Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের

খেলা

টিবিএস রিপোর্ট
05 March, 2025, 03:40 pm
Last modified: 05 March, 2025, 03:48 pm

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর
  • পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের

১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ১৭০ ম্যাচে ১২টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরিসহ ৪৩.২৮ গড় ও ৮৬.৯৬ স্ট্রাইক রেটে ৫ হাজার ৮০০ রান করেছেন স্মিথ। সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় অজি ব্যাটসম্যানদের মধ্যে তিনি ষষ্ঠ, এর মধ্যে একজনের গড় কেবল তার চেয়ে বেশি।
টিবিএস রিপোর্ট
05 March, 2025, 03:40 pm
Last modified: 05 March, 2025, 03:48 pm

শিরোপায় চোখ থাকলেও অস্ট্রেলিয়ার পথচলা সেমি-ফাইনালে থেমে গেছে। ভারতের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি বিদায় নিয়েছে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই হারের পর দিন ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে নিলেন স্টিভেন স্মিথ। সেরা আট দলের আসরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ এই ব্যাটসম্যান ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। 

৩৫ বছর বয়সে এই ফরম্যাটকে বিদায় বললেন অজি এই তারকা ব্যাটসম্যান। ফর্ম, বয়স, কার্যকারিতা বিবেচনায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মিশনেও হয়তো স্মিথ থাকতে পারতেন। কিন্তু নিজেই তেমনটা মনে করেন না। আগামী বিশ্বকাপের জন্য দল গড়ার পথ তৈরি করে দিতে চান ডানহাতি এই ব্যাটসম্যান। খেলা চালিয়ে যেতে চান টেস্ট ও টি-টোয়েন্টিতে। 

সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে হারের পরই অবসরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন স্মিথ, ড্রেসিং রুমে জানিয়ে দেন সতীর্থদের। আজ দিলেন ঘোষণা। অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপ জেতা এই ব্যাটসম্যান অবসরের ঘোষণায় বলেছেন, 'এটা দারুণ এক ভ্রমণ ছিল, প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। অসাধারণ সময় কেটেছে এবং দুর্দান্ত সব স্মৃতি আছে! দারুণ সব সতীর্থকে সঙ্গী করে দুটি বিশ্বকাপ জয় করা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেওয়ার উপযুক্ত সুযোগ এখনই। তাই আমার মনে হয়েছে, জায়গা করে দেওয়ার সঠিক সময় এসেছে।'

২০১০ সালের ফেব্রুয়ারিতে মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় স্মিথের। ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১৭০টি ওয়ানডে খেলেছেন তিনি, ব্যাটিং করেছেন ১৫৪ ম্যাচে। ৪৩.২৮ গড় ও ৮৬.৯৬ স্ট্রাইক রেটে রান করেছেন ৫ হাজার ৮০০। সেঞ্চুরি করেছেন ১২টি, আছে ৩৫টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ১৬৪ রানের। সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায় তিনি ছয় নম্বরে। তবে উপরে থাকা পাঁচজনের মধ্যে কেবল ডেভিড ওয়ার্নারের (৪৫.৩০) গড় স্মিথের চেয়ে বেশি।

২০১৫ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা হয় স্মিথের। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের স্বীকৃতি পান দুবার। এসব সুখস্মৃতি সঙ্গে করে বিদায় নেওয়া স্মিথ টেস্টে আরও পথ পাড়ি দিতে চান। বলেছেন, 'টেস্ট ক্রিকেট আমার কাছে সর্বোচ্চ প্রাধান্যের হয়েই থাকছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে, এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর ও পরে দেশের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। আমার বিশ্বাস, এখানে আমার আরও অনেক অবদান রাখার সুযোগ আছে।'

Related Topics

টপ নিউজ

স্টিভ স্মিথ / ওয়ানডে / অবসর / অস্ট্রেলিয়া ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর
  • পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net