Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
অনেক বিতর্কের ম্যাচে অস্ট্রেলিয়ার বড় জয়

খেলা

11 December, 2021, 12:55 pm
Last modified: 11 December, 2021, 01:00 pm

Related News

  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

অনেক বিতর্কের ম্যাচে অস্ট্রেলিয়ার বড় জয়

নো বলের ছড়াছড়ি, প্রযুক্তির গোলাযোগ, বিদ্যুৎ বিভ্রাট; সবই ছিল ব্রিসবেন টেস্টে। এত কিছুর মাঝেও ব্যাটে-বলে দাপট দেখিয়ে গেছে অস্ট্রেলিয়া।
11 December, 2021, 12:55 pm
Last modified: 11 December, 2021, 01:00 pm

বেন স্টোকস টানা চারটি নো বল করে গেলেন, একটিও ধরতে পারলেন না আম্পায়ার। আরও অবাক করা খবর, প্রথম ৫ ওভারে ১৪টি নো বল করেছেন ইংলিশ এই অলরাউন্ডার, এর মধ্যে কেবল একটি ধরতে পেরেছেন আম্পায়ার। প্রযুক্তির গোলাযোগও দেখা গেছে ভরপুর। শেষমেষ বিদ্যুৎ বিভ্রাট! চতুর্থ দিন বিদ্যুৎ-বিভ্রাটে প্রায় ২৫ মিনিট টিভিতে সরাসরি সম্প্রচার দেখা যায়নি।

এতকিছুর মাঝে একটা ব্যাপার ছিল দারুণ ধারাবাহিক, সেটা ব্যাটে-বলে অস্ট্রেলিয়ার দাপট। তাই অনেক বিতর্কের এই ম্যাচে জয় তুলে নিতে কোনো বেগই পেতে হয়নি স্বাগতিকদের। ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। অধিনায়কত্বের অভিষেকটা ঝলমলে হলো প্যাট কামিন্সের। 

মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও প্যাট কামিন্সের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে ডেভিড ওয়ার্নারের ৯৭, মার্নাস ল্যাবুশেনের ৭৪ ও ম্যাচসেরা ট্রাভিস হেডের ১৫২ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪২৫ রান তোলে অজিরা। 

প্রথম ইনিংসেই ২৭৮ রানের বড় লিড পায় অস্ট্রেলিয়া, ইনিংস হারের শঙ্কায় পড়ে যায় ইংল্যান্ড। অধিনায়ক জো রুটের ৮৯ ও দাভিদ মালানের ৮২ রানে ইনিংস হার এড়ালেও অস্ট্রেলিয়াকে মাত্র ২০ রানের লক্ষ্য দেয় তারা। যা এক উইকেট হারিয়েই পেরিয়ে যায় ঘরের মাঠের দলটি। 

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৪৭

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪২৫

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১০৩ ওভারে ২৯৭ (মালান ৮২, রুট ৮৯, স্টোকস ১৪, পোপ ৪, বাটলার ২৩, ওকস ১৬, রবিনসন ৮, উড ৬; স্টার্ক ১/৭৭, হ্যাজেলউড ১/৩২, কামিন্স ২/৫১, লায়ন ৪/৯১, গ্রিন ২/২৩)।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ২০) ৫.১ ওভারে ২০/১ (ক্যারি ৯, হ্যারিস ৯*, লাবুশেন ০*; রবিনসন ১/১৩, ওকস ০/৩)।

ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী

ম্যাচসেরা: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)

সিরিজ: পাঁচ টেস্টের সিরিজের অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে 

Related Topics

টপ নিউজ

অ্যাশেজ সিরিজ / অস্ট্রেলিয়া ক্রিকেট দল / ইংল্যান্ড ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net