Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

খেলা

সিএনএন
12 November, 2025, 12:40 pm
Last modified: 12 November, 2025, 12:43 pm

Related News

  • ফিফার সবুজ সংকেত, যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলায় সম্মতি দিলেন ট্রাম্প
  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?

২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

মঙ্গলবার সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমার বয়স তখন হবে ৪১। এটি নিশ্চিতভাবেই আমার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।’ 
সিএনএন
12 November, 2025, 12:40 pm
Last modified: 12 November, 2025, 12:43 pm
ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল, পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি, অগণিত ক্লাব শিরোপা—ক্রিস্টিয়ানো রোনালদোর অর্জনের খাতা প্রায় পরিপূর্ণ। তবে একটি অধ্যায় এখনো বাকি। পর্তুগিজ ফরোয়ার্ড জানিয়ে দিলেন, সেই শেষ অধ্যায় লেখা হবে ২০২৬ বিশ্বকাপে। এরপরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি।

মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে এক ট্যুরিজম সামিটে এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, 'আমার বয়স তখন হবে ৪১। মনে হয়, এটিই নিশ্চিতভাবে আমার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।' 

সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে রোনালদো বলছিলেন, 'শিগগিরই' ফুটবল ছাড়বেন। ফুটবলকে কবে চূড়ান্তভাবে বিদায় জানাবেন—এমন প্রশ্নে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা বলেন, 'ফুটবলের জন্য আমি আমার জীবনের সবকিছু উজাড় করে দিয়েছি। শিগগির বলতে আমি দুই-এক বছরের কথা বলছি।'

আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা রোনালদো নিজের বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে বলেন, 'দীর্ঘ ২৫ বছর ধরে আমি খেলছি। আমি সবকিছুই করেছি। ক্লাব ও জাতীয় দলের হয়ে অনেক রেকর্ডও তো গড়া হলো। আমি সত্যিই গর্বিত। আমি শুধু এখন এই সময়টা উপভোগ করতে চাই।'

আগামী বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় এই টুর্নামেন্ট শুরু হবে ২০২৬ সালের ১১ জুন।

সাক্ষাৎকারে রোনালদো তার ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রকে নিয়েও কথা বলেন। তিনি চান, ছেলে একদিন বাবাকেও ছাড়িয়ে যাক। বর্তমানে পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে খেলছে সে। 

Related Topics

টপ নিউজ

রোনালদো / ফুটবল / ফুটবল বিশ্বকাপ ২০২৬ / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • ফিফার সবুজ সংকেত, যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলায় সম্মতি দিলেন ট্রাম্প
  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net