Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
জিন্সের পকেটের ওপর ধাতব চাকতি ব্যবহারের রহস্য কী?

ফিচার

টিবিএস ডেস্ক
06 January, 2023, 03:50 pm
Last modified: 06 January, 2023, 04:02 pm

Related News

  • ১৯৫২ সালে ওয়াশিংটনের আকাশে ইউএফও-র পিছু নিয়েছিল যুদ্ধবিমান; ৭০ বছরেও অমীমাংসিত যে রহস্য
  • ‘আব্রা-কাডাব্রা’ শব্দটির অর্থ কী?
  • দানব, ভিনগ্রহী প্রাণীর আস্তানা নাকি প্রকৃতির রূপ? বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের আড়ালে
  • হাজার বছরেও নষ্ট হয় না মধু! এর বৈজ্ঞানিক রহস্য কী?
  • জিন্সের প্যান্টের কোমরে ছোট পকেটটি কেন থাকে?

জিন্সের পকেটের ওপর ধাতব চাকতি ব্যবহারের রহস্য কী?

সাধারণত জিন্সের পকেটের চার কোণায় এই গোলাকার ধাতব চাকতিগুলো পাওয়া যায়; এগুলো 'রিভেট' নামে পরিচিত।
টিবিএস ডেস্ক
06 January, 2023, 03:50 pm
Last modified: 06 January, 2023, 04:02 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

ফ্যাশন জগতে জিন্স অতি পরিচিত ও পুরনো নাম। যুগ পাল্টালেও জিন্স অপ্রচলিত হয়ে যায়নি, বরং সময়ের সাথে সাথে জিন্সের নকশায় এসেছে নানা পরিবর্তন এবং আরও জনপ্রিয় হয়েছে এই পোশাক। জিন্সের নকশায় খুবই পরিচিত একটি বৈশিষ্ট্য হলো, এর মধ্যে থাকা ছোট ছোট ধাতব চাকতি। কিন্তু আপনি কি জানেন এই ধাতব চাকতিগুলো আসলে কেন রাখা হয় জিন্সে? কিংবা এখন এগুলোর ব্যবহার কমে আসলেও, আগে কেন রাখা হতো?

সাধারণত জিন্সের পকেটের চার কোণায় এই গোলাকার ধাতব চাকতিগুলো পাওয়া যায়; এগুলো 'রিভেট' নামে পরিচিত। ১৮৭০'র দশক থেকে এই ধাতব চাকতির ডিজাইন লিভাইস জিন্সের অতি পরিচিত বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। ব্র্যান্ডটির টেকসই ও টপ-নচ মানের জন্য সুখ্যাতি পাওয়ার পেছনেও এটিও একটি কারণ।  

আমেরিকান দর্জি জ্যাকব ডেভিস সর্বপ্রথম ট্রাউজারের মধ্যে 'রিভেট' যুক্ত করেন। কাপড়ের মধ্যে ছিদ্র করে এই ধাতব চাকতিগুলো বসিয়ে দেওয়া হতো। ১৮৭৩ সালে লিভাই স্ট্রস অ্যান্ড কোম্পানি এই ডিজাইনের পেটেন্ট নেয় এবং ধাতব রিভেট লিভাইসের বিখ্যাত নীলরঙা জিন্সের এক অত্যাবশ্যকীয় অংশ হয়ে দাঁড়ায়।

জিন্সের মধ্যে রিভেট থাকার কার্যকারিতা কী তা নিয়ে আগেপরে অনেকেই মাথা ঘামিয়েছেন। তবে এবার একজন কৌতূহলী রেডইট ব্যবহারকারী এর শুরু থেকে শেষ পর্যন্ত জানার পণ করেছিলেন। নিজের জিন্সে থাকা ধাতব চাকতিগুলোর ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন- "সব জিন্সের মধ্যেই এই জিনিসগুলো (রিভেট) আছে। এগুলো রাখার পেছনে উদ্দেশ্য কী? এগুলোর কোনো কার্যকারিতা আছে কী? আর যদি না থাকে, তাহলে কেনই বা জিন্সের মধ্যে এগুলো রাখা হয়েছে?"

