত্তর জার্মানির কয়েকটি শহরে এই জরিপ পরিচালনা করা হয়। "অ্যালসার হ্রদের নামে অ্যালস্টার কোলা, এলবা নদীর নামে এলবা কোলা, নর্দার্ন কোলা এবং একটি সাধারণ পুরুষ জার্মান নাম ফ্রিৎস কোলা তালিকায় ছিল। শপিং মলের সামনে দাঁড়িয়ে ভোক্তাদের কাছে নামের ব্যাপারে জানতে চাওয়া হয়। ফ্রেডরিখ নামের সংক্ষিপ্ত রূপ 'ফ্রিৎস'-ই শেষমেশ বেশি ভোট পায়। অন্যদিকে ভিন্ন কিছু করার লক্ষ্য থাকায় কোলা শব্দের প্রথম অক্ষর 'সি' কে বদলে 'কে' করা হয়," বলে নামকরণের ইতিহাস ব্যাখ্যা করেন মিরকো।

অন্য উদ্যোগ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ফ্রিৎস কোলা ছেড়ে চলে যান লরেঞ্জ হাম্পল। তবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে অখুশি নন মিরকো। তিনি জানান, "আমাদের লক্ষ্য ইউরোপের বার এবং ক্যাফেতে নিজেদেরকে এক নম্বর কোলা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা।" কোম্পানির বর্তমান উপাত্ত অনুযায়ী, বাজারের ৪% তাদের দখলে। 

বিভিন্ন ফ্লেভারের ফ্রিৎস কোলা; ছবি: অ্যাজ সেভেন মারভিলহাজ

যদিও জার্মানির প্রত্যেক সুপারমার্কেটে ফ্রিৎস কোলা দেখা যাবে, তারপরেও কোকাকোলার ক্যান এবং প্লাস্টিক বোতলের সাথে পাল্লা দেওয়া অসম্ভব। তবে সেটি তাদের টার্গেট অডিয়েন্সও নয়। প্রতিষ্ঠাতারা চেয়েছিলেন তাদের কোলা খাওয়া হবে বিশেষ অনুষ্ঠানে বা পার্টিতে, নিয়মিত নয়। এ কারণেই তারা বৈধ মাত্রার মধ্যে সর্বোচ্চ ক্যাফেইন (প্রতি ১০০ মিলিমিটারে ২৫ মিলিগ্রাম ক্যাফেইন) তাদের পানীয়তে যুক্ত করেছেন। ফ্রিৎস কোলাতে চিনির পরিমাণও কম, সাথে হালকা লেবুর স্বাদও রয়েছে। তাছাড়া এটা বিক্রিও হয় ছোট আকারের ০.২ এবং ০.৩৩ লিটারের বোতলে। নিলসেন ডেটার উপাত্ত অনুযায়ী, জার্মান বার এবং রেস্তোরাঁয় বহু বছর ধরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রিৎস কোলা, যাদের বিক্রি পেপসির চেয়েও বেশি। 

টেকসই পরিবেশও প্রতিষ্ঠানটির আরেকটি লক্ষ্য, যে কারণে তারা কেবল কাঁচের বোতলেই তাদের পণ্য বিক্রি করে। জার্মানিসহ কেন্দ্রীয় ইউরোপের অন্যান্য দেশে বোতল ফেরত দেওয়ার পদ্ধতি রয়েছে, যেটি ৫০ বার রিফিল করা যায়। দূরবর্তী অন্যান্য দেশে তারা রিসাইকেল হতে সক্ষম এমন বোতল ব্যবহার করা হয়। মিরকো জানান "আপনি কখনোই আমাদের বোতলগুলোকে সমুদ্র সৈকতে কিংবা সাগরে ভাসতে দেখবেন না।"


সূত্র: এল পাইস

Related Topics

টপ নিউজ

প্লাস্টিক দূষণ / কোকা-কোলা / ফ্রিৎস কোলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • অ্যালুমিনিয়ামের ক্যান আটকে আছে উপসাগরে, ভারতে মিলছে না ডায়েট কোক
  • কোক না পেপসি?
  • মধ্যপ্রাচ্যে পেপসির একচ্ছত্র আধিপত্য; কোকা-কোলা কেন এখানে কোণঠাসা হয়ে আছে?
  • প্লাস্টিক বর্জ্যে সমুদ্র দূষণ করা শীর্ষ দশ দেশের তালিকায় বাংলাদেশ: প্রতিবেদন
  • কোকা-কোলার পর এবার ড. পেপারের কাছেও ‘সোডা যুদ্ধে' হার পেপসির, সংকটে ভবিষ্যৎ

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net