Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
বড় হারে মিশন শেষ বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
15 June, 2022, 03:45 am
Last modified: 15 June, 2022, 03:48 am

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

বড় হারে মিশন শেষ বাংলাদেশের

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে খালি হাতেই ফিরতে হলো বাংলাদেশকে। গ্রুপের তলানির দল হিসেবে মিশন শেষ হলো তাদের।
টিবিএস রিপোর্ট
15 June, 2022, 03:45 am
Last modified: 15 June, 2022, 03:48 am

হারে শুরু, হারেই শেষ। লড়াই করলেও মিললো না বলার মতো কোনো গল্প। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে খালি হাতেই ফিরতে হলো বাংলাদেশকে। মঙ্গলবার কুয়ালা লামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ৪-১ গোলে হেরে গেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।  

এই হারে 'ই' গ্রুপ থেকে কোনো পয়েন্ট পেয়েই বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে ২-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ২-১ গোলে হার মানে বাংলাদেশ। গ্রুপের তলানির দল হিসেবে বাছাই শেষ করলো তারা। 

ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে মালয়েশিয়া। প্রথম ২০ মিনিট মুহুর্মুহু আক্রমণের মাধ্যমে বাংলাদেশ শিবিরকে তটস্থ  রাখে স্বাগতিকরা। ম্যাচের ৪র্থ মিনিটেই গোলের সুযোগ তৈরি করে মালয়েশিয়া। কিন্তু ডিফেন্ডার করবিন ওংয়ের হেড অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়। 

দুই মিনিট পর স্বাগতিকদের অধিনায়ক মোহাম্মদ শফিক আহমদের ডান পায়ের শট সাইড বারে লেগে ফিরে আসে। ১৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় মালয়েশিয়া। বক্সের ভেতর ফরহাদকে বিপজ্জনকভাবে ফাউল করায় ফাহাদের বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সাফাভি রাশিদ। 

৩১তম মিনিটে গোল করে খেলায় সমতা ফেরায় বাংলাদেশ। বিশ্বনাথের লং থ্রোয়ে রাকিবের ফ্লিকের পর ইব্রাহিম হেড করে জাল খুঁজে নেন। তুর্কমেনিস্তান ম্যাচেও একইভাবে গোল পান এই ফরোয়ার্ড। ৭ মিনিট পরই আবার এগিয়ে যায় মালয়েশিয়া। ডিওন কুলসের বাঁ পায়ের জোড়ালো শটে পরাস্ত হন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। 

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় মালয়েশিয়া। ৪৭ মিনিটে শফিক আহমেদ গোল করে মালয়েশিয়াকে ৩-১ গোলে এগিয়ে দেন। ম্যাচের ৭৩ মিনিটে স্বাগতিক দলের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন ডারেন লক।

Related Topics

বাংলাদেশ ফুটবল দল / মালয়েশিয়া ফুটবল দল / এএফসি এশিয়ান কাপ বাছাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net