প্রতীকী ছবি/সংগৃহীত

যারা এই প্রশ্নের উত্তর সঠিক জানতেন না, তারাও অনুমানের ওপর ভিত্তি করে উত্তর দিয়েছেন। একজন মজা করে লিখেছেন, "ড্রায়ার থেকে দ্রুত কাপড় বের করে ফেলার সাজা হিসেবে"; আবার আরেকজন লিখেছেন- জিন্সের পকেটে মোবাইল ফোন রাখার পর ফোনের স্ক্রিনে আঁচড়ের দাগ ফেলে দেওয়াই এদের উদ্দেশ্য!"

তৃতীয় আরেক ব্যক্তি অবশ্য আরও ভালো আইডিয়া নিয়ে হাজির হয়েছেন। তিনি মন্তব্য করেছেন, "শুরুর দিকে যখন ডেনিম প্যান্ট শ্রমিকদের পোশাক ছিল, তখন এগুলোকে টেকসই করে তুলতে রিভেট ব্যবহার করা হতো। সময়ের সাথে সাথে রিভেটের প্রয়োজন শেষ হয়ে গেছে, কিন্তু এর আবেদন এখনো রয়েই গেছে।"

আর এখানেই রয়েছে আসল উত্তর...

১৮৭০'র দশকে শ্রমজীবী মানুষেরা জিন্স পরিধানের সময় যে সমস্যার মুখোমুখি হতেন তা হলো, জিন্সের পকেটের কোণা দ্রুত ছিঁড়ে যেত বা খুলে আসতো। তখনই দর্জি জ্যাকব ডেভিস এগিয়ে আসেন 'রিভেট' ব্যবহারের আইডিয়া নিয়ে। জিন্সের পকেটের কোণা এবং জিপার বরাবর মূল জায়গায়, এগুলো ধাতব চাকতি দিয়ে আটকে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।

বর্তমান যুগে জিন্স ছিঁড়ে যাওয়া ঠেকাতে রিভেটের দরকার পড়ে না বললেই চলে, কারণ আজকাল আর কেউ জিন্স পরে দিনরাত খনিতে কাজ করেন না!

কিন্তু তবুও এখনো প্রায়ই জিন্সের মধ্যে ধাতব চাকতিগুলো দেখা যায়- আর সেটা নিছকই সুন্দর নকশার জন্য। জিন্সের সামনে যেমন অনেক সময় ছোট্ট পকেট থাকে সৌন্দর্য্য বর্ধনের জন্য, ঠিক তেমনই। আর হ্যাঁ, এই পকেটও কিন্তু লিভাইসের আরেকটি আদি বৈশিষ্ট্য যা 'ওয়াচ পকেট' নামে পরিচিত ছিল।

এই ওয়াচ পকেটের প্রয়োজনীয়তাও এখন ফুরিয়েছে, কারণ ঘড়ি এখন সবাই হাতেই পরে কিংবা মোবাইলে সময় দেখে নেয়। কিন্তু রিভেটের মতোই, এখনও অনেক জিন্সে ওয়াচ পকেট রাখা হয় সেই পুরনো দিনের জিন্সের ফ্যাশনের আবেদন ধরে রাখতে।

সূত্র: ল্যাড বাইবেল 

Related Topics

টপ নিউজ

লিভাইস / জিন্স / ধাতব চাকতি / রিভেট / রহস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ১৯৫২ সালে ওয়াশিংটনের আকাশে ইউএফও-র পিছু নিয়েছিল যুদ্ধবিমান; ৭০ বছরেও অমীমাংসিত যে রহস্য
  • ‘আব্রা-কাডাব্রা’ শব্দটির অর্থ কী?
  • দানব, ভিনগ্রহী প্রাণীর আস্তানা নাকি প্রকৃতির রূপ? বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের আড়ালে
  • হাজার বছরেও নষ্ট হয় না মধু! এর বৈজ্ঞানিক রহস্য কী?
  • জিন্সের প্যান্টের কোমরে ছোট পকেটটি কেন থাকে?

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net